বহুনির্বাচনী প্রশ্নোত্তর অধ্যায়-৩ ২৭। ফরায়েজি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে?ক. রামমোহন রায় খ. বারাসত আলী গ. হাজী শরীয়তউল্লাহ ঘ. পীর মুহসীন উদ্দিন দুদু মিয়া২৮। ‘দারুল হারব’ অর্থ কী?ক. স্বাধীন দেশ খ. যুদ্ধরত দেশ গ. পরাধীন দেশ ঘ. প্রতিবেশী দেশ। ২৯। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকেন্দ্র কোথায় ছিল?ক. দিল্লি খ. কলকাতা গ. ঢাকা ঘ. আগ্রা।অধ্যায়-৪১। ১৮৬৬ খ্রিষ্টাব্দে কোথায় দুর্ভিক্ষ দেখা দেয়?ক. বিহারে খ. আসামে গ. উড়িষ্যায় ঘ. চট্টগ্রামে।২। বাংলাদেশের কোন জেলাকে আসামের অন্তর্ভুক্ত করা হয়েছিল?ক. ঢাকা খ. সিলেট গ. কুমিল্লা ঘ. ময়মনসিংহ।৩। কত খ্রিষ্টাব্দে সিলেট জেলা আসামের অন্তর্ভুক্ত করা হয়?ক. ১৮৫৩ খ্রিষ্টাব্দে খ. ১৮৬৬ খ্রিষ্টাব্দে গ. ১৮৭০ খ্রিষ্টাব্দে ঘ. ১৮৭৪ খ্রিষ্টাব্দে।৪। হার্বাট রিজসী কে ছিলেন? ক. গভর্নর খ. স্বরাষ্ট্রসচিব গ. ভাইসরয় ঘ. ম্যাজিস্ট্রেট।৫। ব্রিটিশবিরোধী আন্দোলনের কেন্দ্র কোথায় ছিল?ক. ঢাকা খ. পাকিস্তান গ. ইসলামাবাদ ঘ. কলকাতা।৬। ‘বিভেদ ও শাসননীতি’ অনুসারে ১৯০৫ সালে বঙ্গভঙ্গ ঘোষণা করেন কে?ক. লর্ড মিন্টো খ. লর্ড কার্জন গ. অ্যান্ড্রু ফ্রেজার ঘ. লর্ড কর্নওয়ালিস।৭। বঙ্গভঙ্গকে সমর্থন জানায় কে?ক. চিত্তরঞ্জন দাস খ. এ কে ফজলুল হক গ. নবাব সলিমুল্লাহ ঘ. মৌলভী আবদুল রসুল।৮। বঙ্গভঙ্গবিরোধী আন্দোলন শুরু করে কারা?ক. মুসলিম লীগ খ. কংগ্রেস গ. ফরওয়ার্ড বক ঘ. কংগ্রেস সমর্থক এবং উচ্চবিত্ত ও উচ্চবর্ণের হিন্দু সম্প্রদায়।৯। কার পরামর্শে ‘রাখি বন্ধন’ অনুষ্ঠানের পরিকল্পনা গ্রহণ করা হয়?ক. রামমোহন রায় খ. রবীন্দ্রনাথ ঠাকুর গ. লর্ড বেন্টিংক ঘ. চার্লস গ্রান্টের।১০। চারু মিহির কী?ক. একটি পত্রিকা খ. একটি সাংস্কৃতিক সংঘ গ. হিন্দুদের তীর্থস্থান ঘ. কোনোটিই নয়। ১১। চারু মিহির পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হতো?ক. বরিশাল খ. ঢাকা গ. চট্টগ্রাম ঘ. ময়মনসিংহ।১২। মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কবে?ক. ১৯০৫ খ. ১৯০৬ গ. ১৯১১ ঘ. ১৯১২ সালে।১৩। মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কোথায়?ক. ফরিদপুরে খ. করাচিতে গ. ঢাকায় ঘ. ময়মনসিংহে।১৪। ১৯০৬ সালে সিমলা ডেপুটেশনের নেতৃত্ব দেন কে?ক. আজম খান খ. আগা খান গ. ওয়ালি খান ঘ. ইসলাম খান। ১৫। আগা খানের নেতৃত্বে কতজন মুসলমান প্রতিনিধি সিমলায় বড় লাটের সঙ্গে সাক্ষাৎ করেন?ক. ৩৫ জন খ. ৩০ জন গ. ২৫ জন ঘ. ২০ জন।১৬। নিখিল ভারত মুসলিম লীগ গঠনের প্রস্তাব কে করেন? ক. জাফর আলী খান খ. নবাব সলিমুল্লাহ গ. হাকিম আজমল ঘ. মোহাম্মদ আলী ১৭। মুসলিম লীগের গঠনতন্ত্রে কয়টি উদ্দেশ্য উল্লেখ আছে?ক. পাঁচটি খ. ছয়টি গ. চারটি ঘ. তিনটি। ১৮। স্বদেশি আন্দোলন কত খ্রিষ্টাব্দে গড়ে ওঠে?ক. ১৯০৫ খ্রিষ্টাব্দে খ. ১৮৮৫ খ্রিষ্টাব্দে গ. ১৯০৯ খ্রিষ্টাব্দে ঘ. ১৯১২ খ্রিষ্টাব্দে।১৯। জাতীয় শিক্ষা আন্দোলনের কয়টি বৈশিষ্ট্য ছিল?ক. পাঁচটি খ. চারটি গ. তিনটি ঘ. দুটি।২০। স্বদেশি আন্দোলন পরিচালিত হয়েছিল—ক. মুসলিম লীগের বিরুদ্ধে খ. কংগ্রেসের বিরুদ্ধে গ. ব্রিটিশদের বিরুদ্ধে ঘ. মুসলিম লীগ ও ব্রিটিশের বিরুদ্ধে। ২১। বয়কট কী ছিল?ক. স্বদেশি দ্রব্য বর্জন খ. বিদেশি দ্রব্য বর্জন গ. বিদেশি দ্রব্য গ্রহণ ঘ. বিদেশি দ্রব্য বর্জন ও স্বদেশি দ্রব্য গ্রহণ। ২২। ১৯১১ সালে দরবার অনুষ্ঠিত হয় কোথায়? ক. করাচিতে খ. ঢাকায় গ. দিল্লিতে ঘ. বিহারে।২৩। ‘পরো না রেশমি চুড়ি, বঙ্গনারী, কভু হাতে আর পরো না’—এ গানটি কে গাইতেন?ক. মুকুন্দ দাস খ. রজনীকান্ত সেন গ. দ্বিজেন্দ্রলাল রায় ঘ. আবদুুল আলীম২৪। স্বদেশি আন্দোলনের শক্তিশালী সমর্থক ছিল কারা?ক. কৃষক শ্রেণী খ. জমিদার শ্রেণী গ. ব্যবসায়ী শ্রেণী ঘ. আইনজীবীরা।২৫। ১৯১০ সালের শেষের দিকে ভারতের নতুন ভাইসরয় হিসেবে ক্ষমতা গ্রহণ করেন কে?ক. লর্ড মিন্টো খ. লর্ড হার্ডিঞ্জ গ. অ্যান্ড্রু ফ্রেজার ঘ. লর্ড মর্লে।২৬। মর্লে-মিন্টো সংস্কার আইন বাস্তবায়ন হয়েছিল কত সালে?ক. ১৯০৮ খ. ১৯০৯ গ. ১৯১১ ঘ. ১৯১২ সালে। ২৭। ১৯০৯ সালের ভারত সংস্কার আইন কী নামে পরিচিতি ছিল? ক. মন্টেগু-চেমসফোর্ড আইন খ. মিন্টো-চেমসফোর্ড আইন গ. মর্লে-মিন্টো সংস্কার আইন ঘ. ক্রিপস-ওয়াভেল সংস্কার আইন।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তর: অধ্যায়-৩: ২৭. গ ২৮. খ ২৯. খ। অধ্যায়-৪: ১। গ ২. খ ৩. ঘ ৪. খ ৫. ঘ ৬. খ ৭. গ ৮. ঘ ৯. খ ১০. ক ১১. ক ১২. খ ১৩. গ ১৪. খ ১৫. ক ১৬. খ ১৭. ঘ ১৮. ক ১৯. খ ২০. গ ২১. ঘ ২২. গ ২৩. ক ২৪. খ ২৫. খ ২৬. খ ২৭. গ।