এসএসসি পরীক্ষার প্রস্তুতি: অর্থনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাষক, ফেনী গার্লস ক্যাডেট কলেজ, ফেনীসৃজনশীল প্রশ্নোত্তর  প্রিয় পরীক্ষার্থী, তোমাদের অর্থনীতি বিষয় থেকে গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হচ্ছে।# মি. নাহিন দোকান থেকে একটি প্রসাধনী পণ্য ক্রয় করেন। দাম পরিশোধের সময় তিনি দেখেন ওই পণ্যের গায়ে লেখা মূল্যের চেয়ে কিছু অতিরিক্ত টাকা পরিশোধ করতে হচ্ছে। এর কারণ জানতে চাইলে দোকানদার বলেন, এটি এক ধরনের কর, যা ক্রেতাকেই বহন করতে হয়। দোকানদার আরও বলেন, দেশে এই পণ্য উৎপাদনের সময়ও প্রতি ইউনিট উৎপাদনে উৎপাদনকারীকে কর প্রদান করতে হয়।ক. বর্তমানে সরকারের দায়িত্ব অনেক গুণ বৃদ্ধি পেয়েছে কেন?খ. বাজেট কী? বুঝিয়ে লেখো।গ. মি. নাহিনকে যে কর বহন করতে হচ্ছে সেটি কোন ধরনের কর? ব্যাখ্যা করো।ঘ. দৃশ্যকল্পে বর্ণিত কোন করটি সরকারের আয় বৃদ্ধিতে সহায়ক? বিশ্লেষণ করো।উত্তর: ক. জনসাধারণের কল্যাণের জন্য।উত্তর: খ. বাজেট হলো একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে সরকারের সম্ভাব্য আয় ও ব্যয়ের হিসাবের বিবরণ। প্রতিটি আর্থিক বছরের শুরুতে সরকার বাজেট পেশ করে থাকে। সরকার বিভিন্ন খাতে যে অর্থ ব্যয় করবে এবং সে ব্যয় নির্বাহের জন্য কোন উৎস থেকে অর্থ সংগ্রহ করবে তার একটি বিবরণী তৈরি করে। এ বিবরণীই হলো বাজেট।উত্তর: গ. নাহিনকে যে কর বহন করতে হচ্ছে, তা মূল্য সংযোজন কর। দেশের নাগরিক হিসেবে আমাদের বিভিন্ন ধরনের কর প্রদান করতে হয়। মূল্য সংযোজন কর তার মধ্যে একটি। বাংলাদেশে বিক্রয় করের বিকল্প হিসেবে ১৬৯১-৯২ অর্থবছর থেকে এই করের প্রচলন শুরু হয়। মূল্য সংযোজন কর বলতে বোঝায় দেশে পণ্য সামগ্রীর উৎপাদন থেকে ভোগ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে সংযোজিত মূল্যের ওপর ধার্যকৃত কর। সংক্ষেপে একে ভ্যাট বলা হয়। এটি একটি পরোক্ষ কর। দৃশ্যকল্পে নাহিনকে একটি প্রসাধনী পণ্য ক্রয় করতে গিয়ে পণ্যের গায়ে লেখা মূল্যের চেয়ে কিছু অতিরিক্ত টাকা প্রদান করতে হয়। বিক্রয় করতে গিয়ে বিক্রেতারা এ কর ক্রেতাদের কাছ থেকে আদায় করে থাকে যা মূল্য সংযোজন করের সঙ্গে মিল রয়েছে। ফলে নাহিনকে যে কর প্রদান করতে হয় বাংলাদেশে এটি মূল্য সংযোজন কর হিসেবেই পরিচিত।উত্তর: ঘ. দৃশ্যকল্পে বর্ণিত প্রথম যে করের কথা দোকানদার বলেছেন, সেটি সরকারের আয় বৃদ্ধিতে সহায়ক বলে আমি মনে করি। এখানে দুই ধরনের করের কথা উল্লেখ আছে। প্রথম পর্যায়ে মূল্য সংযোজন কর এবং দ্বিতীয় পর্যায়ে আবগারি শুল্কের কথা বলা হয়েছে। মূল্য সংযোজন কর বলতে বোঝায় দেশে পণ্য সামগ্রীর উৎপাদন থেকে ভোগ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে সংযোজিত মূল্যের ওপর ধার্যকৃত কর। সংক্ষেপে একে ভ্যাট বলে। এটি একটি পরোক্ষ কর। দৃশ্যকল্পে নাহিন যে কর প্রদান করে সেটি ভ্যাট। অপর পক্ষে দেশের ভেতরে উৎপাদিত ও ব্যবহূত দ্রব্যসামগ্রীর ওপর যে কর ধার্য করা হয় তাকে আবগারি শুল্ক বলে। দৃশ্যকল্পে দেশে উৎপাদিত পণ্যের উৎপাদনকারীকে প্রতি একক পণ্য উৎপাদনে যে কর বহন করার কথা বলা হয়েছে তা আবগারি শুল্ক। এখানে মূল্য সংযোজন করের পরিধি আবগারি শুল্কের চেয়ে অনেক বেশি। কেননা মূল্য সংযোজন কর ক্রেতা হিসেবে সব ধরনের পণ্য ক্রয়ে সারা দেশের মানুষকে বহন করতে হয়। অপর পক্ষে আবগারি শুল্ক কেবল উৎপাদনকারীকে উৎপাদনে এককপ্রতি প্রদান করতে হয়। বাংলাদেশ সরকারের প্রতিবছর আবগারি শুল্কের চেয়ে মূল্য সংযোজন করের আয় অনেক বেশি থাকে।সুতরাং দৃশ্যকল্পে প্রথম যে করের কথা দোকানদার বলেছেন, সেটি সরকারের আয় বৃদ্ধিতে সহায়ক।