এসএসসি পরীক্ষার প্রস্তুতি: অর্থনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাষক, ফেনী গার্লস ক্যাডেট কলেজ, ফেনীসৃজনশীল প্রশ্নোত্তর  প্রিয় পরিক্ষার্থীরা, তোমাদের অর্থনীতি বিষয় থেকে গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের ওপর আলোচনা করা হচ্ছে।# ‘X’ এবং ‘Y’ দুটি দেশ। উভয় দেশের উন্নতচিত্তের মানুষ বসবাস করে। সবাই উচ্চাকাঙ্ক্ষা ও মর্যাদা লাভের জন্য সর্বদা সচেষ্ট। ‘X’ দেশের শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামোর জন্য দেশের মানুষের জীবনযাত্রার মান অনেক উন্নত। অন্য পক্ষে, দুর্বল প্রাতিষ্ঠানিক কাঠামোর জন্য ‘Y’ দেশের মানুষের জীবনযাত্রার মান এখনো অনেক নিম্ন।ক. অংশীদারি কারবার কী?খ. উৎপাদন কী, বুঝিয়ে লেখো।গ. উচ্চাকাঙ্ক্ষা ও মর্যাদা লাভ দ্বারা মূলধন গঠনের কোন স্তরের কথা বলা হয়েছে, ব্যাখ্যা করো।ঘ. তুমি কি মনে করো ‘Y’ দেশের প্রাতিষ্ঠানিক কাঠামো উন্নয়নের মাধ্যমে দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন সম্ভব, যুক্তি দাও।উত্তর: ক. দুই বা ততোধিক ব্যক্তি একসঙ্গে যে ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলে, তাকে অংশীদারি কারবার বলে। উত্তর: খ. সাধারণ অর্থে কোনো বস্তু সৃষ্টি করাকে উৎপাদন বলে। পৃথিবীর সব বস্তু মৌলিকভাবে প্রকৃতি প্রদত্ত তাই মানুষ নতুন কোনো কিছু সৃষ্টি করতে পারে না। সে কেবলমাত্র প্রকৃতির দেওয়া কোনো বস্তুর রূপ বা আকৃতি কিংবা স্থান পরিবর্তন করে তার নতুন উপযোগ সৃষ্টি করতে পারে। এভাবে মানুষ নিজের বুদ্ধি ও কারিগরি জ্ঞানের সাহায্যে প্রকৃতিপ্রদত্ত কোনো বস্তুতে অতিরিক্ত উপযোগের সংযোজন ঘটাতে পারে। অর্থনীতিতে এ অতিরিক্ত বা নতুন উপযোগ সৃষ্টি বা সংযোজন করাকে উৎপাদন বলে। যেমন চামড়া থেকে জুতা প্রস্তুতের অর্থ কোনো দ্রব্য সৃষ্টি নয়। অর্থনীতিবিদ ফ্রেসার বলেন, ‘উৎপাদন বলতে উপযোগ সৃষ্টি করাকে বোঝায়।’উত্তর: গ. উচ্চাকাঙ্ক্ষা ও মর্যাদা লাভ দ্বারা মূলধন গঠনের প্রাথমিক স্থর বা আর্থিক সঞ্চয়ের সৃষ্টির কথা বলা হয়েছে। মূলধন গঠন-প্রক্রিয়ার প্রাথমিক স্তর হচ্ছে সঞ্চয় সৃষ্টি। পুঁজিবাদী ও মিশ্র পুঁজিবাদী সমাজে ব্যক্তিগত সঞ্চয়, কারবারি প্রতিষ্ঠানের সঞ্চয় ও সরকারি সঞ্চয় থেকে সঞ্চয়ের সৃষ্টি হয়। তবে সঞ্চয় সৃষ্টিতে ব্যক্তিগত সঞ্চয়ই মুখ্য ভূমিকা পালন করে।দৃশ্যকল্পে ‘X’ এবং ‘Y’ দুটি দেশ। উভয় দেশের উন্নতচিত্তের মানুষ বসবাস করে। সবাই উচ্চাকাঙ্ক্ষা ও মর্যাদা লাভের জন্য সর্বদা সচেষ্ট। উচ্চাকাঙ্ক্ষা বা মর্যাদা লাভ সঞ্চয় সৃষ্টিতে অগ্রণী ভূমিকা রাখে। মূলধন গঠনে তিনটি স্তর যেমন, আর্থিক সঞ্চয় সৃষ্টি, আর্থিক সঞ্চয় সংগ্রহ ও আর্থিক সঞ্চয়কে মূলধনী দ্রব্যে রূপান্তরের মধ্যে এটি কেবল প্রথম স্তর অর্থাৎ সঞ্চয় সৃষ্টির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ফলে উচ্চাকাঙ্ক্ষা ও মর্যাদা লাভ দ্বারা মূলধন গঠনের প্রাথমিক স্তর বা আর্থিক সঞ্চয়ের সৃষ্টির কথা বলা হয়েছে।উত্তর: ঘ. তুমি কি মনে করো ‘Y’ দেশের প্রাতিষ্ঠানিক কাঠামো উন্নয়নের মাধ্যমে দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন সম্ভব? কেননা, প্রাতিষ্ঠানিক উন্নয়নের মাধ্যমে আর্থিক সঞ্চয় সংগ্রহ এবং আর্থিক সঞ্চয়কে মূলধনীদ্রব্যে রূপান্তর অনেক গুণ বাড়ানো সম্ভব।কেবলমাত্র সঞ্চয় হলেই মূলধন গঠিত হয় না। মূলধন গঠিত হতে হলে সঞ্চয়গুলোকে সংগ্রহ করতে হয়। দেশের সর্বত্র বিক্ষিপ্ত ও অলস আর্থিক সঞ্চয় ব্যাংক, বিমা কোম্পানি ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে সংগ্রহ করে বিনিয়োগযোগ্য তহবিল হিসেবে প্রস্তুত রাখা হয়। এ জন্য প্রাতিষ্ঠানিক কাঠামো উন্নয়ন মূলধন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।দৃশ্যকল্পে ‘X’ দেশের শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো বিদ্যমান। এ জন্য মূলধন গঠনের হার অনেক বেশি বলে দেশের মানুষের জীবনযাত্রার মান অনেক উন্নত। মূলধন গঠন বেশি হলে বিনিয়োগ বেশি হবে। আর বিনিয়োগ বেশি হলে উৎপাদন ও কর্মসংস্থান বেশি হবে। এতে মানুষের আয় ও জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে। ‘X’ ও ‘Y’ উভয় দেশের মানুষ উন্নতচিত্তের অধিবাসী। ফলে উভয় দেশের সঞ্চয় সৃষ্টির হার বেশি। ‘X’ দেশের শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামোর জন্য সে সুযোগ যথাযথ কাজে লাগিয়ে দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা সম্ভব হয়েছে। প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী না থাকায় ‘Y’ দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হয়নি।সুতরাং প্রাতিষ্ঠানিক কাঠামো উন্নয়ন করে ‘Y’ দেশের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন সম্ভব বলে আমি মনে করি।