এসএসসি পরীক্ষার প্রস্তুতি: অর্থনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাষক, ফেনী গার্লস ক্যাডেট কলেজ, ফেনীসৃজনশীল প্রশ্নোত্তর প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের অর্থনীতি বিষয় থেকে ১টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করা হচ্ছে।# রুহান উচ্চশিক্ষা শেষ করে চাকরি লাভের আশায় ঢাকায় অবস্থান করেন। অনেক চেষ্টার পর কোনো চাকরি না পেয়ে গ্রামে ফিরে আসেন। এখানে তাঁর ছোটবেলার পাঁচজন বন্ধুকে নিয়ে একটি ডেইরি ফার্ম গড়ে তোলেন। কঠোর পরিশ্রম ও উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে কয়েক বছরে ব্যবসার প্রভূত উন্নতি সাধন করেন। নিরক্ষর কৃষকদের কথা চিন্তা করে তিনি এ বছর গ্রামের ৫০০ কৃষকদের সমন্বয়ে আরেকটি ডেইরি ফার্ম গড়ে তোলেন, যাতে প্রত্যেকে সমপরিমাণ পুঁজি ও সমপরিমাণ ঝুঁকি বহন করবেন।ক. জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সূত্র কী?খ. শ্রমের জোগান কাকে বলে? বুঝিয়ে লেখো।গ. রুহান প্রথম অবস্থায় যে ব্যবসা শুরু করেন, সেটি কোন ধরনের ব্যবসা? ব্যাখ্যা করো।ঘ. রুহান এ বছর যে ব্যবসা শুরু করেছেন, বাংলাদেশের প্রেক্ষাপটে সেটির প্রয়োজনীয়তা বিশ্লেষণ করো।উত্তর: ক. জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সূত্রটি হলো— DP = TP / TAএখানে DP = জনসংখ্যার ঘনত্ব, TP = মোট জনসংখ্যা এবং TA = দেশের মোট আয়তন।উত্তর: খ. কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশের কর্মক্ষম ব্যক্তিরা বিভিন্ন মজুরিতে যে পরিমাণ শ্রম বিক্রি করতে ইচ্ছুক, তাকে সে দেশের শ্রমের জোগান বলে। অর্থাৎ প্রচলিত বিভিন্ন মজুরিতে কর্মক্ষম ব্যক্তিরা যত শ্রমঘণ্টা বিক্রি করতে ইচ্ছুক, তা-ই হলো শ্রমের জোগান। একটি দেশের মোট জনসংখ্যা ও শ্রমের দক্ষতা—প্রধানত এ দুটি বিষয়ের ওপর শ্রমের জোগান নির্ভর করে।উত্তর: গ. রুহান প্রথমে যে ব্যবসা শুরু করেন, সেটি অংশীদারি কারবার। আমরা জানি, দুই বা ততোধিক ব্যক্তি একসঙ্গে যে ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলে, তাকে অংশীদারি কারবার বলা হয়। এ কারবারে কমপক্ষে দুজন ও সর্বাধিক ২০ জন অংশীদার থাকে। দৃশ্যকল্পে রুহান প্রথম অবস্থায় একটি ডেইরি ফার্ম গড়ে তোলেন, যেখানে অংশীদার তাঁর ছোটবেলার পাঁচজন বন্ধু। কঠোর পরিশ্রম ও বুদ্ধিমত্তা দিয়ে এ ব্যবসার প্রভূত উন্নতি সাধন করেন, যা অংশীদারি কারবারের সঙ্গে সংগতিপূর্ণ।সুতরাং রুহান প্রথমে যে ব্যবসা শুরু করেন, সেটি অংশীদারি কারবার।উত্তর: ঘ. রুহান এ বছর যে ব্যবসা শুরু করেছেন, বাংলাদেশের প্রেক্ষাপটে এর প্রয়োজনীয়তা অপরিসীম। কেননা, তিনি যে ব্যবসা শুরু করেছেন, সেটি সমবায় কারবার এবং এ কারবার বাংলাদেশের মতো স্বল্প আয়ের দেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। কিছুসংখ্যক বিত্তহীন ব্যক্তি স্বেচ্ছায় সমান অধিকার ও দায়িত্বের ভিত্তিতে সম্মিলিতভাবে যে ব্যবসাপ্রতিষ্ঠান গঠন করে, তাকে সমবায় কারবার বলে। রুহান তাঁর গ্রামের নিরক্ষর মানুষের কথা চিন্তা করে ৫০০ জনের সমন্বয়ে সমবায়ের ভিত্তিতে একটি ডেইরি ফার্ম স্থাপন করেন। এ ধরনের উদ্যোগ বাংলাদেশের মতো দেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এ ধরনের ব্যবসা নিম্নবিত্তদের আয় বৃদ্ধি, নেতিক চেতনার উন্মেষ, মিতব্যয়ী ও স্বনির্ভর দৃষ্টিভঙ্গির উন্মেষ ঘটায়। বিশেষ করে স্বল্প আয়ের নিরক্ষর মানুষের জীবন-মান উন্নয়নের জন্য এ ধরনের ব্যবসা অত্যন্ত ফলপ্রসূ। সুতরাং রুহানের উদ্যোগ বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত প্রয়োজনীয়।