এসএসসি পরীক্ষার প্রস্তুতি: অর্থনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাষক, ফেনী গার্লস ক্যাডেট কলেজ, ফেনীসৃজনশীল প্রশ্নোত্তর  প্রিয় পরীক্ষার্থী, তোমাদের অর্থনীতি বিষয় থেকে গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের ওপর আলোচনা করা হচ্ছে।# বাংলাদেশে একটি ব্যতিক্রমধর্মী ব্যাংক প্রতিষ্ঠা করা হয়। যার উদ্দেশ্য ছিল অসহায় মহিলাদের কাজের ব্যবস্থা করা। বর্তমানে বিশ্বব্যাপী এ ব্যাংক মডেল ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত।ক. সঞ্চয়ী হিসাব থেকে সপ্তাহে সাধারণত কয়বার টাকা উত্তোলন করা যায়?খ. কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে? বুঝিয়ে লিখ।গ. বাংলাদেশে যে ব্যতিক্রমধর্মী ব্যাংক প্রতিষ্ঠা করা হয় তার নাম কী? ব্যাখ্যা করো।ঘ. বর্তমানে এ ব্যাংক বিশ্বব্যাপী মডেল হিসেবে প্রতিষ্ঠিত তার মূল কারণ কী বলে তুমি মনে করো? মতামত দাও।উত্তর: ক. দুবার।উত্তর: খ. যে ব্যাংক দেশে মুদ্রা প্রচলন, ঋণ ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করে এবং সরকারের আর্থিক প্রতিনিধি ও পরামর্শদাতা হিসেবে কাজ করে তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে। প্রতিটি দেশেই একটি কেন্দ্রীয় ব্যাংক থাকে। অন্যান্য ব্যাংকের ন্যায় মুনাফা অর্জনই এ ব্যাংকের প্রধান উদ্দেশ্য নয়; বরং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা এবং জনগণের কল্যাণ সাধনই এ ব্যাংকের মূল উদ্দেশ্য। কেন্দ্রীয় ব্যাংক দেশের সমগ্র ব্যাংকব্যবস্থার শীর্ষে অবস্থান করে তাদের অভিভাবক হিসেবে কাজ করে থাকে।উত্তর: গ. বাংলাদেশে যে ব্যতিক্রমধর্মী ব্যাংক প্রতিষ্ঠা করা হয় তার নাম গ্রামীণ ব্যাংক।গ্রামের অতি অল্প জমির মালিক, ভূমিহীন কৃষক এবং অন্যান্য অতিদরিদ্র জনসাধারণকে উৎদপাদনক্ষম কার্যকলাপে ক্ষুদ্রঋণ দেওয়ার জন্য যে বিশেষ ধরনের ব্যাংক প্রতিষ্ঠিত হয়, সেটিকেই গ্রামীণ ব্যাংক বলে। এ ধরনের ব্যতিক্রমধর্মী ব্যাংক বাংলাদেশেই প্রথম প্রতিষ্ঠা করা হয়। ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত এ ব্যাংকের শতকরা ৭৫ ভাগ শেয়ারের মালিক হলেন ঋণগ্রহীতা সদস্যরা এবং অবশিষ্ট ২৫ ভাগ শেয়ারের মালিক সরকার। ফলে দৃশ্যকল্পে যে ব্যাংকের বর্ণনা করা হয়েছে সেটি গ্রামীণ ব্যাংক।উত্তর: ঘ. বর্তমানে এ ব্যাংক বিশ্বব্যাপী মডেল হিসেবে প্রতিষ্ঠিত। তার মূল কারণ দারিদ্র্য বিমোচন বলে আমি মনে করি।কেননা, এ ব্যাংক প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত দারিদ্র্য বিমোচনে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে।কতগুলো সুনির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য গ্রামীণ ব্যাংক কাজ করে। এর মধ্যে মূল লক্ষ্য হলো দারিদ্র্য বিমোচন। এ লক্ষ্যে গ্রামের দরিদ্র পুরুষ ও মহিলাদের বিনা জামানতে ব্যাংকিং-সুবিধা দিয়ে থাকে। সুযোগ-সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় সংঘবদ্ধ করে তাদের ঋণসুবিধা দিয়ে থাকে। ইতিমধ্যে গ্রামের স্বল্পবিত্ত ও ভূমিহীন কৃষকদের মধ্যে কর্ম-উদ্দীপনা সৃষ্টি করেছে। তাদের জীবনমান উন্নয়নে এ ব্যাংক নিরলস কাজ করে চলেছে। ফলে বিভিন্ন দেশে এ ব্যাংকের আদলে ব্যাংক প্রতিষ্ঠা করা হচ্ছে। দারিদ্র্য বিমোচনে অসামান্য অবদানের জন্য বিভিন্ন আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে।সুতরাং, বর্তমানে গ্রামীণ ব্যাংক বিশ্বব্যাপী মডেল হিসেবে প্রতিষ্ঠিত তার মূল কারণ দারিদ্র্য বিমোচন এ কথা জোর দিয়েই বলা যায়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল