ঢাকা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকাRight form of verbsপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ইংরেজি দ্বিতীয় পত্রের part-A অংশের use the right form of verbs নিয়ে আলোচনা করব।Rule-13: কোনো sentence-এ যদি verb ‘to have’-এর রূপান্তর (has, have, had) থাকে, তাহলে বন্ধনীর ভেতরের verb-এর past participle form হয়। উদাহরণ: Question: They have (go) to Dhaka.Answer : They have gone to Dhaka.Rule-14: Sentence-এ যদি no sooner had...than থাকে, তাহলে প্রথম clause-এর verb-এর past participle form হয় এবং দ্বিতীয় clause এর verb-এর past form হয়। উদাহরণ: Question: No sooner had the rain (stop) than they (leave) the shelter.Answer: No sooner had the rain stopped than they left the shelter.Rule-15: Sentence-এ যদি had rather, had sooner, had better, would rather, would better, must, let, need ইত্যাদি থাকে, তাহলে প্রদত্ত verb-এর present form হয় এবং এর আগে ‘to’ থাকলে তা লোপ পায়। অর্থাৎ verb-এর base form কিংবা bare infinitive ব্যবহূত হয়। উদাহরণ:Question: I had better (go) home by this time.Answer: I had better go home by this time.Rule-16: Sentence-এর শুরুতে যদি would that/oh that থাকে, তাহলে subject-এর পরে could বসে এবং বন্ধনীর ভেতরের verb-এর present form হয়। উদাহরণ: Question: Would that I (go) to America.Answer: Would that I could go to America.Rule-17: Sentence-এ ‘to be’ ও having থাকলে মূল verb-এর past participle form হয়। উদাহরণ:Question: The thief ran away having (see) the policeman.Answer: The thief ran away having seen the policeman.Rule-18: Sentence-এ যদি wish, fancy, it is time, it is high time ইত্যাদি থাকে, তাহলে বন্ধনীর ভেতরের verb-এর past form হয়। উদাহরণ:Question: It is time that the government (take) measures against the mosquito menace.Answer: It is time that the government took measures against the mosquito menace.Rule-19: যদি বন্ধনীর ভেতরের verb-এর আগে preposition ও cannot help/could not help/with a view to/look forward to/would you mind/used to/without/past/mind/worth ইত্যাদি থাকে, তাহলে সেই verb-এর ing-form হয়। উদাহরণ:Question: I am looking forward to (stand) first in the class.Answer: I am looking forward to standing first in the class.Rule-20: Auxiliary verb ‘to be’ এর রূপান্তর (am, is, are, was, shall be, will be) থাকলে passive voice এর ক্ষেত্রে মূল verb-এর past participle form হয়। উদাহরণ:Question: The boy is (send) to school.Answer:The boy is sent to school.