এসএসসি পরীক্ষার প্রস্তুতি: ইংরেজি ও অর্থনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংরেজি শিক্ষক (প্রা.), ঢাকা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকাSeen Comprehension সুপ্রিয় পরীক্ষার্থীরা, আজ ইংরেজি প্রথম পত্রের Unit 11-এর Lesson-5 নিয়ে আলোচনা করব। তোমরা প্রথমে নিজে চেষ্টা করবে এবং পরে উত্তর মিলিয়ে নেবে।‘When I was at medical college any 20% of the students were women’, says Dr. Nafiza, a gynecologist talking about how things were during her early years. ‘But now I can see that the percentage wavers between 40% and 50%.’ This is a clear indication that now more than ever women are entering the medical profession. ‘Mind you these women are here because of their merit,’ she emphasizes. ‘In the highly competitive world of the medical profession over the years you can see that there has been a remarkable and notable increase in the participation and performance of women. Due to the nature of the profession there is less discrimination faced by women. The new generation doctors are more assertive, freer and more open-minded than we were at that age. They are professional and most of them are quite career-oriented,’ comments Dr. Nafiza. She however points out that there is still some lacking in the overall training of young doctors. ‘Earlier it was essential for doctors to go abroad for their post-graduate degree in order to get a better exposure and acquire a more professional, cultural orientation in dealing with patients. But nowadays due to access to such post-graduate degrees here in Bangladesh many women opt for a degree in Bangladesh rather than leave their families and go aboard. This limits their perception and vision about how treatment of patients should be, especially, in case of humane patient dealing.’ As there are no such specialized training opportunities in Bangladesh, she believes that it is essential to know what is happening around the world. Her advice to the new generation of young women doctors is, ‘Keep up-to-date with knowledge regarding technology and research. And if you can, try and go to international seminars and keep abreast of new treatment methods in the hospitals abroad. Try to make sure you keep pace with the rest of the world.’1. Choose the best answer.a) Dr. Nafiza believes, at the overall training young women doctors suffer —.i. shortage ii. superfluity iii. necessity iv. affluenceb) Nowadays the increase in the participation and performance of women in medical profession is —.i. average ii. noteworthy iii. negligible iv. frustratingc) The word ‘discrimination’ means —.i. indifference ii. disgrace iii. disdain iv. distinctiond) ‘Post-graduate degree’ mentioned in the passage is equivalent to —.i. BSc ii. HSC iii. PhD iv. MSce) What specialized training does Bangladesh lack in medical treatment?i. Humane patient dealing ii. Rational patient dealing iii. Chronic patient dealing iv. Rich patient dealing.অর্থনীতিমুহাম্মদ জসীম উদ্দীনপ্রভাষক. ফেনী গার্লস ক্যাডেট কলেজ, ফেনীসৃজনশীল প্রশ্নোত্তর প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের অর্থনীতি বিষয় থেকে ১টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করা হচ্ছে।রাজনগর উপজেলা শহরে লবণের দাম যখন ৩০ টাকা কেজি, তখন এক দিনে বিক্রি হয় ৫০০ কেজি। দাম বেড়ে যখন ৪০ টাকা কেজি হয়, তখন বিক্রির পরিমাণ কমে ৪৯০ কেজি হয়।ক. অর্থনীতিতে অভাব কী?খ. হস্তান্তরযোগ্যতা বলতে কী বোঝায়? বুঝিয়ে লেখো।গ. দৃশ্যকল্পে অর্থনীতির কোন ধারণাটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।ঘ. তুমি কি মনে করো রাজনগর উপজেলা শহরে লবণের চাহিদা স্থিতিস্থাপক? মতামত দাও।উত্তর: ক. অর্থনীতিতে বস্তুগত বা অবস্তুগত যেকোনো সামগ্রী লাভের ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে অভাব বলে।উত্তর: খ. হস্তান্তরযোগ্যতা বলতে দ্রব্যের মালিকানা পরিবর্তনের যোগ্যতাকে বোঝায়। সম্পদের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো হস্তান্তরযোগ্যতা। ক্রয়-বিক্রয় বা বিনিময়ের মাধ্যমে কোনো দ্রব্য হস্তান্তর করা না গেলে তা সম্পদ হিসেবে গণ্য করা হয় না। জমির মালিকানা পরিবর্তনযোগ্য বলেই তা সম্পদ।উত্তর: গ. দৃশ্যকল্পে অর্থনীতির চাহিদাবিধি ধারণাটি ফুটে উঠেছে। চাহিদাবিধি বলতে বোঝায়, অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে কোনো একটি দ্রব্যের দাম বাড়লে এ দ্রব্যের চাহিদা কমে আবার দাম কমলে চাহিদা বাড়ে। দাম ও চাহিদার এই বিপরীত সম্পর্ককে অর্থনীতিতে চাহিদাবিধি বলে।দৃশ্যকল্পে রাজনগর উপজেলা শহরের লবণের দামের সঙ্গে চাহিদার বিপরীত সম্পর্ক দেখানো হয়েছে। এখানে দেখানো হয়েছে, লবণের দাম যখন কেজিপ্রতি ৩০ টাকা, তখন ওই শহরে এক দিনে লবণের চাহিদা ছিল ৫০০ কেজি। আবার লবণের দাম বৃদ্ধি পেয়ে যখন কেজিপ্রতি ৪০ টাকা, তখন চাহিদা কমে ৪৯০ কেজি হয়েছে, যা চাহিদাবিধির সঙ্গে সংগতিপূর্ণ। সুতরাং দৃশ্যকল্পে অর্থনীতির চাহিদাবিধি ধারণাটি তুলে ধরা হয়েছে।উত্তর: ঘ. না, রাজনগর উপজেলা শহরের লবণের চাহিদা স্থিতিস্থাপক নয়। কেননা, দাম যে হারে বৃদ্ধি পেয়েছে, চাহিদা তার চেয়ে কম হারে কমেছে। যে হারে দামের পরিবর্তন হয়, চাহিদার যদি তার চেয়ে বেশি হারে পরিবর্তন হয়, তাকে স্থিতিস্থাপক চাহিদা বলে। দৃশ্যকল্পে দামের পরিবর্তনের হারের চেয়ে চাহিদার পরিবর্তনের হার কম। এখানে ৩০ টাকা থেকে দাম বেড়েছে ৪০-৩০=১০ টাকা এবং বৃদ্ধির হার ১০/৩০×১০০=৩৩.৩৩ শতাংশ। অন্যপক্ষে, চাহিদার পরিমাণ ৫০০ কেজি থেকে হ্রাস পেয়েছে ৫০০-৪৯০=১০ কেজি এবং হ্রাসের হার ১০/৫০০×১০০=২ শতাংশ। অর্থাত্ দামের পরিবর্তনের হারের চেয়ে চাহিদার পরিবর্তনের হার কম। সুতরাং দৃশ্যকল্পে বর্ণিত রাজনগর উপজেলা শহরের লবণের চাহিদা স্থিতিস্থাপক নয়।