এসএসসি পরীক্ষার প্রস্তুতি: ইংরেজি ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকাRight form of verbsপ্রিয় শিক্ষার্থীরা, আজ ইংরেজি দ্বিতীয় পত্রের part-A অংশের use the right form of verbs নিয়ে আলোচনা করব।বর্তমানে communicative system-এ নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য right form of verbs-এর ধারণা খুবই গুরুত্বপূর্ণ। কেননা, এর ওপর ভিত্তি করে এসএসসি পরীক্ষায় ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্ন থাকবে। Right form of verbs-এর ওপর সঠিক ধারণা না থাকলে এগুলোর উত্তর সঠিকভাবে করা সম্ভব নয়। আজ তোমাদের অনুশীলনীর জন্য নিচে right form of verbs-এর নিয়ম তুলে ধরা হলো। Rule-1: বাক্যে ব্র্যাকেটের মধ্যে যদি be verb থাকে, তাহলে be verbটি subject-এর number, person ও বাক্যের tense অনুযায়ী am, is, are/was, were হয়। তবে subject যদি singular হয়, তাহলে বাক্যের verbটিও singular হবে, আর বাক্যের subjectটি plural হলে verbটিও plural হবে। উদাহরণ:Question : The colour of his eyes (be) grey.Answer : The colour of his eyes is grey. (এখানে colour শব্দটি subject)Question : People (be) waiting.Answer : People are waiting.বিশেষ দ্রষ্টব্য: Subjectটি গাণিতিক সংখ্যা হলে (unit) subject-এর পরের verbটি singular হয়। উদাহরণ:Question : Sixty cents of it (be) in pennies.Answer: Sixty cents of it was in pennies.Rule-2: বাক্য দিয়ে যদি কোনো চিরন্তন সত্য বা প্রাকৃতিক সত্য বোঝানো হয়, তাহলে বাক্যটি present indefinite tense-এ হবে। উদাহরণ:Question : The sun (rise) in the east.Answer: The sun rises in the east.Question : Ice (float) on water.Answer: Ice floats on water.Rule-3: Daily, regularly, usually, naturally, often, frequently, generally, every day প্রভৃতি শব্দযুক্ত বাক্য present indefinite tense-এ হবে। উদাহরণ:Question : Spring (succeed) winter naturally.Answer: Spring succeeds winter naturally.Question : The boy usually (like) mango.Answer: The boy usually likes mango.Rule-4: Just, already, recently, yet, never, ever, lately প্রভৃতি শব্দযুক্ত বাক্য present perfect tense-এ হবে। উদাহরণ:Question : I just (to receive) your letter.Answer: I have just received your letter.Question : He already (reach) here.Answer: He has already reached hare.Rule-5: অতীত নির্দেশক শব্দ বা phrase যেমন: yesterday, ago, long since, last night ইত্যাদি থাকলে verb-এর past form হয়। উদাহরণ:Question : He (leave) home last night.Answer: He left home last night.# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল