এসএসসি পরীক্ষার প্রস্তুতি: ইসলাম শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৪প্রিয় শিক্ষার্থীরা, পূর্ব প্রকাশের পর আজ ইসলাম শিক্ষা বিষয় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো। দুই বান্ধবী ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। দুজনই নারীর মর্যাদা ও অধিকার নিয়ে বেশ সচেতন। তাঁরা এ বিষয়ে সমাবেশ বা অনুষ্ঠানে বলিষ্ঠ ভূমিকা পালন করেন। একদিন তাঁদের নিজেদের মধ্যে নারীর মর্যাদা নিয়ে আলোচনা হচ্ছিল। সুমাইয়া বললেন, পবিত্র কোরআনে নারীর মর্যাদা নিয়ে সূরা আন-নিসার আলোকে নারীর মর্যাদা পুরুষের চেয়ে কোনো অংশে কম নয়। তিনি বললেন, একমাত্র ইসলামই নারীদের পুরুষের সঙ্গে সম-অধিকার ও পূর্ণ মর্যাদা দান করেছে।ক. কে সর্বপ্রথম নারীদের সম্পত্তিতে অংশীদার করেছে?খ. নারীর মর্যাদা বলতে কী বোঝায়?গ. নারী কীভাবে পুরুষের পাশাপাশি কাজে অংশগ্রহণ করতে পারে?ঘ. ‘ইসলামই নারীদের পুরুষের সঙ্গে সম-অধিকার ও পূর্ণ মর্যাদা দান করেছে’। বিশ্লেষণ করো।উত্তর: ক. ইসলামই সর্বপ্রথম পুরুষের পাশাপাশি নারীদের সম্পত্তিতে অংশীদার করেছে। উত্তর: খ. নারীর মর্যাদা বলতে নারীর সার্বিক অধিকারকে বোঝায়। নারী বলে পুরুষ অপেক্ষা তাঁরা প্রাপ্য থেকে বঞ্চিত থাকবেন না। ক্ষেত্রবিশেষে নারীর অধিকার বেশি। সুতরাং নারীর মর্যাদা বলতে নারীর যাবতীয় অধিকার সহজে বা নির্বিঘ্নে পাওয়াকে বোঝায়। উত্তর: গ. অধিকার ও মর্যাদায় ইসলাম নারী-পুরুষ কোনো পার্থক্য করেনি। ইসলাম সব ক্ষেত্রে নারীকে সমান অধিকার ও মর্যাদা দিয়েছে। কোনো ক্ষেত্রেই নারীকে এতটুকু হেয়প্রতিপন্ন করা হয়নি। ইসলাম নারীকে স্বাধীনভাবে অর্থ উপার্জন ও ব্যয়ের অধিকার দিয়েছে। কোরআন মাজিদে সুস্পষ্ট ঘোষণা আছে, ‘পুরুষ যা অর্জন করে, তা তার প্রাপ্য অংশ এবং নারী যা অর্জন করে তা তার প্রাপ্য অংশ।’ (সূরা আন-নিসা, আয়াত-৩২) সুতরাং ইসলামে নারীরাও পুরুষের পাশাপাশিকাজে অংশগ্রহণকরতে পারে।উত্তর: ঘ. ইসলামে নারীর অধিকার ও মর্যাদা সম্পর্কে নিচে আলোচনা করা হলো: ১. অধিকার ও মর্যাদায় ইসলাম নারী-পুরুষ কোনো পার্থক্য করেনি। পবিত্র কোরআনে নারী-পুরুষের মর্যাদার সমতা ঘোষণা করে বলা হয়েছে, ‘মুমিন হয়ে পুরুষ ও নারীর মধ্যে যে কেউ কাজ করবে, তাকে আমি নিশ্চয়ই পবিত্র জীবন দান করব। (সূরা আন-নাহল, আয়াত-৯৭) ২. ইসলাম পুত্রসন্তানের ওপর কন্যাসন্তানের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করেছে। রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘প্রথম সন্তান যাদের মেয়ে তারা হলো ভাগ্যবান মাতা-পিতা।’ ৩. ইসলাম মা হিসেবে নারীকে সর্বশ্রেষ্ঠ মানুষের সম্মান দিয়েছে। মায়ের জন্য সর্বোচ্চ অধিকার ও মর্যাদা নির্দেশ করে প্রতিটি মানবসন্তানের কাছে নারীকে পরম সম্মানিত ব্যক্তিত্বে পরিণত করেছে। রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত।’ ৪. ইসলাম নারীকে স্বাধীনভাবে অর্থ উপার্জন ও ব্যয়ের অধিকার দিয়েছে। কোরআন মজিদে বলা হয়েছে, ‘পুরুষ যা অর্জন করে তা তার প্রাপ্য অংশ এবং নারী যা অর্জন করে তা তার প্রাপ্য অংশ।’ (সূরা আন-নিসা, আয়াত-৩২) ৫. একমাত্র ইসলামই পিতা ও স্বামীসহ সব নিকটাত্মীয়ের সম্পদে নারীর অধিকার প্রতিষ্ঠা করেছে। ইরশাদ হয়েছে, ‘মাতা-পিতা ও আত্মীয়স্বজনের পরিত্যক্ত সম্পদে নারীরও অংশ আছে, তা কম হোক বা বেশিই হোক, এক নির্ধারিত অংশ।’ (সূরা আন-নিসা, আয়াত-৭) ৬. ইসলামে নারীর জন্য জ্ঞানার্জনকে ফরজ করা হয়েছে। রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘জ্ঞানার্জন করা প্রত্যেক মুসলিম নারী ও পুরুষের জন্য ফরজ।’ ৭. পছন্দমতো বিয়ে করা, তালাক দেওয়া, পরিবারে পরামর্শ দেওয়া এবং পরিবার পরিচালনায় ইসলাম নারীকে ক্ষমতা দিয়েছে। আল কোরআনের ‘সূরা আন-নিসা’ নামের একটি স্বতন্ত্র সূরায় অধিকার ও মর্যাদার বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে।বস্তুত ইসলাম নারীজাতিকে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছে। সুতরাং জীবনের সব ক্ষেত্রে ইসলামপ্রদত্ত অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার মাধ্যমেই প্রকৃত নারীমুক্তি তথা নারীর মর্যাদা প্রতিষ্ঠা করা সম্ভব।