এসএসসি পরীক্ষার প্রস্তুতি: বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিনিয়র শিক্ষকআইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা কারক ও বিভক্তি প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ব্যাকরণ অংশের কারক ও বিভক্তি নির্ণয় অনুশীলন করব। ১। অঙ্গে আঁচল সুনীল বরণ, রুনুঝুনু রবে বাজে আভরণ।—অধিকরণে সপ্তমী, কর্তায় শূন্য২। অহংকারই পতনের মূল।—করণে শূন্য৩। অন্ধজনে দয়া করো।—সম্প্রদানে সপ্তমী৪। অলি বারবার ফিরে যায়।—কর্তায় শূন্য৫। অধ্যয়নে বিরত হয়ো না।—অপাদানে সপ্তমী৬। অল্পবিদ্যা ভয়ংকরী।—কর্মে শূন্য৭। অণুতে গঠিত হিমাচল।—করণে সপ্তমী৮। অন্ন চাই, প্রাণ চাই—কর্মে শূন্য।৯। অহংকারে পতন আনে।—করণে সপ্তমী১০। অতি বড় বৃদ্ধ পতি সিদ্ধিতে নিপুণ।—কর্তায় শূন্য, অধিকরণে সপ্তমী১১। অর্থ অনর্থ ঘটায়—করণে শূন্য, কর্মে শূন্য।১২। অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর।—করণে সপ্তমী১৩। হাতেতে যদি না মারিত, মারিত শত ঠোঁটে।—করণে সপ্তমী১৪। আজ হবে না কাল এসো।—অধিকরণে শূন্য১৫। আমি দেশে থাকি।—অধিকরণে সপ্তমী১৬। আজি রজনীতে হয়েছে সময়।—অধিকরণে শূন্য, অধিকরণে সপ্তমী১৭। আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক। —অধিকরণে ষষ্ঠী১৮। আগুনে সেক দাও।—করণে সপ্তমী১৯। আমা হতে এ কাজ হবে না।—অপাদানে পঞ্চমী২০। আমরা ঘরে বসে পাহাড় দেখি।—অধিকরণে সপ্তমী২১। আমাদের ছাদে পানি পড়ে।—অধিকরণে সপ্তমী২২। আমায় একখানা বক্স দাও।—কর্মে সপ্তমী২৩। আর স্কুল পালিয়ো না।—অপাদানে শূন্য২৪। ইট-পাথরের বাড়ি বড় শক্ত।—করণে ষষ্ঠী২৫। ইগল হলো পাখির রাজা।—কর্তায় শূন্য২৬। ঈদের চাঁদ দেখতে মজা।—কর্মে শূন্য২৭। ঈর্ষা নিলে হয় সে দোষী।—কর্মে শূন্য২৮। উদ্যম বিহনে কার পুরে মনোরথ। —অধিকরণে সপ্তমী২৯। উট চলেছে মরুর দেশে।—অধিকরণে সপ্তমী৩০। ঊর্ণনাভ শিল্পকর্মে শ্রেষ্ঠ কারুকার।—কর্তায় শূন্য৩১। ঊর্মি কখন ঢাকা ছাড়ে।—অপাদানে শূন্য৩২। গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়।—করণে শূন্য৩৩। ঋণ করে ঘি খাও।—কর্মে শূন্য৩৪। ঋণ কোরো না।—কর্মে শূন্য৩৫। এ বাগান ফুলের গন্ধে ভরপুর।—করণে সপ্তমী৩৬। এখনই নামবে অন্ধকার।—কর্মে শূন্য৩৭। এ যে লেজে খেলায়।—করণে সপ্তমী৩৮। এ কাজ আপনি নিজ হাতে করবেন।—করণে সপ্তমী৩৯। এবারের সংগ্রাম দেশ গড়ার সংগ্রাম।—কর্মে ষষ্ঠী৪০। এ বয়সে ঢের দেখা দেখেছি।—কর্মে শূন্য৪১। এমন নির্জীবের মতো বাঁচা নয়।—কর্মে শূন্য৪২। এক ক্রোশ পথ ঘুরে বাড়ি এলাম।—কর্মে শূন্য৪৩। এমন মেয়ে তো দেখিনি কোনো দিন।—কর্মে শূন্য৪৪। একটি গান শোনাও।—কর্মে শূন্য৪৫। এমন অদ্ভুত জন্তু কেউ কখনো দেখেনি।—কর্মে শূন্য৪৬। ঐ দেখা যায় তালগাছ ঐ আমাদের গাঁ।—কর্মে শূন্য৪৭। ঐ আসে ঐ অতি ভৈরব হরষে।—অপাদানে সপ্তমী৪৮। ও আমার দেশের মাটি।—অধিকরণে ষষ্ঠী৪৯। আমি কি ডরাই সখি ভিখারি রাঘবে?—কর্মে সপ্তমী৫০। আয়রে পাখি লেজ ঝোলা।—কর্তায় শূন্য৫১। আমারে লহ করুণা করে।—কর্মে দ্বিতীয়া৫২। আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা।—কর্মে দ্বিতীয়া৫৩। আমায় কেন দাও না তুমি সকল শূন্য করে।—সম্প্রদানে সপ্তমী৫৪। আমার স্বপন আধো জাগরণ।—কর্মে শূন্য৫৫। আপন পাঠেতে মন করহ নিবেশ।—অধিকরণে সপ্তমী৫৬। আকাশ এত মেঘলা যেয়ো না তো একলা।—অধিকরণে শূন্য৫৭। আকাশ মেঘে ঢাকা।—করণে সপ্তমী৫৮। আমার সোনার ধানে গিয়াছে ভরি।—করণে সপ্তমী৫৯। আজকে তোমায় দেখতে এলাম জগৎ আলো নূরজাহান।—অধিকরণে দ্বিতীয়া৬০। আকাশের ঐ মিটিমিটি তারার সনে কইব কথা।—অধিকরণে ষষ্ঠী# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল