কারক ও বিভক্তিপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের ব্যাকরণ অংশের কারক ও বিভক্তি নির্ণয় অনুশীলন করব। ২০৬। বিড়াল দুধ খায়।—কর্মে শূন্য২০৭। বড় দুঃখে আপনার শরণ নিয়েছি।—অপাদানে সপ্তমী।২০৮। ভোরে সূর্য ওঠে।—অধিকরণে সপ্তমী২০৯। ভয় কি মরণে।—অপাদানে সপ্তমী২১০। মীরার চেয়ে শিশির বড়।—অপাদানে পঞ্চমী২১১। মিথ্যারে কোরো না উপাসনা।—কর্মে দ্বিতীয়া২১২। মালাটারে তুমি রাখিও কিন্তু শক্ত করে ধরে। —কর্মে দ্বিতীয়া২১৩। মানুষ অবস্থার অধীন।—কর্তায় শূন্য২১৪। মূর্খে কি না বলে।—কর্তায় সপ্তমী২১৫। মায়ের কাছে শোনো।—অপাদানে ষষ্ঠী২১৬। মীরা বাগানে ফুল তুলছে।—কর্মে শূন্য২১৭। মশা মারতে কামান দাগা।—কর্মে শূন্য২১৮। মা শিশুকে চাঁদ দেখান।—কর্তায় দ্বিতীয়া, কর্মে শূন্য২১৯। মৃত্যুর আগে তিনি আমায় সবকিছু দিয়েছিলেন।—সম্প্রদানে সপ্তমী২২০। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। —কর্মে শূন্য২২১। যে ধনে হইয়া ধনী মণিরে মান না মণি।—কর্মে দ্বিতীয়া২২২। যদি করি বিষপান তথাপি না যায় প্রাণ।—কর্মে শূন্য২২৩। জাদুকর একটি আলুকে ডিম বানায়।—কর্মে দ্বিতীয়া২২৪। রাতে মশা দিনে মাছি এই নিয়ে কলকাতায় আছি।—অধিকরণে সপ্তমী২২৫। রেখ মা দাসেরে মনে।—কর্মে দ্বিতীয়া২২৬। রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি।—কর্তায় শূন্য২২৭। রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে।—কর্তায় শূন্য২২৮। রতনে রতন চিনে।—কর্তায় সপ্তমী, কর্মে শূন্য২২৯। লঙ্খি এ সিন্দুরে প্রলয়ের নৃত্যে।—কর্মে দ্বিতীয়া২৩০। লোকে নিন্দা করে।—কর্তায় সপ্তমী২৩১। শ্রদ্ধাবান লভে জ্ঞান অন্যে কভু নয়।—কর্তায় শূন্য২৩২। শুধু বৈকুণ্ঠের তরে নহে বৈষ্ণবের গান। —সম্প্রদানে ষষ্ঠী২৩৩। শ্রম বিনা ধন লাভ হয় না।—করণে শূন্য২৩৪। শরতের ধরাতল শিশিরে ঝলমল।—করণে সপ্তমী২৩৫। সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কোথা।—অধিকরণে সপ্তমী২৩৬। সমুদ্রে লবণ আছে।—অধিকরণে সপ্তমী২৩৭। স্কুল পালিয়ে রবীন্দ্রনাথ হতে চাও?—অপাদানে শূন্য২৩৮। সাধনায় সিদ্ধি লাভ হয়।—করণে সপ্তমী, কর্মে শূন্য২৩৯। সময়ে সাবধান হও।—অধিকরণে সপ্তমী২৪০। সৌন্দর্যে কার না রুচি আছে।—অধিকরণে সপ্তমী২৪১। সর্বাঙ্গে দংশিত মোরে নাগ নাগবালা। —অধিকরণে সপ্তমী২৪২। সে নাচে তটিনী জল টলমল করে।—কর্মে শূন্য২৪৩। সোনার খাঁচা।—করণে ষষ্ঠী২৪৪। সময়ে সবই জানতে পারবে।—অধিকরণে সপ্তমী২৪৫। সে পীড়ায় দুর্বল হয়ে পড়েছে।—করণে সপ্তমী২৪৬। সর্ব শিষ্যে জ্ঞান দাও।—সম্প্রদানে সপ্তমী২৪৭। সৈন্য দল যুদ্ধে যাচ্ছে।—অধিকরণে সপ্তমী২৪৮। হালে যেমন তেমন মইয়ে তুফান।—অধিকরণে সপ্তমী২৪৯। হারি জিতি নাহি লাজ।—কর্মে শূন্য২৫০। হিল্লোল ওদের বাড়ি খেয়ে এসেছে।—অপাদানে শূন্য।