এসএসসি পরীক্ষার প্রস্তুতি: বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারক ও বিভক্তি প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের ব্যাকরণ অংশের কারক ও বিভক্তি নির্ণয় অনুশীলন করব। ৯৮। কূলে একা বসে আছি নাহি ভরসা।—অধিকরণে সপ্তমী৯৯। কি করি আজ ভেবে না পাই।—অধিকরণে শূন্য১০০। কলসিটা কানায়-কানায় ভরে গেছে।—অধিকরণে সপ্তমী১০১। ক্রোধ থেকে জন্মে মোহ, মোহ থেকে পাপ।—অপাদানে সপ্তমী১০২। কি ভয় মরণে-রণে।—অপাদানে সপ্তমী১০৩। খোকা মাকে শুধায় ডেকে এলেম আমি কোথা থেকে।—অপাদানে পঞ্চমী১০৪। খেদু বাবুর এদোঁপুকুর মাছে গেছে ভরে।—অধিকরণে শূন্য১০৫। খুব ঠকা ঠকেছি।—কর্মে শূন্য১০৬। গৃহহীনে গৃহ দিতে আমি থাকি ঘরে।—কর্তায় শূন্য, অধিকরণে সপ্তমী১০৭। গগনে গরজে মেঘ ঘন বরষা।—অধিকরণে সপ্তমী১০৮। গত বিষয়ের জন্য শোক করিও না।—কর্মে শূন্য১০৯। গৃহহীনে গৃহ দাও।—কর্মে সপ্তমী১১০। গীর্জায় গিয়ে যীশু ভজে সে।—কর্মে শূন্য১১১। গুণহীন চিরদিন পরাধীন নয়।—কর্তায় শূন্য১১২। গরুতে গরুতে লড়াই করছে।—কর্তায় সপ্তমী১১৩। গাঁয়ে মানে না আপনি মোড়ল।—কর্তায় সপ্তমী১১৪। গ্রাম ছাড়া ঐ রাঙামাটির পথ।—অধিকরণে শূন্য১১৫। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে।—কর্তায় শূন্য১১৬। ঘরকে যাও। —অধিকরণে দ্বিতীয়া১১৭। ঘর কৈনু বাহির।—কর্মে শূন্য১১৮। ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল।—অধিকরণে সপ্তমী১১৯। চাঁদ বুঝি তা জানে।—কর্তায় শূন্য১২০। চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ সেথা শির।—কর্মে শূন্য১২১। চোরের মুখ দিয়ে রক্ত পড়ছে।—অপাদানে তৃতীয়া১২২। চেয়ারে বসে আজ কাজ কর।—অধিকরণে সপ্তমী১২৩। চোরের ভয়ে ঘুম আসে না।—অপাদানে সপ্তমী১২৪। চাহিনা করিতে কোনো বাদ-প্রতিবাদ।—কর্মে শূন্য১২৫। চিন্তায় চিন্তায় তার শরীর ভেঙেছে।—করণে সপ্তমী, কর্মে শূন্য১২৬। চিন্তা রোগের ওষুধ নেই।—কর্মে ষষ্ঠী১২৭। চণ্ডীদাসে কয় শুন পরিচয়।—কর্তায় সপ্তমী১২৮। চিরদিন তোমারে চিনি।—অধিকরণে শূন্য, কর্মে দ্বিতীয়া১২৯। ছোট আমার মেয়ে অঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে।—কর্তায় শূন্য১৩০। ছিলাম নিশিদিন আশাহীন প্রবাসী।—অধিকরণে শূন্য১৩১। ছাদে পানি পড়ে।—অপাদানে সপ্তমী১৩২। ছায়ায় বস।—অধিকরণে সপ্তমী১৩৩। জাহাজ থেকে দেখলাম।—অধিকরণে পঞ্চমী১৩৪। জলে কুমির ডাঙায় বাঘ।—অধিকরণে সপ্তমী১৩৫। জলে বাষ্প হয়।—অপাদানে সপ্তমী১৩৬। জাহাজে সাগর পার হওয়া যায়।—করণে সপ্তমী১৩৭। জলকে চল।—কর্মে দ্বিতীয়া।১৩৮। জুড়াল রে দিনের দাহ ফুরাল সব কাজ।—কর্মে শূন্য১৩৯। জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো।—কর্মে শূন্য১৪০। জগতে কীর্তিমান হও সাধনায়।—অধিকরণে সপ্তমী, করণে সপ্তমী১৪১। ঝিকে মেরে বৌকে শেখানো।—কর্মে দ্বিতীয়া১৪২। ঝড় এলে ভয় হয়।—অপাদানে শূন্য১৪৩। ট্রেন ঢাকা ছাড়ল।—অপাদানে শূন্য১৪৪। টাকা টাকা করে জীবন গেল।—কর্মে শূন্য১৪৫। টাকায় বাঘের দুধ মিলে।—করণে সপ্তমী।সিনিয়র শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা