কারক ও বিভক্তিপ্রিয় শিক্ষার্থীরা, পূর্ব প্রকাশের পর আজ বাংলা বিষয়ের ব্যাকরণ অংশের কারক ও বিভক্তি নির্ণয় অনুশীলন করব। ১৪৫। টাকায় বাঘের দুধ মিলে।—করণে সপ্তমী১৪৬। টাক মাথায় দাও তেল, শুকনো মাথায় ভাঙো বেল।—অধিকরণে সপ্তমী১৪৭। ঠাট্টা করো সময়মতো।—কর্মে শূন্য১৪৮। ঠান্ডা মাথায় কাজ করো।—করণে সপ্তমী১৪৯। ঠকবাজকে বিশ্বাস কোরো না।—কর্তায় দ্বিতীয়া১৫০। ডাক্তারকে ডাক।—কর্মে দ্বিতীয়া১৫১। ডালিয়া মালা গাঁথে—কর্মে শূন্য১৫২। ঢাকনা দিয়ে রাখলে কেন?—কর্মে শূন্য১৫৩। ণ-ত্ব বিধান জানলে ভালো।—কর্মে শূন্য১৫৪। তোমারে লেগেছে এত যে ভালো চাঁদ বুঝি তা জানে।—কর্মে দ্বিতীয়া, কর্মে শূন্য১৫৫। তোমার পতাকা যারে দাও, তারে বহিবার দাও শক্তি। —সম্প্রদানে চতুর্থী, কর্মে শূন্য১৫৬। তুমি যদি চাঁদ হতে নীল আকাশে।—কর্তায় শূন্য১৫৭। আমার মনে জ্বলবে।—অধিকরণে সপ্তমী১৫৮।তুমি সন্ধ্যাকাশের তারার মতো।—কর্তায় শূন্য১৫৯। তিন রাত ঘুম হয়নি।—অধিকরণে শূন্য১৬০। তর্কে বিরতি থাকাই ভালো।—অপাদানে সপ্তমী১৬১। তোমায় কেন দেইনি আমার সকল শূন্য করে।—সম্প্রদানে সপ্তমী১৬২। তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে।—অধিকরণে শূন্য, করণে সপ্তমী১৬৩। তোমার মহিমা যেন জ্বলন্ত অক্ষরে লেখা।—করণে সপ্তমী১৬৪। তিনি জাতিতে কায়স্থ।—অধিকরণে সপ্তমী১৬৫। তোমার বাণীরে করিনি গ্রহণ ক্ষমা করো হজরত।—কর্মে দ্বিতীয়া১৬৬। তোমা কর্তৃক এ গ্রন্থ রচিত হয়েছে।—কর্তায় তৃতীয়া১৬৭। তুমি যে আমার কবিতা।—কর্তায় শূন্য, কর্মে শূন্য১৬৮। তারা পাঁচজনে যাবে।—কর্তায় সপ্তমী১৬৯। থালা ভরা কই মাছ।—অধিকরণে শূন্য১৭০। থানায় এজাহার দাও।—অধিকরণে সপ্তমী১৭১। দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে।—কর্মে শূন্য১৭২। দুঃখের বেশে এসেছ বলে তোমারে নাহি ডরিহে।—অধিকরণে সপ্তমী১৭৩। দেবতার ধন কে যায় ফিরায়ে লয়ে।—সম্প্রদানে শূন্য১৭৪। দেখে যেন মনে হয় চিনি উহারে।—কর্মে দ্বিতীয়া১৭৫। দাসত্ব চিত্তকে সংকীর্ণ করে।—কর্মে দ্বিতীয়া১৭৬। দারা নামে পারস্যের এক রাজা ছিলেন।—কর্তায় শূন্য১৭৭। দিনে দিনে শুধু বাড়িতেছে ঋণ।—অধিকরণে সপ্তমী১৭৮। দেশের জন্য প্রাণ দাও।—সম্প্রদানে শূন্য১৭৯। দুইদণ্ডে চলে যাও দুদিনের পথ।—অধিকরণে সপ্তমী১৮০। দুঃখে যাদের জীবন গড়া।—অধিকরণে সপ্তমী১৮১। ধোপাকে কাপড় দাও।—কর্তায় সপ্তমী১৮২। ধনী দরিদ্রকে ঈর্ষা করে।—কর্মে দ্বিতীয়া১৮৩। পারুল বনের চম্পারে মোর হয় জানা।—কর্মে দ্বিতীয়া১৮৪। পাখি সব করে রব রাতি পোহাইল।—কর্তায় শূন্য১৮৫। প্রভাতে উঠিল রবি লোহিত বরণ।—অধিকরণে সপ্তমী, কর্তায় শূন্য১৮৬। পাপীকে ধিক।—কর্মে দ্বিতীয়া১৮৭। পণ্ডিতে পণ্ডিতে লড়াই চলে।—কর্তায় সপ্তমী১৮৮। পাতায় পাতায় পড়ে নিশির শিশির।—অধিকরণে সপ্তমী, কর্তায় শূন্য১৮৯। পরাজয়ে ডরে না বীর।—অপাদানে সপ্তমী১৯০। প্রিয়জনে যাহা দিতে চাই তাহা দেই দেবতারে।—সম্প্রদানে সপ্তমী১৯১। পাখিকে তীর মেরো না।—করণে শূন্য১৯২। পরের মুখে শেখা বুলি।—অপাদানে সপ্তমী১৯৩। পক্বকেশ দেখতে বেশ।—কর্মে শূন্য১৯৪। পাপ থেকে শূন্য পৃথক।—অপাদানে পঞ্চমী১৯৫। ফুলদল দিয়া কাটিলা কি বিধাতা শাল্মলী তরুবরে।—কর্মে সপ্তমী১৯৬। ফলে না বৃক্ষে সুমধুর ফল।—অধিকরণে সপ্তমী১৯৭। বসন্তে নানা রকমের ফুল ফোটে।—অধিকরণে সপ্তমী১৯৮। বাদলের ধারা ঝরে ঝরঝর।—অপাদানে ষষ্ঠী১৯৯। ব্যবহারেই ইতরভদ্র চেনা যায়।—করণে সপ্তমী২০০। বিহগে ললিত গীত শিখায়েছ ভালোবেসে।—কর্মে সপ্তমী২০১। বাজিল কাহার বীণা।—কর্মে শূন্য২০২।বাঘে মহিষে এক ঘাটে পানি খায়।—কর্তায় সপ্তমী২০৩। বসন্তে কোকিল ডাকে।—কর্তায় শূন্য২০৪। বিপদে অধির হয়ো না।—কর্মে শূন্য২০৫। বাজনা বাজে।—কর্মে শূন্যসিনিয়র শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল