এসএসসি পরীক্ষার প্রস্তুতি: মডেল টেস্ট-১
বাংলা ১ম পত্র (বহুনির্বাচনী প্রশ্ন)সময়: ২০ মিনিট, পূর্ণমান: ২০১. মানুষ জীবনে কিসের মাধ্যমে উন্নতি করতে পারে?(ক) উদ্যম ও পরিশ্রম (খ) দৃষ্টি ও মনোযোগ (গ) সততা ও সাধুতা (ঘ) জ্ঞান ও সাধনা ২. স্থূল কথাটি পরিষ্কার হয় কিসের মাধ্যমে?(ক) উদাহরণের (খ) ব্যাখ্যায় (গ) মর্মার্থে (ঘ) বিশ্লেষণে ৩. সৈয়দ মুজতবা আলী রচিত ‘রসগোল্লা’ রচনাটি কোন ধরনের?(ক) জীবনীমূলক (খ) ব্যঙ্গকাহিনি (গ) ভ্রমণকাহিনি (ঘ) রম্যরচনা ৪. ‘মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না’—বই পড়া প্রবন্ধে মনের দাবি বলতে কী বোঝানো হয়েছে? i. সাহিত্যচর্চা ii. শিক্ষালাভ iii. জ্ঞানার্জনকোনটি সঠিক? (ক) i (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) iii৫. ‘নিজের হীনতা এবং দৈন্য তাহাকে মাটির সহিত মিশাইয়া ফেলিল’— ‘ছুটি’ গল্পে কার প্রসঙ্গে কথাটি বলা হয়েছে?(ক) মাখন (খ) ফটিক (গ) বিশ্বম্ভর বাবু (ঘ) তের-চৌদ্দ বছরের ছেলেমেয়ে ৬. ‘বঙ্গবাণী’ কবিতায় কবি আবদুল হাকিম সেসব ব্যক্তির জন্ম-পরিচয় সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন যারা—(ক) মাতৃভাষাকে অবজ্ঞা করে (খ) আরবি ভাষাকে হিংসা করে (গ) অন্য ভাষার প্রাধান্য দেখায় (ঘ) বাংলা ভাষাকে হিন্দুয়ানি বলে গণ্য করে ৭. ‘সুপ্তি ত্যাজি বরি লও তারে’। কাকে বরণ করে নেবে?(ক) নবযুগকে (খ) স্বাধীনতাকে (গ) নিখিল বন্দীকে (ঘ) অধিকার বঞ্চিতদের ৮. ‘বৃক্ষ’ কবিতায় মৃত্তিকার মুক্তি বলতে বোঝায়—(ক) বৃক্ষের জন্মদান (খ) বৃক্ষের প্রাণরস আহরণ (গ) মেঘের বারি বর্ষণ (ঘ) সুন্দরের প্রতিষ্ঠা ৯. বন্ধুর পথ একদা তাদের পদতলে কী মেলে ধরে?(ক) আনন্দ শতদল (খ) সম্ভাবনার দুয়ার (গ) জয়গৌরব (ঘ) নবজীবনের আনন্দ ১০. দেশী ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়/দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে/বাংলার মাটি কত ভালোবাসি—ওপরের পঙিক্ত তিনটির মধ্য দিয়ে যে মিল খুঁজে পাওয়া যায় তা হলো—(ক) ভাষাপ্রীতি (খ) প্রকৃতিপ্রেম (গ) স্বদেশপ্রেম (ঘ) স্বজনপ্রীতি ১১. ডিসেম্বরের ১০ তারিখে রণতরীগুলো কোন দিকে অগ্রসর হচ্ছিল?(ক) চট্টগ্রাম বন্দরের দিকে (খ) নারায়ণগঞ্জ বন্দরের দিকে (গ) খুলনা বন্দরের দিকে (ঘ) মংলা বন্দরের দিকে # নিচের অংশটি পড়ো এবং ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও। স্যাটেলাইটের কল্যাণে বাংলাদেশের মানুষ আজ সারা বিশ্বের বিভিন্ন চ্যানেলের অনুষ্ঠান দেখতে পায়। ফলে হিন্দি, ইংরেজি ভাষার অনুষ্ঠানের প্রতি তাদের ঝোঁক-প্রবণতা দিনদিন বাড়ছে। নিজেরা কথপোকথনের সময়ও ব্যবহার করছে বিচিত্র সব শব্দ। ফলে স্বকীয়তা হারাচ্ছে বাংলা ভাষা। অথচ এই স্বদেশ ও স্বভাষার জন্য অনেকে জীবন দিয়েছেন।১২. অনুচ্ছেদের সঙ্গে তোমার পাঠ্যসূচির কোন বিষয়টির মিল পাওয়া যায়—i. বঙ্গবাণী ii. কবর iii. বাংলা আমার কোনটি সঠিক? (ক) i (খ) iii (গ) i ও ii (ঘ) ii ও iii১৩. ‘কেউ বা রঙিন কাঁথায় মেলিয়া বুকের স্বপ্নখানি/তারে ভাষা দেয় দীঘল সুতার মায়াবী আখর টানি।’—এখানে বর্ণিত শিল্পকর্মটি হলো—i. পোশাকশিল্প ii. সুচিশিল্প iii. মৃৎশিল্পকোনটি সঠিক? (ক) i (খ) ii (গ) i ও ii (ঘ) ii ও iii১৪. বাংলাদেশের দক্ষিণাঞ্চলে ভয়াবহ এক প্রাকৃতিক দুর্যোগ সিডরের সময় বিভিন্ন সংস্থাগুলো বিমানভর্তি সাহায্য নিয়ে আর্তপীড়িতদের পাশে এসে দাঁড়াল। ইতিপূর্বে যুক্তরাষ্ট্র যুদ্ধবিমান দিয়ে ইরাকের ওপর গোলবর্ষণ করে সবকিছু তছনছ করেছিল। এ দৃশ্যকল্পটির সঙ্গে তোমার পঠিত কোন রচনার বিষয়বস্তুর মিল রয়েছে—(ক) দূরন্ত পথিক (খ) পারী (গ) মহেশ (ঘ) মহাপতঙ্গ ১৫. শিক্ষার আসল কাজ কী?(ক) জ্ঞানদান (খ) সংস্কৃতিচর্চা (গ) মূল্যবোধ সৃষ্টি (ঘ) বইপড়া ১৬. বেশ কিছুদিন আগে প্রকাশিত একটি জাতীয় পত্রিকার খবর—‘মাদকাসক্ত পুত্রকে পুলিশের হাতে তুলে দিলেন পিতা।’ এ পিতার চারিত্রিক কোন বৈশিষ্ট্যের সঙ্গে তোমার পঠিত হজরত উমর ফারুক (রা.)-এর চারিত্রিক বৈশিষ্ট্যের মিল খুঁজে পাওয়া যায়—(ক) সাহসিকতার (খ) ন্যায়পরায়ণতার (গ) বিচক্ষণতার (ঘ) দৃঢ়তার ১৭. ‘হয় আমার প্রাণ তাহাকে দিব। নয় তাহার প্রাণ আমি লইব।’—উক্তিটির দ্বারা বোঝায় হযরত ইমাম হোসেনের (রা.)— (ক) ভ্রাতৃত্ববোধ (খ) প্রতিশোধের স্পৃহা (গ) কঠোর মনোভাব (ঘ) শারীরিক শক্তি প্রদর্শন ১৮. ‘পাতিসেরি’ অর্থ কী?(ক) কেক-রুটির দোকান (খ) চায়ের দোকান (গ) রেস্তোরাঁ (ঘ) ফলের দোকান ১৯. ‘দুর্মর’ কবিতায় কবি মূল ভাবটি ফুটিয়ে তুলেছেন—(ক) কবিতার আঙ্গিকে গঠনে (খ) প্রকাশভঙ্গির নৈপুণ্যে (গ) বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদে (ঘ) তারুণ্যের জয়গানে।২০. ‘সে দেশ আমার নয় গো আপন যে দেশে বাঙালি নাই।’ ‘বাঙালি নাই’—কথাটি দিয়ে কবি কী বুঝিয়েছেন?(ক) বাঙালিরা অনুপস্থিত (খ) বাঙালি বসবাসের অনুপযুক্ত (গ) বাঙালি বিদ্বেষী (ঘ) অবাঙালি।# মডেলটেস্ট তৈরি করেছেন হুমায়ুন কবিরসঠিক উত্তর: মডেল টেস্ট-১: ১. ক ২. ক ৩. ঘ ৪. ক ৫. খ ৬. ক ৭. গ ৮. ক ৯. ক ১০. গ ১১. গ ১২. ক ১৩. ক ১৪. ঘ ১৫. গ ১৬. খ ১৭. ক ১৮. ক ১৯. গ ২০. ক।