এসএসসি পরীক্ষার প্রস্তুতি: মডেল টেস্ট-১০
সামাজিক বিজ্ঞান (বহুনির্বাচনী প্রশ্ন)সময়: ৪০ মিনিট, পূর্ণমান: ৪০১. ‘সংস্কৃতি হলো মনের অভ্যন্তরীণ ব্যাপার’ উক্তিটি কার?ক. নর্থ-এর খ. কান্ট-এর গ. পেজ-এর ঘ. অগাস্ট কোঁৎ-এর২. কোন যুগের স্থায়িত্বকাল সবচেয়ে বেশি?ক. নব্য প্রস্তর যুগ খ. নিম্ন প্রাচীন প্রস্তর যুগ গ. মধ্য প্রাচীন প্রস্তর যুগ ঘ. উচ্চ প্রাচীন প্রস্তর যুগ ৩. পেশাদার ডাক্তার, ক্লিনিকের মালিক, প্রকৌশলী, ফার্মের মালিক বিদেশি প্রতিষ্ঠানের চাকরিজীবী—এরা কোন শ্রেণীভুক্ত?ক. উচ্চবিত্ত খ. মধ্যবিত্ত গ. উচ্চ মধ্যবিত্ত ঘ. নিম্ন মধ্যবিত্ত৪. মানব সমাজ কীরূপ?ক. পরিবর্তনশীল খ. গতিশীল গ. স্থিতিশীল ঘ. অপরিবর্তনশীল৫. শিল্পায়ন মানুষের—i. গ্রামীণ যৌথ পরিবার ভেঙেছে ii. জীবনযাত্রার মান বৃদ্ধি করেছে iii. অর্থনৈতিক আত্মনির্ভরশীলতা বৃদ্ধি করেছে কোনটি সঠিক? ক. i খ. ii গ. i ও iii ঘ. i, ii ও iii৬. মেয়েদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে সামাজিক পরিবর্তনের কোন উপাদানটি অধিক গুরুত্বপূর্ণ?ক. শিল্পায়ন খ. নগরায়ণ গ. শিক্ষা ঘ. প্রযুক্তিবিদ্যা৭. কোনটি সামাজিক প্রগতির পক্ষে সহায়ক?ক. উপযুক্ত নেতৃত্ব খ. সমাজতন্ত্র গ. পুঁজিবাদ ঘ. প্রতিষ্ঠান৮. বেকারত্ব দূরীকরণে নারীর ক্ষেত্রে নানা পদক্ষেপ নেওয়া দরকার। যেমন— i. দেশের সকল নারীকে প্রাথমিক শিক্ষা প্রদান করা ii. নারী শিক্ষার সম্প্রসারণ করা iii. নারীদের জন্য উপযুক্ত কর্মসংস্থান সৃষ্টি করা নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii৯. কোম্পানির বিরুদ্ধে তিতুমীরের প্রথম বিদ্রোহ কোনটি?ক. নরিকেলবাড়িয়া বিদ্রোহ খ. বারাসাত বিদ্রোহ গ. নদীয়া বিদ্রোহ ঘ. ফকির বিদ্রোহ১০. বাংলার উপেক্ষিত ও নির্যাতিত জনগণের উন্নতির জন্য হাজী শরীয়তউল্লাহ ফরায়েজি আন্দোলনের নেতৃত্ব দেন—i. সামাজিক ও রাজনৈতিক ii. সামাজিক ও অর্থনৈতিক iii. রাজনৈতিক ও আধ্যাত্মিককোনটি সঠিক? ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii১১. সতীদাহ প্রথা রহিত হয় কত সালে?ক. ১৮২৯ খ. ১৮১০ গ. ১৮৩০ ঘ. ১৮৩৯নিচের অনুচ্ছেদটি পড়ে ১২ ও ১৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।অজিত সমাজে নারীদের প্রতি অবহেলা, বাল্যবিবাহ, বহুবিবাহ ইত্যাদি দেখে ব্যথিত হন। তিনি এ অবস্থা থেকে নারীদের মুক্ত করার জন্য নারী শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করেন। তিনি বাল্যবিবাহ রোধে সমাজে নেতৃস্থানীয় ব্যক্তিদের নিয়ে প্রচার-প্রচারণা চালাতে থাকেন। ১২. অজিতের ওপরে বর্ণিত কাজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সময়ের কোন ধরনের সংস্কারকাজের অন্তর্ভুক্ত?ক. রাজনৈতিক খ. সামাজিক গ. অর্থনৈতিক ঘ. ধর্মীয়১৩. উক্ত কর্মকাণ্ডের ফলে অজিতের গ্রামে—i. মেয়েরা সচেতন হয় ii. অর্থনৈতিক সমৃদ্ধি অর্জিত হয়েছে iii. সামাজিক কুসংস্কার হ্রাস পেয়েছে কোনটি সঠিক? ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii১৪. আলীগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ক. নওয়াব আবদুল লতিফ খ. নওয়াব ভিকারুল মূলকগ. নবাব সলিমুল্লাহ ঘ. স্যার সৈয়দ আহমদ খান১৫. কোন বিশেষ বৈষম্যের প্রেক্ষিতে ভাষা আন্দোলন সূচিত হয়?ক. সাংস্কৃতিক বৈষম্য খ. অর্থনৈতিক বৈষম্যগ. রাজনৈতিক বৈষম্য ঘ. সামরিক চাকরির ক্ষেত্রে বৈষম্য১৬. আমাদের স্বাধীনতা আন্দোলনের ভিত্তি কী ছিল?ক. ভাষা আন্দোলন খ. সামরিক শাসনবিরোধী আন্দোলনগ. ছয় দফা আন্দোলন ঘ. উনসত্তরের গণ-অভ্যুত্থান ১৭. পৃথিবীর দিন-রাত্রি সমান হওয়াকে কী বলে?ক. বাসন্ত বিষুব খ. শারদ বিষুব গ. উত্তর অয়নান্ত ঘ. দক্ষিণ অয়নান্ত১৮. নিরক্ষীয় নিম্নচাপ বলয় কোন অক্ষাংশের মধ্যে অবস্থিত?ক. ৫হ্ন থেকে ১০হ্ন অক্ষাংশে খ. ৫হ্ন থেকে ১৫হ্ন অক্ষাংশেগ. ০হ্ন থেকে ৫হ্ন অক্ষাংশে ঘ. ০হ্ন থেকে ১৫হ্ন অক্ষাংশে১৯. চন্দ্র ও সূর্য যখন সমসূত্রে থাকে, তখন কী হয়?ক. মরাকটাল খ. মুখ্য জোয়ার গ. তেজকটাল ঘ. গৌণ জোয়ার২০. ‘শ্রেষ্ঠ পাটবলয়’ বলা হয় কোন অঞ্চলকে?ক. ঢাকা, কুমিল্লা, ফরিদপুর অঞ্চলকেখ. কুমিল্লা, ময়মনসিংহ, রংপুর অঞ্চলকেগ. ময়মনসিংহ, সিলেট, ঢাকা অঞ্চলকেঘ. ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা অঞ্চলকে২১. বাংলাদেশে অধিকসংখ্যক পোশাক তৈরির কারখানা গড়ে ওঠার কারণ—i. অনুকূল জলবায়ু ii. সহজশর্তে কাঁচামাল আমদানি করা যায় iii. সস্তায় ও সহজে শ্রমিক পাওয়া যায়নিচের কোনটি সঠিক?ক. i, ii ও ii খ. i ও iii গ. ii ও iii. ঘ. i ও ii২২. সিভিটাস (Civitas) শব্দের অর্থ কী?ক. নাগরিকতা খ. পৌরনীতি গ. নগর-রাষ্ট্র ঘ. নাগরিক২৩. নাগরিকের গুণ বা মর্যাদা কী?ক. দেশপ্রেম খ. চরিত্র গ. নাগরিকতা ঘ. নাগরিকের অধিকার নিচের অনুচ্ছেদটি পড়ে ২৪ ও ২৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।স্থানীয় নির্বাচনে জলিল একজন প্রার্থীকে ভোট দিতে গিয়ে দেখে অন্য একজন তার ভোট দিয়েছে। এতে সে হতাশ হয়ে বাড়ি ফিরে এসেছে। ২৪. ভোট দিতে না পারায় জলিলের কোন অধিকার ক্ষুণ্ন হয়েছে?ক. নৈতিক খ. সামাজিক গ. অর্থনৈতিক ঘ. রাজনৈতিক ২৫. এ ক্ষেত্রে জলিলের করণীয় ছিল—i .এ কাজকে ঘৃণা করা ii. আর কখনো ভোটাধিকার প্রয়োগ না করা iii. কর্তৃপক্ষের কাছে প্রতিকার চাওয়া কোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii২৬. রাষ্ট্র ও সরকার সম্পর্কে নিচের কোন উক্তিটি সঠিক?ক. রাষ্ট্র ও সরকার এক জিনিসখ. রাষ্ট্র পরিবর্তনশীল, সরকার স্থায়ীগ. রাষ্ট্র স্থায়ী, সরকার পরিবর্তনশীলঘ. রাষ্ট্র ও সরকারের বৈশিষ্ট্য এক২৭. প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মূল ভিত্তি কোনটি?ক. ছাত্রসংগঠন খ. সরকারি দল গ. বিরোধী দল ঘ. রাজনৈতিক দল২৮. নির্বাচিত প্রতিনিধিরা দক্ষ ও যোগ্য হলে—i. শাসনব্যবস্থা উন্নত ও উৎকৃষ্ট হয় ii. দলীয় শাসন প্রতিষ্ঠিত হয় iii. রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠেকোনটি সঠিক? ক. i খ. i ও ii গ. i ও iii ঘ. i, ii ও iii.২৯. জাতীয় তহবিলের অভিভাবক কে?ক. জাতীয় সংসদ খ. রাষ্ট্রপতি গ. প্রধানমন্ত্রী ঘ. স্পিকার ৩০. অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়বস্তু কী?ক. সম্পদের সুষ্ঠু ব্যবহার খ. সম্পদ গ. সামাজিক মানুষের অর্থনৈতিক কার্যাবলি ঘ. অর্থনৈতিক কল্যাণ৩১. বাংলাদেশে কোন ধরনের অর্থনৈতিক অবস্থা বিরাজমান?ক. ধনতান্ত্রিক খ. ইসলামি গ. সমাজতান্ত্রিক ঘ. মিশ্র অর্থব্যবস্থা ৩২. সম্পদের প্রথম বৈশিষ্ট্য হলো—ক. জোগান খ. উপযোগ গ. হস্তান্তরযোগ্যতা ঘ. বাহ্যিকতা ৩৩. কোন ব্যাংক ‘নিকাশ ঘর’ হিসেবে কাজ করে?ক. বাণিজ্যিক ব্যাংক খ. কেন্দ্রীয় ব্যাংক গ. গ্রামীণ ব্যাংক ঘ. সমবায় ব্যাংক ৩৪. বর্তমানে পাট ও পাটজাত দ্রব্যের রপ্তানি হ্রাসের কারণ হলো—i. দেশীয় পাটকলের অব্যবস্থাপনা ii. কৃষকদের ন্যায্যমূল্য না পাওয়া iii. কৃত্রিম বস্তুর ব্যবহার নিচের কোনটি সঠিক?ক. i, ii ও iii খ. ii ও iii গ. i ও ii ঘ. i ও iii৩৫. অধিক জনসংখ্যা আমাদের দেশের দরিদ্র পরিবারের ওপর যে ধরনের প্রভাব ফেলে—i. চিকিৎসার অভাব ঘটায় ii. পুষ্টিকর খাদ্যের অভাব ঘটায় iii. বাসস্থানের অভাব ঘটায় কোনটি সঠিক ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii৩৬. দ্রুত জনসংখ্যা বৃদ্ধির অর্থনৈতিক কারণ কোনটি?ক. অল্প বয়সে বিবাহ খ. সামাজিক কুসংস্কার গ. দারিদ্র্য ঘ. শিক্ষার অভাব৩৭. পুত্রসন্তান কামনা জনসংখ্যা বৃদ্ধির কী ধরনের কারণ?ক. সামাজিক খ. রাজনৈতিক গ. অর্থনৈতিক ঘ. ধর্মীয়৩৮. কোনটি কাঠামোগত প্রশমনের অন্তর্ভুক্ত?ক. নদী খনন খ. প্রশিক্ষণ গ. গণসচেতনতা বৃদ্ধি ঘ. পূর্বপ্রস্তুতি৩৯. উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি কে?ক. উপজেলা নির্বাহী অফিসার খ. উপজেলা চেয়ারম্যান গ. উপজেলা শিক্ষা অফিসার ঘ. উপজেলা সমাজসেবা অফিসার৪০. AIDS কীভাবে মৃত্যুর দিকে ধাবিত করে?ক. রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে খ. HIV জীবাণু বিস্তার করে গ. খাবারে অরুচি সৃষ্টি করে ঘ. পানিতে সংক্রমিত হয়ে।# উত্তর ছাপা হবে আগামীকাল