প্রভাষক, বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা প্রথম অংশ ১। কিয়ামতের বিভীষিকা এবং জান্নাতের অনুপম শান্তি ও জাহান্নামের শাস্তির বর্ণনা প্রাধান্য লাভ করেছে কিসে?ক) মাক্কি সূরায় খ) মাদানি সূরায় গ) আল হাদিসে ঘ) ইসলামের ইতিহাসে২। কেন মুশরিকরা বলতে শুরু করল যে হজরত মুহাম্মদকে (সা.) তার আল্লাহ তায়ালা পরিত্যাগ করেছে এবং তার প্রতি রুষ্ট হয়েছে?ক) হজরত জিব্রাইল (আ.)-এর সঙ্গে তাদের দেখা না হওয়ায়খ) তিন দিন ওহি নাজিল বন্ধ থাকায় গ) অনুসারীদের হতাশ করার জন্যঘ) মানুষের কাছে হজরত মুহাম্মদকে (সা.) পরিচিত করার জন্য৩। ‘জিন ও মানুষ জাতিকে আমি আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি।’—এটি কোন সূরার অন্তর্গত?ক) আজজারিয়াত খ) আল-ইমরান গ) আল-বাকারা ঘ) আল-আনফালনিচের অনুচ্ছেদটি পড় এবং ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও।যে শাস্ত্র মানুষকে উত্তম চরিত্র গঠন করতে সাহায্য করে, আল্লাহ তায়ালার পরিচয় লাভের মাধ্যমে তাঁর সঙ্গে সম্পর্ক স্থাপনের পথ দেখায় এবং যার মাধ্যমে আল্লাহ তায়ালা ও তাঁর নবী হজরত মুহাম্মদ (সা.) এবং বিধান মোতাবেক শান্তিময় জীবন পরিচালনের শিক্ষা লাভ করা যায় তাকে ইলমে তাসাউফ বলে।৪। ‘সাফা’ শব্দের অর্থ কী?ক) পবিত্রতা খ) পরিশুদ্ধ গ) ক্রটিমুক্ত ঘ) নির্ভেজাল৫। কোনটি ব্যতীত ইলমে তাসাউফের উচ্চতর সোপানে পৌঁছানো সম্ভব নয়?i. প্রয়োজনীয় জ্ঞান ব্যতীত, ii. সাধনা ব্যতীত iii. আত্মার পরিশুদ্ধি ব্যতীতকোনটি সঠিক? ক) i খ) ii গ) iii ঘ) i. iii৬। কার নাম শুনলে কাফিরদের মনে ত্রাস সৃষ্টি হতো?i. হজরত আবু বকর (রা.) ii. হজরত উমর (রা.) iii. হজরত আলী (রা.)কোনটি সঠিক? ক. i খ. ii.গ. iii ঘ. ii ও iii৭। ‘জামিউল বায়ান ফি তাফিসর আল-কোরআন’ গ্রন্থখানা কে রচনা করেন?ক) ইব্ন জারির তাবারি খ) ইবন সিনাগ) আবু বকর আল রাজি ঘ) হাসান ইবন হাইসাম৮। বিদ্যার্জন ও জ্ঞান আহরণে যথার্থভাবে ব্রতী হলে জ্ঞানের দ্বার তার জন্য অবারিত হয়। এটি কোন সূরার শিক্ষা?ক. আদদুহা খ. আল-কাদর গ. আল ইনশিরাহ গ. আততিন৯। ‘যে ব্যক্তি অণু পরিমাণ সত্কর্ম ও অসত্কর্ম করবে তাও সে দেখতে পাবে’—এ কথা কোন সূরায় বলা হয়েছে?ক) সূরা বাকারায় খ) সূরা যিলযালে গ) সুরা আল-কাদরে ঘ) সূরা আততিনে১০। মাক্কি সূরার বৈশিষ্ট্য?i. তাওহিদ ও রিসালাতের প্রতি আহ্বান জানানো হয়েছেii. আয়াত ও সূরা দীর্ঘ iii. এতে শরীয়াতের সাধারণ নীতিমালা এবং উত্তম চরিত্র ও বৈশিষ্ট্যের বর্ণনা রয়েছে।কোনটি সঠিক?(ক) i, খ) ii. গ) ii ও iii ঘ. i ও iii ১১। একজন মুসলিমকে পিতা-মাতার অনুগত হতে হবে কেন?i. দুনিয়ার জীবনে শান্তি লাভের জন্য ii. আখেরাতের জীবনে শান্তি লাভের জন্যiii. দুনিয়া ও আখেরাতের জীবনে সুখ ও শান্তি লাভের জন্যকোনটি সঠিক? ক. i খ. ii. গ. iii ঘ. i, ii ও iii১২। প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রাখলে—i. সামাজিক নিরাপত্তা নিশ্চিত হয় ii. ধনসম্পদ বৃদ্ধি পায় iii. পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পায়।কোনটি সঠিক? ক. i খ. ii গ. i, ii ঘ. i, iiiনিচের অনুচ্ছেদটি পড় এবং ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও:রাসেল ও সোহেল দুই ভাই। রাসেল শুদ্ধভাবে আল-কোরআন তেলাওয়াত করতে পারে না। কিন্তু সে আল-কোরআন তেলাওয়াত সম্পর্কে জানতে আগ্রহী। তাই রাসেল তার ভাইকে জিজ্ঞেস করল আল-কোরআন তিলাওয়াত কী? তাই সোহেল উত্তর দিল, ‘আল-কোরআন তেলাওয়াত হলো উত্তম ইবাদত।১৩। আল-কোরআন মাজিদ দেখে দেখে পড়াকে কী বলা হয়?ক. নাজিরা তেলাওয়াত খ. সহিহ তেলাওয়াত গ) কারিআনা তেলাওয়াত ঘ) কোনটিই নয়১৪। আল-কোরআন তেলাওয়াত হলো সর্বোত্তম ইবাদত। তুমি কীভাবে আল-কোরআন তেলাওয়াত করবে?i. তাজবিদ সহকারে ii. সুললিত কণ্ঠে iii. দেখে দেখেকোনটি সঠিক? ক. i খ. i ও ii গ) ii এবং iii ঘ. i, ii এবং iiiনিচের অনুচ্ছেদটি পড় এবং ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দাও:মামুন তার এক গরিব সহপাঠীকে বই কিনে দিয়েছিল। এ ব্যাপারে তার বাবা তাকে সাহায্য করেছিল। তিনি বলেছিলেন এটা খিদমতে খালক।১৫। মামুন কেন তার গরিব বন্ধুকে বই কিনে দিয়েছিল?ক) তার প্রতি সহানুভূতিশীল হয়ে খ) মামুন বিত্তশালী বলেগ) সম্মান পাওয়ার জন্য ঘ) ক্যাপ্টেন হওয়ার জন্য১৬। একজন মানুষের উচিত—i. গরিবের প্রতি সহানুভুতিশীল হওয়া ii. সামর্থ্য অনুসারে গরিবের সাহায্য করাiii. নিজের সব ধনসম্পদ বিলিয়ে দেওয়াকোনটি সঠিক? ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii এবং iii১৭। তাকওয়া অর্জনের উদ্দেশ্যে তুমি— i.ফরজসহ বেশি করে নফল নামাজ পড়বেii. হারাম বর্জন করবে এবং হালাল গ্রহণ করবেiii. হাক্কুল্লাহ এবং হাক্কুল ইবাদ নিয়ে চিন্তা ও গবেষণা করবেকোনটি সঠিক?ক. i খ. i ও ii গ. ii, iii ঘ) i, ii এবং iii১৮। হজরত আবু বকর (রা.) কীভাবে দেশ পরিচালনা করতেন?i. আল্লাহ তায়ালা ও তাঁর রাসুল (সা.) প্রদর্শিত পথেii. নিজের ইচ্ছানুযায়ী iii.সাহাবিদের ইচ্ছানুযায়ীকোনটি সঠিক?ক. i খ. ii গ. iii ঘ. i ও iii১৯। সূরা আদ-দুহা হতে আমরা শিক্ষা পাই—i. জ্ঞানীদের কর্তব্য অন্যদের অজ্ঞানতার অভিশাপ থেকে মুক্ত করাii. ভিক্ষুকদের তিরস্কার না করে যথাসম্ভব সাহায্য করাiii. আল্লাহ তায়ালা তার প্রিয় বান্দাদের কখনো বর্জন করেন নাকোনটি সঠিক?ক. i খ. i ও ii গ. ii, iii ঘ. i, ii, এবং iii২০। মিথ্যা বলার জন্য তুমি তোমার বন্ধুর ব্যাপারে কোন সিদ্ধান্ত নেবে?i. তারা বন্ধুর মিথ্যা বলাকে ঘৃণা করে এবং তাকে সংশোধনের সুযোগ দেবে ii. ব্যক্তিগতভাবে, সমষ্টিগতভাবে, অভিভাবকগণকে বলবে এবং সর্বশেষ সংশোধিত না হলে তাকে এড়িয়ে চলবেiii. তাকে ব্যক্তিগতভাবে তিরস্কার করবে এবং প্রকাশ্যে নিন্দা করবেকোনটি সঠিক?(ক) i (খ) ii (গ) iii (ঘ) i এবং iii২১। কী করলে আমরা দুনিয়া ও আখিরাতে শান্তি পাব?(ক) সমাজসেবা(খ) পারিবারিক ও সামাজিক সম্পর্ক ছিন্ন করে ইবাদত করলে(গ) বৈরাগ্যবাদ গ্রহণ করলে(ঘ) আল্লাহ তায়ালা ও তাঁর রাসুলের (রা.) নির্দেশিত পথে দায়িত্ব ও কর্তব্য পালন করলে২২। ইসলামের শত্রুদের মূল লক্ষ্য কোনটি?(ক) প্রচার মাধ্যমের সাহায্যে ইসলামকে হেয় প্রতিপন্ন করা(খ) মুসলমানদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল লাগিয়ে রাখা(গ) ইসলামকে দুনিয়া থেকে মুছে ফেলা(ঘ) মুসলমানদের অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া।# বাকি অংশ ছাপা হবে আগামীকালএসএসসি পরীক্ষার প্রস্তুতি: মডেল টেস্ট-১৪গতকাল প্রকাশিত হিসাব বিজ্ঞান-এর সঠিক উত্তর১। গ, ২। ক, ৩। ঘ, ৪। ক, ৫। খ, ৬। ঘ, ৭। খ, ৮। খ, ৯। খ, ১০। ক, ১১। ক, ১২। গ, ১৩। গ, ১৪। ক, ১৫। ঘ, ১৬। খ, ১৭। ক, ১৮। খ, ১৯। খ, ২০। গ, ২১। ঘ, ২২। গ, ২৩। ক, ২৪। গ, ২৫। ঘ, ২৬। ক, ২৭। গ, ২৮। খ ২৯। ঘ, ৩১। খ, ৩২। ক, ৩৩। ক, ৩৪। ক, ৩৫। গ, ৩৬। ঘ, ৩৭। গ, ৩৮। ঘ, ৩৯। খ, ৪০। খ, ৪১। ক, ৪২। খ, ৪৩। খ, ৪৪। ক, ৪৫। খ, ৪৬। গ, ৪৭। ঘ, ৪৮। খ, ৪৯। গ, ৫০। গ