পূর্ণমান-৫০ (শেষ অংশ) ২৬. ভূ-পৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগ স্থানকে কী বলে?(ক) ছায়াবৃত্ত (খ) উষা (গ) গোধূলি (ঘ) গুরুবৃত্ত ২৭. সুমেরু কবে সবচেয়ে বেশি ঝুঁকে থাকে সূর্যের দিকে?(ক) ২১ জুন (খ) ২১ মার্চ (গ) ২২ ডিসেম্বর (ঘ) ২৩ সেপ্টেম্বর২৮. পৌরনীতি কোন ধরনের বিজ্ঞান?(ক) গতিশীল সামাজিক বিজ্ঞান (খ) গতিশীল রাষ্ট্রবিজ্ঞান (গ) গতিশীল ধনবিজ্ঞান (ঘ) গতিশীল পৌরবিজ্ঞান২৯. সুনাগরিকের গুণ নয় কোনটি?(ক) বিবেক (খ) বুদ্ধিমত্তা (গ) অহমিকা (ঘ) আত্মসংযম৩০. কোনটি রাষ্ট্রের ঐচ্ছিক কাজ?(ক) প্রতিরক্ষা বাহিনী গঠন (খ) প্রাকৃতিক দুর্যোগে সাহায্য দান (গ) নাগরিকদের জীবন ও সম্পত্তির নিরাপত্তা বিধান (ঘ) কূটনৈতিক সম্পর্ক স্থাপন৩১. আইন সভা কোন বিভাগকে নিয়ন্ত্রণ করে?(ক) বিচার বিভাগ (খ) আইন বিভাগ (গ) অর্থ বিভাগ (ঘ) শাসন বিভাগ৩২. নির্বাচনের উদ্দেশ্য কী?(ক) সরকার গঠন করা (খ) প্রতিনিধি বাছাই করা (গ) রাজনৈতিক দল গঠন করা (ঘ) ভোটার সৃষ্টি করা৩৩. কারা বিভিন্ন দলের মতামত ও সমালোচনা যাচাই করে রাজনৈতিক শিক্ষালাভ করতে পারে?(ক) জনগণ (খ) দলীয় কর্মীরা (গ) নির্বাচিত প্রতিনিধিরা (ঘ) বিরোধী দলের সদস্যরা৩৪. আইনের অনুশাসন কিসের রক্ষক?(ক) সার্বভৌমত্বের (খ) আইনসভার (গ) স্বাধীনতা ও সাম্যের (ঘ) জনগণের জানমাল ও নিরাপত্তার ৩৫. জেলা পরিষদের প্রধান কর্মকর্তা কে?(ক) ডেপুটি কমিশনার (খ) নির্বাহী অফিসার (গ) কমিশনার (ঘ) চেয়ারম্যান৩৬. তৃতীয় বিশ্বের দরিদ্র এবং দুর্বলতম দেশগুলোর জন্য শেষ আশ্রয়স্থল কী?(ক) ওআইসি (খ) জাতিসংঘ (গ) কমনওয়েলথ (ঘ) সার্ক৩৭. বর্তমান কালে মানুষের অধিকাংশ সমস্যা কোন ধরনের সমস্যা? (ক) সামাজিক সমস্যা (খ) রাজনৈতিক সমস্যা (গ) জনসংখ্যা সমস্যা (ঘ) অর্থনৈতিক সমস্যা ৩৮. কোন অর্থনৈতিক ব্যবস্থায় সরকারি নিয়ন্ত্রণ ও উদ্যোগ এবং বেসরকারি উদ্যোগ ও স্বাধীনতা পাশাপাশি বিরাজ করে?(ক) মিশ্র অর্থব্যবস্থায় (খ) সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় (গ) ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় (ঘ) ইসলামী অর্থব্যবস্থায়৩৯. বিনিয়োগের ভিত্তি কী? (ক) চাহিদা (খ) জোগান (গ) সঞ্চয় (ঘ) বাজার ৪০. উপযোগ কী?(ক) কোনো জিনিস পাওয়ার আকাঙ্ক্ষা (খ) একটি মানসিক ধারণা (গ) কোনো জিনিস পাওয়ার সামর্থ্য (ঘ) বিক্রয়যোগ্য দ্রব্যের পরিমাণ৪১. কোনটি উত্পাদনের উত্পাদিত উপাদান?(ক) ভূমি (খ) মূলধন (গ) শ্রম (ঘ) সংগঠন৪২. অর্থের কাজ কয়টি?(ক) চারটি (খ) তিনটি (গ) দুটি (ঘ) পাঁচটি৪৩. বাংলাদেশ কৃষি ব্যাংকের অনুমোদিত মূলধনের পরিমাণ কত?(ক) ২০ কোটি (খ) ২৫ কোটি (গ) ২০০ কোটি (ঘ) ২৫০ কোটি৪৪. দেশের অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত কোনটি?(ক) দক্ষ শ্রমিক বৃদ্ধি (খ) পরিবহন ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন (গ) শিক্ষার প্রসার (ঘ) ব্যবসা-বাণিজ্যের প্রসার৪৫. অর্থনৈতিক উন্নয়নে মুদ্রাস্ফীতি কী ঘটায়?(ক) উন্নয়ন ঘটায় (খ) বাধার সৃষ্টি করে (গ) কখনো কখনো প্রভাব ফেলে (ঘ) কোনো প্রভাব ফেলে না৪৬. জাপানে বর্তমান মাথাপিছু আয় কত?(ক) ২০,৫৪০ মার্কিন ডলার (খ) ২৬,৪৪০ মার্কিন ডলার (গ) ২৫,০০০ মার্কিন ডলার (ঘ) ২৬,৯৩০ মার্কিন ডলার ৪৭. যুক্তরাষ্ট্রের প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যা কত?(ক) ২৭ জন (খ) ২২৫ জন (গ) ১২৬ জন (ঘ) ৩ জন৪৮. কোন কোন দেশ খাদ্য উত্পাদনে যথেষ্ট সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে?(ক) ভারত, নেপাল ও পাকিস্তান (খ) ভারত, পাকিস্তান ও চীন (গ) চীন, শ্রীলঙ্কা ও নেপাল (ঘ) শ্রীলঙ্কা, বাংলাদেশ ও সিঙ্গাপুর৪৯. ইন্দোনেশিয়ায় বর্তমান মাথাপিছু আয় কত? (ক) ২২,২৪০ মার্কিন ডলার (খ) ৩৭০ মার্কিন ডলার (গ) ৬১০ মার্কিন ডলার (ঘ) ২১০ মার্কিন ডলার৫০. কানাডার প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যা কত?(ক) ২৭ জন (খ) ৯৯ জন (গ) ৩ জন (ঘ) ২৭৩ জন।# সঠিক উত্তর ছাপা হবে আগামীকাল