এসএসসি পরীক্ষার প্রস্তুতি: মডেল টেস্ট-৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী অভীক্ষাসময়-৪০ মিনিট, পূর্ণমান-৪০১। রচনার প্রধান শিল্পগুণগুলো কী কী?ক. বাস্তবতা ও পরাবাস্তবতা খ. যৌগিক বাক্য ও জটিল বাক্য গ. অর্থব্যক্তি ও প্রাঞ্জলতা ঘ. ইসতিহার ও বিজ্ঞাপন২। ‘বৃক্ষ’ কবিতায় বৃক্ষ অন্ধ ভূমিগর্ভ থেকে কিসের আহ্বান শুনেছিল?ক. প্রাণের আহ্বান খ. সমুদ্রের আহ্বান গ. সূর্যের আহ্বান ঘ. সংগীতের আহ্বান ৩। ‘অনর্থক কথা বাড়াইও না’-এর অর্থ কী?ক. বিষয়বস্তুর সারসংক্ষেপ উপস্থাপন খ. সন্ধি সমাসের আড়ম্বর পরিহারগ.বিষয়কে অর্থব্যক্তি ও প্রাঞ্জলতা দান ঘ. খুব সহজেই উপস্থাপন৪। মীর মশাররফ হোসেন কত সালে জন্মগ্রহণ করেন?ক. ১৮৪৭ সালে খ. ১৮৩৭ সালে গ. ১৮৬৭ সালে ঘ. ১৮৪২ সালে৫। ‘মাগো ওরা বলে’ কবিতাটির প্রেক্ষাপট কোনটি?ক. ’৬৬-এর ছয় দফা আন্দোলন খ. ’৫২-এর ভাষা আন্দোলন গ. ’৭১-এর স্বাধীনতা যুদ্ধ ঘ. ’৬৯-এর গণ-অভ্যুত্থান৬। ‘স্বাধীনতা তুমি’ কবিতায় ‘বাবরি’ দোলানো চুলে কোন প্রতীকী ব্যঞ্জনা ফুটে উঠেছে? i. সংগ্রামী চেতনা ii. বিদ্রোহী চেতনা iii. প্রতিবাদমুখরকোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. i ও ii৭। প্রকৃতির ‘ছলছল জলধারার’ শব্দকে কবি অভিহিত করেছেন-মায়াবী সুরের ধ্বনি ii. প্রকৃতির কান্না iii. মানুষের চিরন্তন বেদনার সুরকোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. i ও iii৮। ‘আমার তো মৃত্যু নেই, আমি যে আবার আসব’-কে বলেছে?ক. দুরন্ত পথিক খ. বৃদ্ধ গ. কাপুরুষ ঘ. পথের বিভীষিকা৯। দুরন্ত পথিক কীভাবে চলেছিল?ক. আলো দেখে খ. উদ্বোধনী বাঁশের সুর ধরে গ. গান গেয়ে ঘ. ডাক শুনে১০। কলকাতায় ফটিকের জীবনের করুণ পরিণতির জন্য কোন বিষয়টি বেশি দায়ী? ক. পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে না পারাখ. পড়ালেখায় অমনোযোগিতাগ. মামির মন জয় করতে ব্যর্থ হওয়াঘ. তিরস্কারের আতিশয্য১১। ‘দুর্মর’ কবিতা ‘সচেতনতার ধান’ বলতে কী বোঝানো হয়েছে?ক. জাতীয় অঙ্গীকার খ. সংগ্রহের আহ্বান গ. বিদ্রোহের সূচনা ঘ. অধিকার আদায়ের চেতনা১২। প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্ধনাম কী ছিল?ক. ভানুসিংহ খ. রুপকার গ. বীরবল ঘ. দুরবিন১৩। সাধারণ মানুষের প্রতীক্ষা কার জন্য?ক. কবির খ. নায়কের গ. শিল্পীর ঘ. গায়কের১৪। ‘উমর ফারুক’ কবিতায় কাকে ‘পরশ মানিক’ বলা হয়েছে?ক. শান্তির বাণীকে খ. ইসলামকে গ. হজরত উমর (রা)-কে ঘ. মূল্যবান পাথরকে১৫। স্বাধীনতাকে গৃহিণীর কিসের সঙ্গে তুলনা করা হয়েছে?ক. ঘন কালো খোলা চুল খ. অলংকার গ. শাড়ি ঘ. চালচলন১৬। ‘সে হাসি তাহার অধর নিঙাড়ি লুটাইছে বনময়’—এখানে কার হাসির কথা বলা হয়েছে?ক. কেয়া পাতার খ. কদম ফুলের গ. হাসনাহেনার ঘ. গাঁয়ের মেয়ের১৭। গাঁয়ের চাষি কিসের ওপর ফুল তুলেছে?ক. বাখারির ওপর খ. লাঠির ওপর গ. সারিন্দার ওপর ঘ. দোয়াড়ির ওপর ১৮। রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান?ক. বলাকা খ. ক্ষণিকা গ. গীতাঞ্জলি ঘ. সোনার তরী১৯। ‘মহেশ’ গল্পটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?ক. বড় দিদি খ. হরিলক্ষ্মী গ. বিন্দুর ছেলে ঘ. শ্রীকান্ত২০। ‘এসো জন্মের মতন তোমার সহিত আলিঙ্গন করি’ —হযরত ইমাম হাসান (রা.)-এ কথাটি কাকে বলেছিলেন?ক. হযরত ইমাম হোসেন (রা.) কে খ. জায়েদাকে গ. কাসেমকে ঘ. জয়নাবকে২১। মরুর দহন জ্বালা থেকে বৃক্ষ কাকে মুক্তি দিয়েছে?ক. মানুষকে খ. ফসলকে গ. প্রাণিকুলকে ঘ. মৃত্তিকাকে২২। ‘দুর্মর’ কবিতাটি কবির কোন কাব্যগ্রস্থ থেকে সংকলিত?ক. হরতাল খ. ছাড়পত্র গ. অভিযান ঘ. পূর্বাভাস# নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।গ্রামীণ লোকশিল্পের একটি হলো নকশিকাঁথা। বর্ষকালে যখন চারদিকে পানি থই থই করে, ঘর থেকে বাইরে যাওয়া যায় না, তখন নকশিকাঁথা সেলাইয়ের উপযুক্ত সময়।২৩। উদ্দীপকের আবহ তোমার পঠিত কোন কবিতায় ফুটে উঠেছে?ক. সাত সাগরের মাঝি খ. বাংলার মুখ গ. ধনধান্য পুষ্পভরা ঘ. পল্লীবর্ষা২৪। উদ্দীপকের শিল্পকর্মটি মূলত আমাদের-i. ঐতিহ্যকে বাঁচিয়ে রাখছে ii. শিল্প সৌন্দর্য বৃদ্ধিতে সাহায্য করছেiii. জীবনগাথা তৈরি করছেকোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii২৫। কবিতায় ‘কালোহাত’ বলতে বোঝানো হয়েছে-ক. ইংরেজ পতন পরবর্তী অশুভ শক্তিকেখ. খানসেনাদের বিদায় পরবর্তী অশুভ শক্তিকেগ. বঙ্গবন্ধু হত্যা পরবর্তী অশুভ শক্তিকেঘ. স্বৈরাচারের পতন পরবর্তী অশুভ শক্তিকে২৬। খালিদকে পদচ্যুত করার পেছনে হজরত উমর (রা.)-এর যে মনোভাবটি কাজ করেছিল-i. আইনের চোখে সবাই সমান ii. সব মানুষ ভাই ভাইiii. খালিদ বিশ্বাস ভঙ্গ করেছিলকোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. i ও ii২৭। ‘কণ্ঠে নেই আর্ত হাহাকার’-কার?ক. কবির খ. বৃদ্ধ পিতার গ. বৃদ্ধা মাতার ঘ. স্বামীহারা স্ত্রীর ২৮. ‘যে পর্যন্ত তোমাকে মুক্ত করাইতে না পারিব সেই পর্যন্ত আমি স্বর্গের সোপানে পা রাখিব না।’-উক্তিটিতে ইমাম হাসান (রা.)-এর চরিত্রের কোন দিকটি প্রতিফলিত হয়েছে?i. ক্ষমাশীলতা ii. উদারতা iii. মহানুভবতা কোনটি সঠিক? ক. i খ. i ও ii গ. i ও iii ঘ. ii ও iii২৯। কাকে ‘অকাল-তত্ত্বজ্ঞানী মানব’ বলা হয়েছে?ক. ফটিককে খ. মাখনকে গ. বিশ্বম্ভর বাবুকে ঘ. রতনকে৩০. ফটিক মামার সঙ্গে কলকাতা যেতে সহজেই রাজি হলো কেন?ক. মায়ের দুর্ব্যবহার থেকে রক্ষা পাওয়ার জন্য খ. মাখনের ওপর প্রচণ্ড অভিমান হওয়ায় গ. গ্রাম তার ভালো না লাগায় ঘ. নতুন স্থানের প্রতি স্বভাবসুলভ আগ্রহ থাকায় ৩১। ‘শহীদ স্মরণে’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?ক. দুর্লভ দিন খ. বিপন্ন বিষাদ গ. প্রতনু প্রত্যাশা ঘ. ভালোবাসার হাতে ৩২। বুকের রক্তে কবি কী লিখেছেন?ক. প্রিয়তমার নাম খ. মুক্তিযোদ্ধার নামগ. আমাদের নাম ঘ. বাংলাদেশের নাম৩৩। পারী নগরের নামে পৃথিবীশুদ্ধ লোক কেন মায়াপুরীর স্বপ্ন দেখে?ক. পৃথিবীর ইতিহাসে পারীর তুলনা নেইখ. পারীর অর্ধেকটুকু কল্পনায় দেখা যায়গ. পারীর রূপ অতুলনীয়ঘ. পারীর ইতিহাস সমৃদ্ধশালী৩৪। ইসলাম প্রচার করতে হজরত মুহাম্মদ (সা.) কোথায় ভীষণ পরীক্ষার সম্মুখীন হন? ক. মক্কায় খ. মদিনায় গ. কুফায় ঘ. তায়েফে৩৫। ‘দেশের রাজা মানুষের হইয়া স্বেচ্ছায় দারিদ্র্যের কণ্টক মুকুট মাথায় পরিলেন’—কে কণ্টক মুকুট পরিলেন? ক. হজরত আবুবকর (রা.) খ. হজরত ওমর (রা.)গ. হজরত মুহাম্মদ (সা.) ঘ. হজরত ওসমান (রা.)৩৬। জাতিকে উন্নত করতে হলে কী করতে হবে?ক. মসজিদ প্রতিষ্ঠা করতে হবে খ. বিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবেগ. লাইব্রেরি প্রতিষ্ঠা করতে হবে ঘ. মাদ্রাসা প্রতিষ্ঠা করতে হবে৩৭। গফুরের ঘরে গরুকে খাওয়ানোর মতো খড় ছিল না। কারণ—i. গফুরের আবাদি জমি ছিল না ii. জমিদার তাকে খড় দেয়নিiii. বিগত সালের বকেয়া কেটে নেওয়াকোনটি সঠিক? ক. i খ. ii গ. i ও ii ঘ. ii ও iii৩৮। শওকত ওসমানের প্রকৃত নাম কী?ক. শেখ হাসানুর রহমান খ. আবুল কাসেম মনিগ. শেখ আজিজুর রহমান ঘ. শেখ জামাল উদ্দিন৩৯। ইন্দ্রপুরীর দেবরাজ কে?ক. মহাদেব খ. লক্ষ্মণ গ. ইন্দ্র ঘ. রামচন্দ্র৪০। ‘গাঙুড়’ নদীটি হলো-ক. গ্রামের নদী খ. কল্পিত নদী গ. পৌরাণিক নদী ঘ. ছোট নদী।সঠিক উত্তর: ১. গ ২. গ ৩. ঘ ৪. ক ৫. খ ৬. ঘ ৭. গ ৮. ক ৯. খ ১০. ক ১১. ঘ ১২. গ ১৩. ক, ১৪. খ ১৫. ক ১৬. খ ১৭. খ ১৮. গ ১৯. খ ২০. ক ২১. ঘ ২২. ঘ ২৩. ঘ ২৪. খ ২৫. খ ২৬. ক, ২৭. গ ২৮. ঘ ২৯. খ ৩০. ঘ ৩১. গ ৩২. ঘ ৩৩. গ ৩৪. ঘ ৩৫. গ ৩৬. গ ৩৭. ঘ ৩৮. গ ৩৯. গ ৪০. খ।