এসএসসি পরীক্ষার প্রস্তুতি: রসায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল প্রশ্নোত্তর  অংশ-২প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ রসায়ন বিজ্ঞান বিষয় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করবো। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য অধ্যায়টির বিষয়বস্তু ভালোভাবে পড়বে।প্রশ্ন: ঘ. A ও B-এর সমাণুতা ধর্ম প্রদর্শনের ক্ষমতার তুলনা করো।উত্তর: ঘ. [যেহেতু প্রশ্নটি সমাণুতা ধর্মসম্পর্কিত, সেহেতু প্রশ্নটির জ্ঞানে সমাণুতার সংজ্ঞা এবং অনুধাবন হবে সমাণুতার মূল বক্তব্য, এরপর A ও B-এর সমাণুতা ঘটবে কি না, তা যাচাই করো (প্রয়োগ)। এরপর কেন B সমাণুতা ধর্ম দেখাল, A কেন এ ধর্ম প্রদর্শনে ব্যর্থ হলো, তার কারণ দেবে।]একই আণবিক সংকেত কিন্তু ভিন্ন গাঠনিক সংকেতবিশিষ্ট একাধিক যৌগের অস্তিত্বকে সমাণুতা বলে। যেমন: অণুটি দুটি সমাণুতা প্রদর্শন করে—CH3CH2OH এবং CH3OCH3B-এর অণুতে তিনটি কার্বন পরমাণু থাকায় ভিন্ন ভিন্ন কার্যকরি মূলকবিশিষ্ট যৌগ পাওয়া সম্ভব। যেমন: B (CH3CH2CH2OH)-এর নিম্নরূপ সমাণু দেখা যায়—CH3CH2CH2OH  প্রোপানল-১ CH3CH2OCH3  ইথাইল মিথাইল ইথারCH3CHCH3  প্রোপানল-২ | OHযেহেতু A-কে জায়মান অক্সিজেনের সাহায্যে এক কার্বনযুক্ত কার্বক্সিলিক এসিডে পরিণত করা যায়, সেহেতু এর গাঠনিক সংকেত CH3OH, যা একটিমাত্র কার্বন পরমাণু দ্বারা গঠিত, অর্থাৎ A-এর অণুতে একটিমাত্র কার্বন থাকায় অন্য কোনো বিন্যাস বা কার্যকরি মূলক প্রদর্শনের ক্ষমতা থাকে না এবং নিজেও ভিন্ন ভিন্নভাবে পুনরায় বিন্যস্ত হতে পারে না। এ জন্য A-এর কোনো সমাণুতা ধর্ম নেই।