বহুনির্বাচনী প্রশ্নোত্তর প্রিয় শিক্ষার্থীরা, আজ রসায়ন বিষয়ের ১ নম্বর অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। অধ্যায়-১ ১৬. কোনটি মিশ্র পদার্থ?ক. পানি খ. লবণ গ. বায়ু ঘ. কার্বন ডাই-অক্সাইড১৭. আন্তআণবিক শক্তি কী?ক. পরমাণুসমূহের পরস্পর আকর্ষণ খ. অণুসমূহের পরস্পর আকর্ষণ গ. পরমাণুসমূহের পরস্পর বিকর্ষণ ঘ. অণুসমূহের পরস্পর বিকর্ষণ১৮. কোন পদার্থটির আন্তআণবিক শক্তি সবচেয়ে কম?ক. পাথর খ. পেট্রল গ. লোহা ঘ. কার্বন ডাই-অক্সাইড১৯. বরফের গলনাঙ্ক কত?ক. 100°C খ. 0°C গ. 4°C ঘ. 96°C২০. পানির হিমাঙ্ক কত?ক. 100°C খ. 0°C গ. 273°C ঘ. 801°C২১. পানির স্ফুটনাঙ্ক কত?ক. 0°C খ. 100°C গ. -259°C ঘ. -253°C২২. কোনটি অধাতু?ক. আয়রন খ. সিলভার গ. সালফার ঘ. কপার২৩. সর্বপ্রথম বস্তুকে দুটি প্রধান শ্রেণীতে ভাগ করেন কে?ক. নিউটন খ. ল্যাভয়সিয়ে গ. বার্জেলিয়াস ঘ. অ্যাভোগেড্রো২৪. কোনটি সমসত্ত্ব মিশ্রণের উদাহরণ?ক. পানি খ. বালু ও লোহার গুঁড়ার মিশ্রণ গ. সাগরের পানি ঘ. সোনা২৫. নিম্নের কোন পদার্থটি কখনো ধাতু এবং কখনো অধাতুর মতো আচরণ করে?ক. সিলভার খ. মারকারি গ. সিলিকন ঘ. কার্বন২৬. লোহাকে দীর্ঘদিন বাতাসে রেখে দিলে এর ওপর লাল রঙের আস্তরণ পড়ে। এটি কোন ধরনের পরিবর্তন?ক. ধুলাবালির স্তর খ. ভৌত পরিবর্তন গ. বিশুদ্ধ লোহায় পরিণত হওয়া ঘ. রাসায়নিক পরিবর্তন২৭. আন্তআণবিক শক্তি বস্তুর কিসের ওপর নির্ভর করে?ক. দৈর্ঘ্যের ওপর খ. প্রস্থের ওপর গ. প্রকৃতির ওপর ঘ. মাধ্যমের ওপর২৮. সমসত্ত্ব মিশ্রণের—ক. সব অংশে উপাদানের অনুপাত একই হয় খ. উপাদানের ধর্ম পরিবর্তিত হয়গ. একেক অংশে উপাদানের অনুপাত ভিন্ন ঘ. উপাদান অণুবীক্ষণ যন্ত্রে দেখা যায়২৯. নিচের কোনটি উপধাতু?ক. পারদ খ. বোরন গ. জিংক ঘ. কপার৩০. শুষ্ক বরফ হচ্ছে—ক. CO2(1) খ. CO2(g) গ. CO2 (s) ঘ. H2O(s)৩১. একটি লোহার টুকরাকে চুম্বক দ্বারা ঘর্ষণ করলে তা চুম্বকত্বপ্রাপ্ত হয়, এটি কোন ধরনের পরিবর্তন?ক. ভৌত ও রাসায়নিক পরিবর্তন খ. রাসায়নিক পরিবর্তন গ. তাপের পরিবর্তন ঘ. ভৌত পরিবর্তন৩২. নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন?ক. বরফ হতে পানি তৈরি খ. পানি ও চিনির সংযোগে শরবত তৈরিগ. লোহায় মরিচা পড়া ঘ. চুম্বকে ঘষে একটি লোহার টুকরাকে চুম্বকে রূপান্তরিত করা৩৩. নিচের কোনটি ভৌত পরিবর্তন?ক. হাইড্রোজেন ও অক্সিজেনের সংযোগে পানি তৈরি খ. জলীয়বাষ্পকে খুব ঠান্ডা করে বরফ তৈরিগ. মোমবাতি জ্বালানো ঘ. পানির তড়িৎ বিশ্লেষণ৩৪. কোনো বস্তুর আন্তআণবিক শক্তি খুব বেশি হলে তা—ক. উচ্চ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কবিশিষ্ট কঠিন পদার্থ খ. সাধারণ তাপমাত্রায় তরলগ. সাধারণ তাপমাত্রায় গ্যাসীয় ঘ. তার ওজন বেশি অধ্যায়-২ ১। আধুনিক রসায়নের প্রতিষ্ঠাতা কে?ক. ডেমোক্রিটাস খ. অ্যারিস্টটল গ. ল্যাভয়সিয়ে ঘ. জন ডাল্টন২। জন ডাল্টনের পরমাণুবাদ প্রকাশিত হয় কবে?ক. ১৮০৩ সালে খ. ১৭০৩ সালে গ. ১৬০৩ সালে ঘ. ১৯০৩ সালে৩। সবচেয়ে ভারী মৌল কোনটি?ক. হাইড্রোজেন খ. হিলিয়াম গ. ইউরেনিয়াম ঘ. মারকারি৪। পরমাণু ও অণুর বর্তমান সংজ্ঞা প্রদান করেন কোন বিজ্ঞানী?ক. অ্যাভোগেড্রো খ. বার্জেলিয়াস গ. জন ডাল্টন ঘ. রিকটার।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তর: অধ্যায়-১: ১৬। গ ১৭। খ ১৮। ঘ ১৯। খ ২০। খ ২১। খ ২২। গ ২৩। খ ২৪। গ ২৫। গ ২৬। ঘ ২৭। গ ২৮। ক ২৯। খ ৩০। গ ৩১। ঘ ৩২। গ ৩৩। খ ৩৪। ক।অধ্যায়-২: ১। ক ২। ক ৩। গ ৪। ক।