এসএসসি পরীক্ষার প্রস্তুতি: সাধারণ বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল প্রশ্নোত্তরপ্রিয় শিক্ষার্থী, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের ১৭ নম্বর অধ্যায় ‘প্রসাধনী সামগ্রী’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।শীতের সকালে রিক্তা স্নো মেখে স্কুলে যাওয়ার পথে ত্বকে টান টান অনুভব করল। পথিমধ্যে হোঁচট খেয়ে ইটের রাস্তায় পড়ে তার পা কেটে গেল। স্কুলে পৌঁছানোর পর আয়া তার পায়ের ক্ষতস্থানে এক বিশেষ ধরনের ক্রিম লাগিয়ে দেয়। পরবর্তী সময়ে তার ক্ষতস্থান দ্রুত শুকিয়ে যায়।প্রশ্ন: ক. টেলকম পাউডারের মূল উপাদান কী?প্রশ্ন: খ. ডেটল কেন ব্যবহার করা হয়?প্রশ্ন: গ. ক্ষতস্থানে বিশেষ ধরনের ক্রিম ব্যবহারের কারণ কী? ব্যাখ্যা করো।প্রশ্ন: ঘ. রিক্তার স্নো ব্যবহার কতটুকু যুক্তিসঙ্গত? মতামত দাও।উত্তর: ক. টেলকম পাউডারের মূল উপাদান ট্যালক।উত্তর: খ. ডেটল এক ধরনের অ্যান্টিসেপটিক। ডেটল পানির সঙ্গে মিশিয়ে কাটাছেঁড়া ও কীটদ্রষ্ট স্থানে লাগাতে হয়। এ ছাড়া গৃহস্থালি ধোয়া-মোছার কাজে, প্রসূতি ও রোগীর ব্যবহূত কাপড়-চোপড়, বিছানাপত্র, বাসন-কোসন, ঘরের মেঝে ও গোসলখানা ইত্যাদি জীবাণুমুক্ত এবং পরিচ্ছন্ন রাখতে ডেটল ব্যবহার করা হয়।উত্তর: গ. রিক্তার ক্ষতস্থানে স্কুলের আয়া অ্যান্টিসেপটিক ক্রিম লাগিয়ে দেয়। কোনো স্থান কেটে গেলে বা ছিঁড়ে গেলে সে স্থান দিয়ে জীবাণু ঢুকে সংক্রমণ ঘটাতে পারে। অ্যান্টিসেপটিক জীবাণুর জন্ম ও বৃদ্ধি রোধ করে। এটি জীবাণুর সঙ্গে যুদ্ধ করার মতো শক্তিশালী এবং দেহকোষের জন্য সহনীয়। তাই রিক্তার স্কুলের আয়া জীবাণু সংক্রমণের হাত থেকে রক্ষার জন্য অ্যান্টিসেপটিক ক্রিম লাগিয়ে দেয়।উত্তর: ঘ. স্নো ত্বকের ওপর শুকনো, কিন্তু আঠালো প্রলেপ সৃষ্টি করে। আর কোল্ড ক্রিম ত্বককে কোমল ও মসৃণ রাখে। স্নোর ব্যবহার গরমের দিনে আরামপ্রদ। কোল্ড ক্রিম শীতকালে ব্যবহূত হয়। এটি ত্বককে নরম ও কোমল রাখে। শীতকালে ত্বক এমনিতেই খসখসে ও শুষ্ক থাকে। এরপর রিক্তা ত্বকে স্নো ব্যবহার করায় আরও টান টান অনুভব করে। সুতরাং, শীতের দিনে রিক্তার স্নো ব্যবহার আদৌ ঠিক হয়নি।