এসএসসি পরীক্ষার প্রস্তুতি: সাধারণ বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল প্রশ্নোত্তর প্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের ১৯ নম্বর অধ্যায় ‘রঞ্জক সামগ্রী’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। রশিদ সাহেব তাঁর বাড়ির আসবাবপত্র রং করার জন্য পেইন্ট ব্যবহার করেন। কিন্তু সাত্তার সাহেব আসবাবপত্র রং করার জন্য বাড়িতে তৈরি স্পিরিট বার্নিশ ব্যবহার করেন। এই বার্নিশ তৈরি করতে তিনি ০.৮৭৫ কেজি টারপিনটাইন অয়েল ব্যবহার করেন। প্রশ্ন: ক. রঞ্জক পদার্থ কাকে বলে?প্রশ্ন: খ. ম্যাগনেসিয়াম সিলিকেটকে নিষ্ক্রিয় পিগমেন্ট বলা হয় কেন?প্রশ্ন: গ. সাত্তার সাহেব কীভাবে বার্নিশ তৈরি করেন? ব্যাখ্যা করো।প্রশ্ন: ঘ. আসবাবপত্র বেশি আকর্ষণীয় করার জন্য রশিদ সাহেব ও সাত্তার সাহেবের ব্যবহূত উপকরণগুলোর মধ্যে কোনটি ব্যবহার করা যুক্তিযুক্ত হবে? মতামত দাও।উত্তর: ক. রঞ্জক পদার্থ: বস্তুকে রঙিন করার জন্য যেসব পদার্থ ব্যবহূত হয় তাদের সাধারণ নাম রঞ্জক পদার্থ। উত্তর: খ. নিষ্ক্রিয় পিগমেন্ট রঞ্জকের বর্ণের ওপর কোনো প্রভাব ফেলে না। ম্যাগনেসিয়াম সিলিকেট রঞ্জকের বর্ণের ওপর কোনো প্রভাব ফেলে না। এ জন্য ম্যাগনেসিয়াম সিলিকেটকে নিষ্ক্রিয় পিগমেন্ট বলা হয়। উত্তর: গ. স্পিরিট বার্নিশ তৈরি করতে চাঁচ-গালা, টারপিনটাইন অয়েল ও মেথিলেটেড স্পিরিট ব্যবহূত হয়। স্পিরিট বার্নিশ তৈরি করতে তিনটি উপাদান নির্দিষ্ট পরিমাণে ব্যবহার করতে হয়।চাঁচ-গালা ৯০ কেজিটারপিনটাইন অয়েল ৩.৫ কেজিমেথিলেটেড স্পিরিট ৩৬০ লিটারযেহেতু সাত্তার সাহেব টারপিনটাইন অয়েল ০.৮৭৫ কেজি নিয়েছেন। কাজেই অন্য দুটি উপাদান এক-চতুর্থাংশ করতে হবে। সাত্তার সাহেব স্পিরিট বার্নিশ তৈরি করতে ২২.৫ কেজি চাঁচ-গালা, ০.৮৭৫ কেজি টারপিনটাইন অয়েল এবং ৯০ লিটার মেথিলেটেড স্পিরিট ব্যবহার করেন। এ জন্য তিনি একটি মাটির, কাচের বা ধাতব পাত্রে প্রথমে কিছু পরিমাণ মেথিলেটেড স্পিরিট নেন। এরপর এর মধ্যে পরিমাণমতো রঞ্জন বা গালা ভিজিয়ে বা ডুবিয়ে দেন। কিছুক্ষণের মধ্যেই গালা স্পিরিটে গলে যায়। এভাবেই সাত্তার সাহেব স্পিরিট বার্নিশ তৈরি করেন। উত্তর: ঘ. আসবাবপত্রের উজ্জ্বলতা বিশেষ রঞ্জকের ওপর নির্ভর করে। সাত্তার সাহেব বার্নিশ ব্যবহার করেন। বার্নিশ ব্যবহার করলে আসবাবপত্রের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। বার্নিশ শুকিয়ে গেলে তরলের ওপর একটি শক্ত চকচকে পাতলা প্রলেপ সৃষ্টি হয়। এই প্রলেপের মধ্য দিয়ে কাঠ, বাঁশ ও বেতের পৃষ্ঠ দৃশ্যমান হয়। এতে কাঠের রং কিছুটা পরিবর্তিত হয়, কিন্তু তা সত্ত্বেও কাঠের আঁশগুলো স্পষ্টভাবে দৃশ্যমান হয়। ফলে আসবাবপত্রে ব্যবহূত কাঠ ও অন্যান্য পদার্থকে উজ্জ্বল ও চাকচিক্যময় করার জন্য বার্নিশ ব্যবহার করা হয়। রশিদ সাহেব আসবাবপত্র রং করার জন্য পেইন্ট ব্যবহার করেন। পেইন্ট করলে বস্তুপৃষ্ঠ রঙিন হয়, কিন্তু কাঠের আঁশগুলো দৃশ্যমান হয় না। কিন্তু সাত্তার সাহেব যে বার্নিশ ব্যবহার করেন, তাতে কাঠের আঁশগুলো দৃশ্যমান হয় এবং আসবাবপত্রের আকর্ষণীয়তা বৃদ্ধি পায়। সুতরাং সাত্তার সাহেবের ব্যবহূত উপকরণ (বার্নিশ) আসবাবপত্র বেশি আকর্ষণীয় ও চাকচিক্যময় করার জন্য যুক্তযুক্ত হবে।