এসএসসি পরীক্ষার প্রস্তুতি: সাধারণ বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল প্রশ্নোত্তর প্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের ১৫ নম্বর অধ্যায় ‘সংবাদ আদান-প্রদান’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।তাইয়ার টেলিভিশনে লন্ডনের ওভাল মাঠে ভারত ও ইংল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত ক্রিকেট খেলা দেখছিল। হঠাত্ তার মনে প্রশ্ন আসে, কীভাবে এ খেলা টেলিভিশনে দেখানো হচ্ছে। তা ছাড়া পৃথিবীর বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ঘটনা কীভাবে আমরা ঘরে বসে টেলিভিশনে দেখছি।প্রশ্ন: ক. হার্ডওয়্যার কাকে বলে?প্রশ্ন: খ. কম্পিউটার এত গুরুত্বপূর্ণ কেন?প্রশ্ন: গ. তাইয়ারের মনে যে প্রশ্ন জেগেছিল, এর উত্তর কী হতে পারে? ব্যাখ্যা করো।প্রশ্ন: ঘ. কৃত্রিম উপগ্রহের কক্ষ পরিক্রমণের সময় এবং পৃথিবীর আবর্তনের সময় ভিন্ন হলে তাইয়ার কি বর্ণিত যন্ত্রের সাহায্যে কোনো অনুষ্ঠান সরাসরি দেখতে পারবে? উত্তরের স্বপক্ষে তোমার যুক্তি দাও।উত্তর: ক. কম্পিউটার তৈরি করার জন্য ব্যবহূত বাহ্যিক আকৃতিবিশিষ্ট যাবতীয় যন্ত্র, যন্ত্রাংশ ও ডিভাইসগুলোকে হার্ডওয়্যার বলে।উত্তর: খ. মানুষের জীবনকে সহজ ও আরামদায়ক করে তুলেছে কম্পিউটার। বর্তমানে এমন কোনো কাজ নেই, যেখানে কম্পিউটার ব্যবহার করা হচ্ছে না। কম্পিউটার ব্যবহারের মাধ্যমে অল্প সময়েই যেকোনো শব্দ বা তথ্য আদান-প্রদান করা সম্ভব। বিপুল পরিমাণ উপাত্ত কম্পিউটার অতি অল্প জায়গায় জমা করে রাখতে পারে। বিশুদ্ধ ও দ্রুত কাজের জন্য আমরা কম্পিউটার ব্যবহার করে থাকি। কম্পিউটারের ব্যবহার বাদ দিলে মুহূর্তেই আধুনিক সব সুযোগ-সুবিধা বন্ধ হয়ে যাবে। এসব কারণেই কম্পিউটার এত গুরুত্বপূর্ণ।উত্তর: গ. তাইয়ার টেলিভিশনে লন্ডনের ওভাল মাঠে ভারত ও ইংল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত ক্রিকেট খেলা দেখছিল। এ সময় তার মনে প্রশ্ন জাগে, কীভাবে খেলাটি টেলিভিশনে দেখানো হচ্ছে। বিষয়টিকে এভাবে ব্যাখ্যা করা যায়—ভারত ও ইংল্যান্ডের ক্রিকেট ম্যাচের ছবি ক্যামেরার সাহায্যে টেলিভিশনের প্রেরক স্টেশনে পাঠানো হয়। ছবিগুলো লেন্সের মধ্য দিয়ে টেলিভিশন ক্যামেরার পর্দায় ফেলা হয়। ক্যামেরা ছবিটিকে তড়িত্ সংকেতে রূপান্তরিত করে। এ তড়িত্ সংকেতকে তড়িত্ চুম্বকীয় বেতার তরঙ্গে রূপান্তরিত করে অ্যানটেনার সাহায্যে আকাশে ছড়িয়ে দেওয়া হয়। কৃত্রিম উপগ্রহে এ বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। এ প্রতিফলিত বেতার তরঙ্গ তাইয়ারের ব্যবহূত টেলিভিশন অ্যানটেনায় আসে এবং তা ছবি আকারে দেখা যায়। এভাবে তাইয়ার টেলিভিশনে ভারত ও ইংল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত ক্রিকেট খেলা দেখতে পায়।উত্তর: ঘ. কৃত্রিম উপগ্রহের কক্ষ পরিক্রমণের সময় এবং পৃথিবীর আবর্তনের সময় ভিন্ন হলে তাইয়ারের পক্ষে টেলিভিশনে কোনো অনুষ্ঠান সরাসরি দেখা সম্ভব হবে না। কৃত্রিম উপগ্রহ পৃথিবীর চারদিকে একটি নির্দিষ্ট বেগে পরিক্রমণ করছে। পৃথিবীর ওপর এদের এমনভাবে স্থাপন করা হয়, যাতে একটি নির্দিষ্ট জায়গা জুড়ে কাজ করতে পারে। কৃত্রিম উপগ্রহের ঘূর্ণনের সঙ্গে সঙ্গে পৃথিবীও নিজ কক্ষপথে ঘূর্ণমান। কৃত্রিম উপগ্রহের পরিক্রমণের সময় এবং পৃথিবীর আবর্তনের সময়ের ভিন্নতা দেখা দিলে কৃত্রিম উপগ্রহ ওই নির্দিষ্ট জায়গা থেকে দূরে সরে যেতে থাকবে। এ কারণে ওই স্থানের সব ঘটনা ধারণ করা এবং সম্প্রচার করা কঠিন হয়ে পড়বে। একসময় দেখা যাবে, কৃত্রিম উপগ্রহ পৃথিবীর ওই নির্দিষ্ট স্থান থেকে অনেক দূরে সরে গেছে। তখন উপগ্রহটি দিয়ে ওই স্থানের ছবি ও শব্দ ধারণ করা এবং সম্প্রচার করা অসম্ভব হয়ে যাবে। তাই কৃত্রিম উপগ্রহকে পৃথিবীর ওপর এমন উচ্চতায় রাখা হয়, যাতে এর কক্ষ পরিক্রমণের সময় এবং পৃথিবীর আবর্তনের সময় সমান হয়। সে ক্ষেত্রে উপগ্রহটিকে পৃথিবীর সাপেক্ষে স্থির মনে হবে এবং এর মাধ্যমে পৃথিবীর ওই অংশের ঘটনাবলি টেলিভিশনে পৌঁছান সম্ভব হবে। সুতরাং, উপরিউক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে কৃত্রিম উপগ্রহের কক্ষ পরিক্রমণের সময় এবং পৃথিবীর আবর্তনের সময় ভিন্ন হলে তাইয়ার বর্ণিত যন্ত্রের (টেলিভিশন) সাহায্যে কোনো অনুষ্ঠান সরাসরি দেখতে পারবে না।