সৃজনশীল প্রশ্নোত্তরঅধ্যায়-২৩ (কয়েকটি সাধারণ ব্যাধি)প্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের ২৩ নম্বর অধ্যায় ‘কয়েকটি সাধারণ ব্যাধি’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।লতিফ সাহেব ও তাঁর ভাতিজা দুজনেই অসুস্থ। তাঁর কিছুদিন ধরে খুসখুসে কাশি এবং কাশির সঙ্গে রক্ত পড়ে। লতিফ সাহেবের ভাতিজার দীর্ঘদিন ধরে শুকনো কাশি ও দুই মাসের অধিক সময় ধরে পাতলা পায়খানা হচ্ছে। তিনি অনিয়ন্ত্রিত জীবনযাপনে অভ্যস্ত। প্রশ্ন: ক. অন্ধত্ব কাকে বলে?প্রশ্ন: খ. কোন রক্ত কনিকাকে দেহের প্রহরী বলা হয়? ব্যাখ্যা করো। প্রশ্ন: গ. উদ্দীপকে উল্লিখিত লক্ষণ ছাড়া লতিফ সাহেবের দেহে আর কী কী লক্ষণ দেখা দিতে পারে?প্রশ্ন: ঘ. লতিফ সাহেব ও তাঁর ভাতিজার রোগ দুটির একটি নিরাময়যোগ্য হলেও, অন্যটি নিরাময়যোগ্য নয়—বিশ্লেষণ করো। উত্তর: ক. যেকোনো কারণে চোখের লেন্স অস্বচ্ছ হয়ে গেলে প্রথমে রোগী ঝাপসা দেখেন। পরে কোনো এক সময় একেবারেই দেখতে পায় না। এ অবস্থাকে অন্ধত্ব বলে।উত্তর: খ. শ্বেত রক্ত কনিকাকে দেহের প্রহরী বলা হয়। দেহে কোনো রোগ-জীবাণু প্রবেশ করলে রক্তের শ্বেত কনিকা সেগুলোকে মেরে ফেলে রোগ প্রতিরোধ করে। এ ছাড়া শ্বেত কনিকা অ্যান্টিবডি তৈরি করে এবং হিস্টাসিন নিঃসৃত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এ কারণে শ্বেত রক্ত কনিকাকে দেহের প্রহরী বলা হয়।উত্তর: গ. লতিফ সাহেবের যক্ষ্মা হয়েছে। এ রোগে উদ্দীপকে উল্লিখিত লক্ষণ ছাড়া লতিফ সাহবের দেহে নিচের লক্ষণগুলো দেখা দিতে পারে:১। দেহের ওজন কমে আস্তে আস্তে দুর্বল হয়ে যায়।২। রাতে শরীরে ঘাম হয় এবং বিকেলের দিকে অল্প জ্বর হয়।৩। বুকে বা পিঠে ব্যথা হয়।৪। ভালো খাবার খেলেও শরীরে শক্তি পাওয়া যায় না।৫। পেটের অসুখ দেখা দেয়।উত্তর: ঘ. লতিফ সাহেবের যক্ষ্মা হয়েছে এবং তাঁর ভাতিজা এইডস রোগে আক্রান্ত। যক্ষ্মা এক ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণে হয়। এ জীবাণুটি ধ্বংস করার জন্য ওষুধ আবিষ্কৃত হয়েছে। তাই ওষুধসেবন করে যক্ষ্মা রোগ নিরাময় করা যায়। লতিফ সাহেবের ভাতিজা এইডস রোগে আক্রান্ত যা এইচআইভি নামক ভাইরাসের সংক্রমণে হয়েথাকে। এ রোগ হলে রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায়। ফলে যেকোনো জীবাণু থেকে আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে পড়ে। এ রোগের কোনো প্রতিষেধক এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়নি। তাই রোগটি নিরাময় করা সম্ভব নয়। সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয়, লতিফ সাহেবের রোগটি নিরাময়যোগ্য হলেও তাঁর ভাতিজার রোগটি নিরাময়যোগ্য নয়।