এসএসসি পরীক্ষার প্রস্তুতি: হিসাববিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তরপ্রিয় শিক্ষার্থীরা, আজ হিসাববিজ্ঞান থেকে কিছু গুরুত্বপূর্ণ নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব। ১। নগদান বইয়ের ক্রেডিট কলামের জের কি নির্দেশ করে?ক) ব্যাংক জমা খ) ব্যাংক জমাতিরিক্ত উত্তোলনগ) হাতে নগদ টাকা ঘ) ব্যাংক সুদ২। নামিক হিসাবের ডেবিট ব্যালেন্স দ্বারা কারবারের কী বোঝায়? ক) আয় খ) ব্যয় গ) সম্পদ ঘ) দায়৩। তিনঘরা নগদান বইয়ে কোন বাট্টা দেখানো হয়?ক) ক্রয় খ) বিক্রয় গ) নগদ ঘ) প্রাপ্ত বাট্টা৪। আমানতকারীর ব্যাংক হিসাবের প্রতিচছবি কোনটি?ক) ব্যাংক পাস বই খ) জমা রশিদগ) চেক বই ঘ) চলতি হিসাবনিচের অনুচ্ছেদটি পড় এবং ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাওঃকামাল ১০,০০০ টাকার মাল বিক্রয় করে একটি চেক পেল। চেকটি সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দেওয়া হল। পরবর্তীতে চেকটি প্রত্যাখাত হল।৫। চেকটি অমর্যাদাকৃত হওয়ায় প্রভাবিত হবে -i) বিক্রয় হিসাব ii) দেনাদার হিসাব iii) ব্যাংক হিসাবকোনটি সঠিক ? ক) i,ii খ) ii, iii গ) ii, ঘ) iii৬। অমর্যাদাকৃত চেকের লেনদেনটি নিচের কোন বইতে হিসাবভূক্ত হবে-ক) ক্রয বই খ) বিক্রয় বইগ) প্রাপ্য বিল বই ঘ) নগদান বইনিচের অনুচ্ছেদটি পড় এবং ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাওঃএকটি প্রতিষ্ঠানের প্রারম্ভিক নগদ তহবিল ও ব্যাংক উদ্বৃত্ত যথাক্রমে ২০,০০০ টাকা ও ১৮,০০০ টাকা । হিসাব শেষে দেখা গেল তার হাতে নগদ ও ব্যাংক জমাতিরিক্ত যথাক্রমে ২২,০০০ টাকা ও ৬,০০০ টাকা ।৭। প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা -ক) শুরু থেকে ভালো খ) শুরু থেকে খারাপগ) অবশ্যই ভালো ঘ) কোনটিই নয়৮। নগদান বইয়ের জের হতে পারে -i) ডেবিট ii) ক্রেডিট iii ) কোনটিই নয়কোনটি সঠিক? ক) i খ) ii গ) iii ঘ) i,ii৯। প্রাপ্ত চেক সেদিনই ব্যাংকে জমা না দিলে -i) ব্যাংক হিসাব ডেবিট হবেii) নগদান হিসাব ডেবিট হবে iii) ব্যাংক হিসাব ক্রেডিট হবেকোনটি সঠিক? ক) ii খ) iii গ) ii,iii ঘ) i,iii১০। ধারে বিক্রয় নগদান বইয়ের কোন দিকে বসে ?ক) ডেবিট দিকে খ) ক্রেডিট দিকেগ) উভয়ই দিকে ঘ) হিসাবভূক্ত হবেনা ১১। ব্যাংকের পাস বই ব্যাংকে রক্ষিত আমানতকারীর কিসের নমুনা-ক) জাবেদার খ) খতিয়ানেরগ) নগদানের ঘ) রেওয়ামিলের১২। পণ্য ক্রয় ২,০০০ টাকা ভুলবশত ২০০ টাকায় লিখা হলে কোন জাতীয় ভুল হবে ?ক) বাদ পড়ার ভুল খ) করনিকের ভুলগ) পরিপূরক ভুল ঘ) নীতিগত ভুল১৩। চূড়ান্ত হিসাবের উপাদান পাওয়া যায় -i) রেওয়ামিল হতে ii) খতিয়ান হতে iii) নগদান বই হতে কোনটি সঠিক? ক) i খ) ii গ) iii ঘ) i, ii১৪। রেওয়ামিল তৈরি করা হয়-i) কোনো নিদিষ্ট তারিখে ii) বছরের প্রথমে iii) বছরের যে কোনো সময়েকোনটি সঠিক? ক) i খ) i,ii গ) iii ঘ) ii,iii# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তর: ১. খ ২. খ ৩. গ ৪. ক ৫. খ ৬. ঘ ৭. খ ৮. ক ৯. ক ১০. ঘ ১১. খ ১২. খ ১৩. ক ১৪. ক।