এসএসসি পরীক্ষার প্রস্তুতি:জীববিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১৬প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ জীববিজ্ঞান বিষয়ের ১৬ নম্বর অধ্যায় থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে।প্রশ্ন: মোম, মধু, মৌরুটি কী? মৌমাছির প্রকার ও কাজ লেখো।মোম কী? রাজজেলি কাকে বলে?উত্তর: মোম: যে সাদা কঠিন পদার্থ দিয়ে মৌমাছির বাসা বা মৌচাক গঠিত হয় তাকে মোম বলে। মোম তৈরি হয় কর্মী মৌমাছির উদরে অবস্থিত মোমগ্রন্থির নিঃসৃত পদার্থ থেকে। ব্যবহার: নানাক্ষেত্রে মোমের ব্যবহার দেখা যায়। যেমন: ১. রঙের ঔজ্জ্বল্য বৃদ্ধিতে ২. ভাস্কর্যশিল্পে ৩. মডেল তৈরিতে ৪. প্রসাধনশিল্পে ৫. শিল্প ক্ষেত্রে।রাজজেলি: রাজজেলি হলো এক প্রকার পুষ্টিকর খাদ্য, যা রাজা বা রানি মৌমাছিকে লার্ভা অবস্থায় খাওয়ানো হয়।প্রস্তুতি: কর্মী মৌমাছির মুখের গ্রন্থি নিঃসৃত ক্ষরণের সঙ্গে পরিপাককৃত মধু ও পরাগ মিশিয়ে ওই খাদ্য প্রস্তুত হয়। ব্যবহার: কর্মী মৌমাছিরা রাজা ও রানির জন্য সংরক্ষিত কুঠুরির লার্ভাকে রাজজেলি খাওয়ায়।প্রশ্ন: মধু কী? মৌরুটি কাকে বলে?উত্তর: মধু: মৌচাকে যে ঘন আঠাল মিষ্টি ভারী তরল পদার্থ পাওয়া যায় তাকে মধু বলে।প্রস্তুতি: কর্মী মৌমাছিরা ফুল থেকে নেকটার নামের রস সংগ্রহ করে। পরে মৌমাছিদের পাকস্থলীতে এ রস থেকে পানি অপসারিত হয়ে মধুতে পরিণত হয়।উপাদান: ১। পানি, ২। বিভিন্ন খনিজ পদার্থ, ৩। বিভিন্ন চিনি জাতীয় পদার্থ।ব্যবহার: ১। পুষ্টিকর খাদ্য হিসেবে, ২। চিনির বিকল্প হিসেবে, ৩। মিষ্টি দ্রব্য তৈরিতে, ৪। ওষুধ তৈরিতে, ৫। প্রসাধনশিল্পে।মৌরুটি: সাধারণ কুঠুরির লার্ভাকে ফুলের রেণু এবং মধুর তৈরি যে অর্ধপাচ্য খাবার খাওয়ানো হয় তাকে মৌরুটি বলে।প্রশ্ন: মৌমাছিদের কাজের একটি বর্ণনা দাও।উত্তর: মৌমাছিদের কাজ: একটি মৌচাকে তিন ধরনের মৌমাছি থাকে এবং সবাই যার যার কাজ সুচারুরূপে সম্পন্ন করে।(ক) রানি মৌমাছি: ডিম পাড়াই এদের একমাত্র কাজ। রানি মৌমাছি দিনে প্রায় এক হাজার ৫০০টি ডিম পাড়তে পারে। প্রতিটি চাকে একটি মাত্র সক্রিয় রানি থাকে।(খ) পুরুষ মৌমাছি: একটি চাকে কয়েকটি পুরুষ মৌমাছি থাকতে পারে। এরা শুধু মাত্র প্রজননে অংশ নেয়। (গ) কর্মী মৌমাছি: এরা প্রকৃতপক্ষে স্ত্রী মৌমাছি। কিন্তু এরা ডিম পাড়ে না। মৌচাক তৈরি করা, মধু সংগ্রহ করা, পুরুষ, রানি এবং শুককীটদের পরিচর্যা করা, হুল ফুটিয়ে শত্রুকে দমন করা, চাকের সার্বিক রক্ষণাবেক্ষণ করা, মৌচাকের কুঠুরি পরিষ্কার করা ও দেহ থেকে মোম নিঃসৃত করে নতুন কুঠুরি তৈরি করা কর্মী মৌমাছিদের কাজ। বয়স্ক কর্মীরা ফুলের মধু ও পরাগ সংগ্রহ করে ও মৌচাকে মধু সঞ্চিত করে। কর্মীরা এক ফুল থেকে অন্য ফুলে ঘুরে বেড়িয়ে মধু ও পরাগরেণু সংগ্রহ করার সময় পরোক্ষভাবে ফুলের পরাগায়ন ঘটায়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালএসএসসি পরীক্ষার প্রস্তুতি: মডেল টেস্ট-৯: সঠিক উত্তর: ১। ঘ ২। খ ৩। ঘ ৪। ক ৫। গ ৬। গ ৭। ক ৮। ক ৯। ক ১০। ঘ ১১। ক ১২। ক ১৩। খ ১৪। গ ১৫। ঘ ১৬। গ ১৭। গ ১৮। ক ১৯। গ ২০। খ।