এসএসসি পরীক্ষার বিশেষ প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন  অংশ-৪প্রিয় শিক্ষার্থী, সাধারণ বিজ্ঞান বিষয়ের জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।অধ্যায়-৬অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: সৌরশক্তিকে কীভাবে কাজে লাগানো যায় লেখো?উত্তর: নিচের উপায়ে সৌরশক্তিকে কাজে লাগানো যায়।১. সৌরশক্তিকে ধাতব চাকতির সাহায্যে প্রতিফলিত করে সৌরচুল্লি তৈরি করা যায়। এ চুল্লিতে রান্নাও করা যায়।২. লেন্সের সাহায্যে সৌরশক্তিকে অভিসারিত করে আগুন জ্বালানো যায়।৩. বিরাট অর্ধবৃত্তাকার দর্পণ বসিয়ে সৌরশক্তিকে বয়লারে কেন্দ্রীভূত করে প্রচণ্ড তাপ সৃষ্টি করা যায়। উৎপন্ন তাপশক্তি দ্বারা বাষ্প উৎপন্ন করে জেনারেটরের সাহায্যে বিদ্যুৎ উৎপন্ন করা হয়।৪. শীতপ্রধান দেশে গ্রিনহাউসে সৌরশক্তিকে আবদ্ধ করে ফসল উৎপন্ন করা হয়।অধ্যায়-৭জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: জীবাশ্ম জ্বালানি কী?উত্তর: উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ তথা জীবাশ্ম কঠিন বা তরল আকারে খনি থেকে তুলে জ্বালানিরূপে ব্যবহার করা হয়। এদের জীবাশ্ম জ্বালানি বলা হয়।প্রশ্ন: বাংলাদেশের কোন অঞ্চলে কয়লার সন্ধান পাওয়া গেছে?উত্তর: বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা দিনাজপুরের বড়পুকুরিয়ার দীঘিনালা গ্রামে এবং বগুড়া জেলায় কয়লার সন্ধান পাওয়া গেছে।প্রশ্ন: বায়োগ্যাস কী?উত্তর: গোবর, মলমূত্র, পাতা, খড়কুটো প্রভৃতি পানিতে মিশিয়ে বাতাসের অনুপস্থিতিতে রাখলে একধরনের ব্যাকটেরিয়ার সাহায্যে ফার্মেন্টেশন প্রক্রিয়ায় যে বর্ণহীন ও দাহ্য গ্যাস উৎপন্ন হয় তাকে বায়োগ্যাস বলে।প্রশ্ন: ডাইজেস্টার কী?উত্তর: বায়োগ্যাস প্লান্টের যে অংশ নিচে থাকে, তাকে বলে ডাইজেস্টার।অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: কয়লার ব্যবহারে সংযত হওয়া ও অপচয় রোধ করা দরকার কেন?উত্তর: কয়লার মজুদ সীমিত। খনি থেকে একবার কয়লা তুলে ফেললে সেখানে নতুন কয়লা হয় না। এ ছাড়া কয়লা কোনো নবায়নযোগ্য জ্বালানি নয়। তাই কয়লার ব্যবহারে সংযত হওয়া এবং অপচয় রোধ করা আবশ্যক।প্রশ্ন: বাংলাদেশের জন্য কোন ধরনের বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করা সুবিধাজনক, বুঝিয়ে দাও।উত্তর: বাংলাদেশে স্থির ডোম বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করা সুবিধাজনক। কারণ এর নির্মাণ খরচ কম এবং স্থায়িত্ব অনেক বেশি। একবার নিশ্ছিদ্র করে তৈরি করতে পারলে ২০ বছরের অধিক কার্যক্ষম থাকে। এ ধরনের প্ল্যান্টে গ্যাস জমা হওয়ার জন্য কোনো আলাদা গ্যাসহোল্ডারের প্রয়োজন হয় না। এ ছাড়া এজাতীয় প্ল্যান্টে কঠিন, তরল ও স্থায়ী সব রকম কাঁচামাল ব্যবহার করা যায়।অধ্যায়-৮জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: কোষ কী?উত্তর: কোষ হচ্ছে জীবদেহের গঠন ও কাজের একক। প্রকৃতপক্ষে জীবিত পর্দা দিয়ে আবৃত প্রোটোপ্লাজমকে কোষ বলে।প্রশ্ন: প্রোটোপ্লাজম কী?উত্তর: কোষের অভ্যন্তরে স্বচ্ছ, আঠালো এবং জেলির ন্যায় অর্ধতরল, কলাইডালধর্মী সজীব পদার্থকে প্রোটোপ্লাজম বলে।