এসএসসি পরীক্ষার বিশেষ প্রস্তুতি: ইংরেজি ১ম পত্র ও বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংরেজি ১ম পত্ররবার্ট টমাস কস্তা, সিনিয়র শিক্ষক, সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল, ঢাকাSeen Comprehensionপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ইংরেজি প্রথম পত্রের PART-A (Seen Comprehension) আলোচনা করব। আজ দেওয়া হলো Sample Question-1 -এর সর্বশেষ ৪টি প্রশ্নের উত্তর।Part A : Reading TestAnswer sample question-15. (a) A woman gets a better type of opportunity if she becomes a teacher and can take care of both home and career. (b) According to the speaker, one can develop as a teacher by doing refresher courses from time to time (c) A woman falls behind in her career because the society and the family do not permit her. (d) The speaker thinks that woman of new generation can go far in their career as they have now more confidence in themselves. (e) As teaching is the most suitable profession, so that the speaker has taken up it.6. (a) many/different (b) inside (c) do/perform (d) her (e) women (f) meet (g) people (h) doing (i) warmly (j) other7. I am one of the working woman. When I took up a career, I had faced many problems from my family and our society. They could not undergo it and they did not permit me to take up a good career as a good teacher. If I wanted to be a good teacher, I had to develop my career as a teacher by doing refresher courses from time to time. As a teacher feel that new generation of woman can go far into their career as they now have more confidence in them.8. Main ideas : Teaching is a suitable profession for women because it helps them to build their career and look after their family. A teacher does a lot of work. A teacher takes classes and cheeks students exam scripts after class hours. After getting a postgraduate degree from a well-known university one needs to become a teacher. Women face problem to develop their merit for social and family circumstances.বাংলা ১ম পত্রমো. জহুরুল ইসলাম সাবিত, শিক্ষক মনিপুর হাইস্কুল, ঢাকাপ্রিয় শিক্ষার্থীরা, আগামী ১ ফেব্রুয়ারি তোমাদের এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে, আশা করি প্রস্তুতি ভালো। আজ বাংলা ১ম পত্র থেকে গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো। দুজন বীরশ্রেষ্ঠ সৃজনশীল প্রশ্নোত্তরযখন মতিউর/ করাচির খাঁচা ছিঁড়ে ছুটে গেলমহাশূন্যে টি-৩৩ বিমানের/ দুর্দম পাখায় তার স্বপ্নেরস্বাধীন স্বদেশ মনে করে/ ফেলে তার মাহিন তুহিন মিলিসর্বস্ব সম্পদ; ক. বাংলাদেশের স্বাধীনতার ডাক দিয়েছিলেন কে?খ. মুক্তিযোদ্ধাদের কাছে দেশ আর দেশের স্বাধীনতা বড় হলো কেন?গ. বাংলাদেশের মুক্তিযুদ্ধে উদ্দীপকের আলোকে একজন মুক্তিযোদ্ধার অবদান চিহ্নিত করো। উত্তর: ক. বাংলাদেশের স্বাধীনতার ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উত্তর: খ. ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাঙালি মুক্তিযোদ্ধারা দেশপ্রেম ও স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হলে তাদের মধ্যে দেশ ও দেশের স্বাধীনতা বড় হয়ে দেখা দেয়। তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণ পশ্চিম পাকিস্তানের ২৪ বছরের স্বৈরাচারী শাসনে পরাধীন হয়ে পড়ে। এ দেশের মানুষের মৌলিক অধিকার ও মানবাধিকার হরণ করে নেয় পাকিস্তানি শাসকগোষ্ঠী। অর্থনৈতিক মুক্তি ও রাজনৈতিক পরাধীনতা থেকে উত্তরণের জন্য তাঁরা মুক্তিযুদ্ধের ডাকে সাড়া দিয়ে ঝাঁপিয়ে পড়ে বলে দেশ আর দেশের স্বাধীনতা বড় রূপে দেখা দেয়। উত্তর: গ. বাংলাদেশের প্রিয় স্বাধীনতা ছিনিয়ে আনয়নে বীরশ্রেষ্ঠদের অবদান ছিল সীমাহীন। তন্মধ্যে শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ছিলেন অন্যতম। তিনি একাত্তরের রণাঙ্গনে প্রত্যক্ষভাবে যুদ্ধ করার সুযোগ পাননি, কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণে জীবনের সর্বস্ব বিসর্জন দিয়ে দেশ আর দেশের স্বাধীনতায় পাকিস্তানি হায়েনাদের খাঁচা থেকে জঙ্গি বিমান ছিনতাই করে স্বদেশের আকাশে যেভাবে উড়াল দিয়েছিলেন, তা ছিল এ দেশের স্বাধীনতার জন্য ব্যতিক্রমধর্মী অসামান্য অবদান। স্বাধীনতাযুদ্ধ চলাকালে তিনি পশ্চিম পাকিস্তানে কর্মরত ছিলেন। যুদ্ধ আরম্ভ হওয়ার পর নিজ দেশে ফিরে মুক্তিযোদ্ধাদের বিমান সমর্থন দেওয়ার চিন্তা করতে থাকেন। সুযোগ বুঝে পাকিস্তান বিমানবাহিনীর মাশরুর ঘাঁটি থেকে একটি টি-৩৩ জঙ্গি বিমান ছিনিয়ে নিয়ে বাংলাদেশের পথে উড়াল দেন। স্বদেশের স্বাধীনতার জন্য তিনি স্ত্রী মিলি ও মাহিন-তুহিন কন্যাদ্বয়ের কথা একটুও ভাবেননি। ভাবেননি তিনি পার্থিব বিত্ত-বৈভবের জীবনের কথা। এ সবের চেয়ে তাঁর কাছে বড় হয়েছিল দেশ আর দেশের স্বাধীনতা। ১৯৭১ সালের ২০ আগস্ট সিন্ধু প্রদেশের মরু অঞ্চলে তাঁর বিমানটি বিধ্বস্ত হলে তিনি শহীদ হন। তাঁর এই অসামান্য অবদানের স্বীকৃতি দিয়ে ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভূষিত করেছে স্বাধীন বাংলাদেশের সরকার।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল