এসএসসি পরীক্ষার মডেল টেস্ট-১৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ রাইফেলস কলেজ, ঢাকাবহুনির্বাচনী অংশ  পূর্ণমান-২০১। উদ্যোক্তা একজন— ক) ব্যবস্থাপক খ) সংগঠক গ) ক+খ ঘ) পুুঁজি বিনিয়োগকারী২। বাংলাদেশের বেকারদের প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?ক) ২ ভাগে খ) ৩ ভাগে খ) ৪ ভাগে ঘ) ৫ ভাগে৩। জহুরুল ইসলাম কত বছর বয়সে মৃত্যুবরণ করেন?ক) ৬৭ বছর বয়সে খ) ৬৫ বছর বয়সে গ) ৬০ বছর বয়সে ঘ) ৬২ বছর বয়সে৪। গুলবক্স ভূঁইয়া কত সালে সুতার পাইকারি ডিলার নিযুক্ত হন?ক) ১৯৪৩ সালে খ) ১৯৪৭ সালে গ) ১৯৪৯ সালে ঘ) ১৯৫৩ সালে৫। কোনটি এনজিও? ক) রূপালী ব্যাংক খ) ব্র্যাক গ) পূবালী ব্যাংক ঘ) কৃষি ব্যাংক৬। ‘প্রযুক্তিকরণ’ কোন পরিবেশের আওতাভুক্ত?ক) অর্থনৈতিক পরিবেশ খ) সামাজিক পরিবেশ গ) প্রাকৃতিক পরিবেশ ঘ) উত্তর নেই।# নিচের অনুচ্ছেদটি পড়ে ৭-৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।ব্যবসায় ঝুঁকি ও অনিশ্চয়তা বিদ্যমান। একজন সফল উদ্যোক্তা উদ্যম, সাহস ও বিচক্ষণতার পরিচয় দ্বারা ঝুঁকি হ্রাস করে থাকেন। বিমা কোম্পানি নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে ঝুঁকি গ্রহণ করে থাকে। সুযোগ পেলেই সঙ্গে সঙ্গে সদ্ব্যবহার করতে হয় উদ্যোক্তাকে। তাই সুযোগের সদ্ব্যবহার উদ্যোক্তার একটি অন্যতম গুণ।৭। বিমা ব্যবসায়ের কী দূর করে থাকে? ক) ঝুঁকি খ) সমস্যা গ) লোকসান ঘ) মূল্যবৃদ্ধি৮। সুযোগের সদ্ব্যবহার করা উদ্যোক্তার একটি—ক) বিশেষ সুবিধা খ) বিশেষ অসুবিধা গ) বিশেষ পরিচয় ঘ) বিশেষ গুণ৯। ব্যবসায়ে কী বিদ্যমান? ক) ঝুঁকি ও অনিশ্চয়তা খ) লাভ-লোকসান গ) সাফল্য ঘ) ব্যর্থতা# নিচের অনুচ্ছেদটি পড়ে ১০-১২ নম্বর প্রশ্নের উত্তর দাও।দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে জাপানিরা ব্রহ্মদেশ দখল করে নেয়। ব্রহ্মদেশই চালের জন্য ইংরেজদের প্রধান ভরসা। তাই ব্রহ্মদেশ হাতছাড়া হওয়ার পর তারা সামরিক ও বেসামরিক প্রশাসনের খাতিরে প্রচুর চাল কেনার পরিকল্পনা গ্রহণ করে। সরকার চাল ক্রয়ের জন্য যে চারজন ডিলার নিয়োগ করে আর পি সাহা তাদের অন্যতম।১০। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়— ক) ১৯১১ সালে খ) ১৯১৪ সালে গ) ১৯৩৯ সালে ঘ) ১৯৪৫ সালে১১। আর পি সাহা ছাড়া বাকি কয়জন ডিলার ছিলেন?ক) চারজন খ) তিনজন গ) দুইজন ঘ) একজন১২। মিয়ানমারের পূর্ব নাম কী? ক) বার্মা খ) থাইল্যান্ড গ) মালয়েশিয়া ঘ) জাপান১৩। ‘এক ব্যক্তির মালিকানায় এবং তার লাভের উদ্দেশ্যে পরিচালিত ব্যবসায়কে এক মালিকানা ব্যবসায় বলে।’ সংজ্ঞাটি দিয়েছেন—ক) অধ্যাপক হ্যাপি খ) বি ও হুইলার গ) গ্লস ও বেকার ঘ) কালভার্ট১৪। ব্যবসায়িক উদ্দেশ্যে উৎপাদনের উপকরণগুলোকে সমন্বিত ও সংগঠিত করাকে বলা হয়— ক) ব্যবসায় খ) ব্যবসায় সংগঠন গ) ব্যবসায় পদ্ধতি ঘ) সমবায় সংগঠন১৫। মালিকানার ভিত্তিতে ব্যবসায় সংগঠনগুলো কত প্রকার?ক) ৪ প্রকার খ) ৫ প্রকার গ) ৬ প্রকার ঘ) ৭ প্রকার১৬। এক মালিকানা কারবারের অসুবিধা হলো—ক) অসীম দায় খ) সুষ্ঠু ব্যবস্থাপনা গ) অপচয় রোধ ঘ) মালিকদের স্বাধীনতা১৭। সংগঠনকে কীসের সঙ্গে তুলনা করা চলে? ক) যন্ত্রপাতি খ) মানবদেহ গ) মূলধন ঘ) লোকবল১৮। এক মালিকানা কারবারের সুবিধা হলো— ক) সীমিত মূলধন প্রয়োজন খ) মুনাফা বণ্টন সহজ গ) ঝুঁকি বণ্টন সহজ ঘ) দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়১৯। কোনটি এক মালিকানা কারবারের বৈশিষ্ট্য নয়?ক) গঠন খ) একক ঝুঁকি গ) দায়-দায়িত্ব ঘ) কোনোটিই নয়২০। কোন ব্যবসায় সংগঠনের ওপর জনগণের আস্থা কম?ক) অংশীদারি খ) এক মালিকানা গ) সমবায় ঘ) রাষ্ট্রীয়।# সঠিক উত্তর ছাপা হবে আগামী রোববার