এসএসসি পরীক্ষার মডেল টেস্ট-১৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলাম ধর্মসময়: ৪০ মিনিট, পূর্ণমান: ৪০১. শরিয়তের মূল কাঠামো হলো—ক. কোরআন খ. হাদিস গ. ইজমা ঘ. কিয়াস২. জাকাত দান করা—ক. ওয়াজিব খ. সুন্নাহ গ. মুস্তাহাব ঘ. ফরজ৩. মেয়েদের শালীনতা রক্ষা করে চলার কথা বলা হয়েছে—ক. সূরা আলে ইমরানে খ. সূরা আল-আহযাবে গ. সূরা আন-নিসায় ঘ. সূরা আল-বাকারায়৪. মিথ্যার পরিণাম কী?ক. হত্যা খ. অপমান গ. ধ্বংস ঘ. পুরস্কার৫. কোরআন মাজিদে সাওমের যে মৌলিক উদ্দেশ্যে কথা বলা হয়েছে, তা হলো—(i) পারস্পরিক সম্প্রীতি (ii) তাকওয়া অর্জন (iii) পারিবারিক বন্ধননিচের কোনটি সঠিক? ক. i, ii খ. iii গ. ii ঘ. i, ii, iii৬. সব ধরনের অপকর্ম ও অশ্লীলতার মূল হলো—ক. মিথ্যা বলা খ. জুয়া গ. মাদকদ্রব্য ঘ. ফিতনা-ফাসাদ৭. মহানবী (সা.)-এর সম্মতিসূচক হাদিসকে বলা হয়—ক. তাকরিরি খ. কাওলি গ. ফেলি ঘ. মারফু৮. ইসলামে বিশ্বাসের মূল ভিত্তি কী?ক. রিসালাত খ. বিশ্বাস গ. তাওহিদ ঘ. নবুয়াত৯. ‘বায়তুল হিকমাহ’ কোথায় অবস্থিত?ক. রোমে খ. পারস্যে গ. মদিনায় ঘ. বাগদাদে১০. হালাল বস্তুর উপকারিতা কী?(i) অন্যায় ও অসৎ চরিত্রের প্রতি ঘৃণাবোধ জন্মায়(ii) অন্তরে নুর সৃষ্টি করে (iii) মানুষের মধ্যে সৎ গুণাবলি বৃদ্ধি করেনিচের কোনটি সঠিক? ক. i খ. iii গ. i, iii ঘ. i, ii১১. রুমা কূপটি কোথায় অবস্থিত?ক. সিরিয়ায় খ. মক্কায় গ. ইয়েমেন ঘ. মদিনায়১২. পূববর্তী জাতিগুলো কিসের অভাবে ধ্বংস হয়ে গেছে?ক. জ্ঞানের খ. আদলের গ. সৎ কাজের ঘ. ধন-সম্পদের১৩. প্রথম বিশুদ্ধ হাদিসগ্রন্থ কোনটি?ক. মুসলিম শরিফ খ. বোখারি শরিফ গ. মুয়াত্তা ঘ. আবু দাউদ শরিফ১৪. মুসলিম হিসেবে জীবন যাপন করতে হলে আমাদের কী করা উচিত?(i) বেশি বেশি বই পড়তে হবে (ii) ইসলামবিষয়ক জ্ঞান অর্জন করতে হবে (iii) ইসলাম শিক্ষাবিষয়ক বই পড়তে হবেনিচের কোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. i, ii১৫. নিফাক শব্দের অর্থ কী?ক. কপটতা খ. কৃপণতা গ. বাঁচাল ঘ. মিথ্যাচার১৬. কোরআন মাজিদ অল্প অল্প করে নাজিল করা হয়েছে, কারণ—(i) যেন সহজে মুখস্থ করা যায়(ii) মহানবী (সা.) যেন লোকদের ধীরে ধীরে শোনাতে পারেন(iii) মানুষ যেন সহজে বুঝতে পারেনিচের কোনটি সঠিক? ক. i, iii খ. ii গ. iii ঘ. i১৭. কিসের মাধ্যমে তাকওয়া অর্জিত হয়?ক. জাকাত খ. সাওম গ. সালাত ঘ. হজ১৮. মুনাফিক প্রকৃতপক্ষে—ক. ফাসিক খ. মুরতাদ গ. মুশরিক ঘ. কাফির১৯. সালাত শব্দের অর্থ কী?ক. নামাজ খ. বিনয় প্রকাশ গ. দোয়া ঘ. আনুগত্য করা২০. সনদের দিক থেকে হাদিস কত প্রকার?ক. ৬ খ. ৫ গ. ৪ ঘ. ৩২১. কোরআন মাজিদ সংরক্ষিত আছে—ক. লাওহে মাহফুজে খ. বাইতুল মামুরে গ. বাইতুল ইজ্জতে ঘ. বাইতুল্লাহ শরিফে২২. সচ্চরিত্রের মূল সঞ্চীবনী শক্তি কী?ক. তাকওয়া খ. আহদ গ. আদল ঘ. অর্থবিত্ত২৩. ‘মুজামুল বুলদান’ গ্রন্থখানির রচয়িতা কে?ক. ইয়াকুত ইবনে আবদুল্লাহ খ. ইমাম তিরমিজি গ. জাবির ইবনে হাইয়ান ঘ. ইমাম বুখারি (র.)২৪. সত্যবাদিতার আরবি প্রতিশব্দ—ক. সিদক খ. কিজব গ. তাকওয়া ঘ. আমানত২৫. তাগুত অর্থ কী?ক. মানুষ খ. শাসক গ. ভালো ঘ. শয়তান২৬. হামিম শব্দের অর্থ কী?ক. পানি খ. অতিশীতল পানি গ. অতি উত্তপ্ত পানি ঘ. রক্ত২৭. কিয়াসের মূলনীতি কয়টি?ক. আটটি খ. সাতটি গ. পাঁচটি ঘ. চারটি২৮. কোন কাজটি দীন ইসলামের মূলে কুঠারাঘাতস্বরূপ?ক. গিবত খ. পরনিন্দা গ. দেশদ্রোহিতা ঘ. হিংসা বিদ্বেষ২৯. জাকাত প্রদানে অস্বীকারকারী হলো—ক. কাফির খ. মুশরিক গ. মুরতাদ ঘ. প্রতারক৩০. কোরআন মাজিদে আয়াত সংখ্যা কতটি?ক. ৬২৬৩টি খ. ৫২৩৬টি গ. ৬৬৬৬টি ঘ. ৬২৩৬টি৩১. ক্ষমার অযোগ্য অপরাধ কোনটি?ক. চুরি করা খ. ওয়াদা ভঙ্গ করা গ. শিরক ঘ. মিথ্যা বলানিচের উদ্দীপকটি পড়ো এবং ৩২ ও ৩৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।‘তাদের ধন-সম্পদে প্রার্থী ও বঞ্চিত লোকদের অধিকার রয়েছে।’৩২. উদ্দীপকে বর্ণিত আয়াতটি কোন সূরার অন্তর্ভুক্ত?ক. সূরা আল-বাকারা খ. সূরা আল-জারিয়াত গ. সূরা আন-নিসা ঘ. সূরা বনী ইসরাইল৩৩. আয়াতে কাদের ধন-সম্পদের কথা বলা হয়েছে?ক. মুসলমানদের খ. অমুসলিমদের গ. ধনীদের ঘ. নামাজিদের৩৪. ‘নাহর-ই-জুবাইদা’ কী?ক. একটি কূপ খ. একটি খাল গ. একটি নদী ঘ. একটি হ্রদ৩৫. আল্লাহর পরিজন কারা?ক. নবীগণ খ. রাসূলগণ গ. সমগ্র সৃষ্টি ঘ. মানুষ৩৬. হাদিসে কুদসির মূলকথা কার?ক. সাহাবির খ. আল্লাহর গ. জ্ঞানীদের ঘ. রাসূলের৩৭. মাধ্যাকর্ষণ শক্তির প্রথম আবিষ্কারক হলেন—ক. আল-কেমি খ. ইবনে হাইসাম গ. ইবনে জারির ঘ. নিউটন৩৮. সুফফা নামক আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠানটি কোথায় ছিল?ক. মদিনায় খ. মক্কায় গ. সাফা পাহাড়ের কাছে ঘ. বাগদাদে৩৯. হজ্জের মাধ্যমে বিশ্ব মুসলিমের প্রকাশ পায়—ক. ভ্রাতৃত্ববোধ খ. একাত্মবোধ গ. স্বাধীনতাবোধ ঘ. জাতীয়তাবোধ৪০. কারা আল্লাহর কাছে ঘৃণিত ও অভিশপ্ত?ক. মুনাফিকরা খ. মুশরিকরা গ. অগ্নি উপাসকরা ঘ. ফাসিকরা। মো. মিজানুর রহমান শিক্ষক, পিরোজপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, পিরোজপুর# উত্তর ছাপা হবে আগামীকাল