বাংলা ২য় পত্রপূর্ণমান: ৫০, সময়: ৫০ মিনিট১। ভাষা কী?ক. ধ্বনির সমষ্টি খ. উচ্চারণের প্রতীক গ. ভাব প্রকাশের মাধ্যম ঘ. কণ্ঠের উচ্চারণ২। বাংলা ভাষার রূপ দুটি কী কী?ক. কথ্য ও আঞ্চলিক খ. লেখ্য ও আঞ্চলিক গ. কথ্য ও লেখ্য ঘ. আঞ্চলিক ও সর্বজনীন৩। বাংলা ভাষার শব্দসম্ভারকে কয় ভাগে ভাগ করা যায়? ক. তিন ভাগে খ. চার ভাগে গ. পাঁচ ভাগে ঘ. ছয় ভাগে৪। ‘ব্যাকরণ’ শব্দের সঠিক অর্থ কোনটি?ক. বিশেষভাবে সংযোজন খ. বিশেষভাবে জ্ঞাপন গ. বিশেষভাবে বিশ্লেষণ ঘ. বিশেষ বিয়োজন৫। বাংলা বর্ণমালার উৎস কী?ক. খরোষ্ঠীলিপি খ. দেবনাগরীলিপি গ. ব্রাহ্মীলিপি ঘ. তিব্বতিলিপি৬। কোনগুলো আদি স্বরাগম?ক. রত্ন>রতন খ. গ্রাম>গেরামগ. স্ত্রী>ইস্ত্রী ঘ. স্নেহ>সিনেহ৭। ণ-ত্ব ও ষ-ত্ব বিধান কোন শ্রেণীর শব্দে অনুসৃত হয়?ক. তৎসম খ. খাঁটি বাংলা গ. দেশি ঘ. বিদেশি৮। সন্ধির প্রধান সুবিধা কী?ক. লেখা খ. পড়া গ. শোনা ঘ. উচ্চারণ৯। বাংলা ব্যাকরণে পুরুষ কত প্রকার?ক. ২ প্রকার খ. ৩ প্রকার গ. ৪ প্রকার ঘ. ৫ প্রকার১০। ‘আমার জ্বর-জ্বর লাগছে’ কোনটির উদাহরণ?ক. তৎসম খ. দ্বিরুক্ত গ. দেশি শব্দ ঘ. তদ্ভব শব্দ১১। বচন অর্থ কী? ক. গণনা খ. সংখ্যার ধারণা গ. পরিমাণের ধারণা ঘ. ক্রমের ধারণা১২। যে প্রত্যয় নির্দিষ্টতা বোঝায় তার নাম কী?ক. সংখ্যা খ. লিঙ্গ গ. উপসর্গ ঘ. পদাশ্রিত নির্দেশক১৩। ‘সমাস’ শব্দের অর্থ কী?ক. সংক্ষেপণ খ. বিশ্লেষণ গ. সংশ্লেষণ ঘ. সংযোজন১৪। কোন সমাসে ব্যাসবাক্য হয় না?ক. প্রাদি খ. দ্বন্দ্ব গ. নিত্য ঘ. অলুক১৫। উপসর্গ হচ্ছে ভাষায় ব্যবহূত— ক. ক্রিয়াবাচক শব্দাংশ খ. অব্যয় গ. সর্বনাম ঘ. অব্যয়সূচক শব্দাংশ১৬। মনু+ষ্ণ=মানব—‘ষ্ণ’ প্রত্যয়টি কী অর্থে যুক্ত হয়েছে? ক. ভাব খ. অপত্য গ. উপাসক ঘ. সম্পর্ক১৭। ক্রিয়াপদের মূল অংশকে কী বলে?ক. যতি খ. প্রকৃতি গ. উক্তি ঘ. ধাতু১৮। বাংলা ভাষায় তদ্ধিত প্রত্যয়—ক. তিন প্রকার খ. চার গ. দুই ঘ. ছয় প্রকার১৯। বিভক্তিযুক্ত শব্দমাত্রকেই কী বলা হয়?ক. সন্ধি খ. বাক্য গ. পদ ঘ. সমাস২০। বিশেষ্যের পরিবর্তে যে পদ ব্যবহূত হয় তাকে বলে— ক. ভাব বিশেষণ খ. নাম বিশেষণ গ. সর্বনাম ঘ. ক্রিয়া বিশেষণ২১। অনুজ্ঞা কোন কালে ব্যবহূত হয়?ক. বর্তমান ও ভবিষ্যৎ খ. ভবিষ্যৎ ও অতীত গ. বর্তমান ও অতীত ঘ. নিত্যবৃত্ত ও ঘটমান অতীত২২। অতীতকালে যে ক্রিয়া সাধারণত অভ্যস্ততা অর্থে ব্যবহূত হয়, তাকে কোন কাল বলে?ক. নিত্যবৃত্ত খ. সাধারণ গ. পুরাঘটিত ঘ. ঘটমান২৩। ভবিষ্যৎকালের অনুজ্ঞায় তুচ্ছার্থক মধ্যম- পুরুষের সাধু রীতির ক্রিয়া বিভক্তির উদাহরণ কোনটি? ক. ইস খ. ইবেন গ. ইও ঘ. ইবে২৪। অনুসর্গ কী?ক. উপসর্গ খ. শব্দ-বিভক্তি গ. অব্যয় ঘ. ক্রিয়া বিভক্তি২৫। যে বাচ্যের কর্ম থাকে না এবং বাক্যে ক্রিয়ার অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয়, তাকে কোন বাচ্য বলা হয়?ক. কর্মবাচ্য খ. ভাববাচ্য গ. কর্তৃবাচ্য ঘ. কর্ম কর্তৃবাচ্য২৬। বাক্যের প্রতিটি শব্দের সহিত অন্বয় সাধনের জন্য যেসব বর্ণ যুক্ত হয়, তাদের কী বলে?ক. কারক খ. সম্বন্ধ পদ ঘ. সমাস ঘ. বিভক্তি২৭। ‘সম্বন্ধ ও সম্বোধন পদ কারক নয়।’ কারণ—ক. কর্তার সাথে সম্পর্ক থাকে না খ. কর্তা নিজে ক্রিয়া সম্প্রদান করে গ. ক্রিয়ার সাথে সম্পর্ক থাকে না ঘ. বিভক্তি যুক্ত হয় না২৮। ‘Practice makes a man perfect’ —এর বঙ্গানুবাদ হবে?ক. অভ্যাসে মানুষ সঠিক খ. অভ্যাসে পরিপূর্ণ মানুষগ. অভ্যাস মানুষের দাস ঘ. গাইতে গাইতে গায়েন২৯। বাক্যের অপরিহার্য পদ কোনটি?ক. কর্তৃপদ খ. ক্রিয়াপদ গ. নামপদ ঘ. কর্মপদ৩০। বাক্যের মৌলিক উপাদান কী?ক. শব্দ খ. আসত্তি গ. যোগ্যতা ঘ. আকাঙ্ক্ষা৩১। ‘যা বলার যোগ্য নয়’—এককথায় কী বলে?ক. অকথ্য খ. দুর্বাচ্য গ. অনুক্ত ঘ. অব্যক্ত৩২। অর্থপূর্ণ বাক্যাংশকে কী বলে?ক. সার্থক বাক্য খ. প্রবাদ গ. বাক্য ঘ. বাগধারা৩৩। ‘শশক’-এর সমার্থক শব্দ কোনটি?ক. খরগোশ খ. চাঁদ গ. পাহাড় ঘ. সমুদ্র৩৪। ‘শকুনি মামা’র অর্থ কী?ক. কালো মামা খ. মামা গ. সৎ মামা ঘ. কুচক্রী লোক৩৫। অর্থের সংগতি রক্ষার জন্য পরোক্ষ উক্তিতে কিসের পরিবর্তন হয়? ক. অর্থের খ. কালের গ. বিশেষ্য পদের ঘ. ক্রিয়া এবং সর্বনাম পদের৩৬। ‘Diamond cuts diamond’-এর অর্থ কী?ক. সঙ্গ দেখে লোক চেনা যায় খ. সৎসঙ্গে স্বর্গবাস গ. মানিকে মানিক চেনে ঘ. সঙ্গ দোষে নষ্ট৩৭। বাংলা ভাষায় যতি বা ছেদ চিহ্ন কয়টি?ক. সাতটি খ. আটটি গ. নয়টি ঘ. এগারোটি৩৮। পত্র শব্দটির আভিধানিক অর্থ কী?ক. যোগাযোগ খ. সংযোগ গ. বিনিময় ঘ. স্মারক৩৯। ব্যক্তিগত পত্রের শুরুতেই কোনটি প্রয়োজন?ক. কুশল খ. বিষয় গ. সালাম ঘ. প্রাপ্তি স্বীকার৪০। নিচের কোনটি পারিভাষিক শব্দ?ক. স্নাতকোত্তর খ. কিতাব গ. লুঙ্গি ঘ. আনারস৪১। শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর স্থান পরিবর্তন ঘটলে তাকে কী বলা হয়?ক. লোপ খ. সম্প্রকর্ষ গ. ধ্বনি বিপর্যয় ঘ. ব্যঞ্জন৪২। ‘সন্ধি’-এর সন্ধি-বিচ্ছেদ কোনটি?ক. সম+ধি খ. সম্+ন্ধি গ. সম+ধি ঘ. সণ+ধি৪৩। অনুভূতিজাত ধ্বন্যাত্মক দ্বিরুক্তি কোনটি?ক. সাঁ সাঁ খ. ঝিম ঝিম গ. টুপটাপ ঘ. মিউমিউ৪৪। খাঁটি বাংলা উপপদ তৎপুরুষ কোনটি?ক. মাছিমারা খ. সত্যবাদী গ. নীরদ ঘ. পাদান৪৫। কৃদন্ত পদ গঠনে যদি আদিস্বর পরিবর্তিত হলে তাকে বলে— ক. যোগ খ. বিয়োগ গ. গুণ ঘ. ভাগ৪৬। বাংলা ভাষায় ব্যবহূত বিদেশি ধাতুগুলো কোন ভাষা থেকে এসেছে? ক. হিন্দি খ. আরবি ঘ. ফারসি ঘ. উর্দু৪৭। ‘মানব’ শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি?ক. মনু+ব খ. মানু+ষ্ণ গ. মনু+ষ্ণ্য ঘ. মনু+ষ্ণ৪৮। অপরিবর্তনীয় শব্দকে বলে—ক. অধিকরণ খ. অব্যয় গ. ক্রিয়া ঘ. সর্বনাম৪৯। অধিকরণ কারক কত প্রকার?ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫ ৫০। পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে কী বলে?ক. মিশ্র বাক্য খ. যৌগিক বাক্য গ. জটিল বাক্য ঘ. সরল বাক্য।# উত্তর ছাপা হবে আগামীকাল