এসএসসি পরীক্ষার মডেল টেস্ট-২১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক, সেন্ট গ্রেগরী উচ্চবিদ্যালয়, ঢাকা বহুনির্বাচনী অংশ  ১।গীতাঞ্জলি, সোনার তরী, শেষের কবিতা—এগুলো কোন ধরনের বিশেষ্য?ক) জাতিবাচক বিশেষ্য খ) সংজ্ঞাবাচক বিশেষ্যগ) গুণবাচক বিশেষ্য ঘ) ভাববাচক বিশেষ্য২। বাক্যে দুটি অংশ থাকে, এ দুটি কী?ক) ক্রিয়া ও কর্ম খ) কর্তা ও কর্মগ) উদ্দেশ্য ও বিধেয় ঘ) বিশেষ্য ও বিশেষণ৩। ‘ব্যাপ্তি’ অর্থে সম্বন্ধ পদ কোনটি?ক) রাজার রাজ্য খ) বাটির দুধ গ) দেশের লোক ঘ) রোজার ছুটি৪। ‘রূপক কর্মধারয়’-এর সমস্ত পদ কোনটি?ক) মহাপুরুষ খ) ঘনশ্যাম গ) বিষাদসিন্ধু ঘ) তুষার শুভ্র৫। কোনটি ভাববাচক বিশেষ্য?ক) চিনি খ) সৌরভ গ) ঘণ্টা ঘ) ভোজন৬। স্বভাবতই মূর্ধন্য (ণ)-এর ব্যবহার হয়েছে কোন শব্দে?ক) বাণী খ) মরণ গ) ঘণ্টা ঘ) ব্যাকরণ৭। ‘কাল সন্ধ্যায় বৃষ্টি পড়েছিল’— এখানে ‘পড়েছিল’ ক্রিয়াপদটি কোন কালের উদাহরণ?ক) ঘটমান বর্তমান খ) পুরাঘটিত অতীত কালগ) নিত্যবৃত্ত অতীত কাল ঘ) সাধারণ অতীত কাল৮। সমধাতুজ কর্মের অপর নাম কী? ক) গৌণকর্ম খ) প্রযোজক কর্ম গ) ধাত্বর্থক কর্ম ঘ) প্রযোজ্য কর্ম৯। উপপদ তৎপুরুষ সমাস কোনটি?ক) পকেটমার খ) গৃহান্তর গ) প্রভাত ঘ) আরক্তিম১০। ভাষার কোন রীতি তদ্ভব শব্দবহুল?ক) সাধু রীতি খ) আঞ্চলিক কথ্য রীতি গ) সাধু ও চলিত রীতি ঘ) চলিত রীতি১১। কোন বাক্যটির ক্রিয়া সকর্মক?ক) ছেলেটি চোখে দেখে না খ) আকাশে চাঁদ দেখি নাগ) অন্ধকারে আমার ভয় করে ঘ) শিশুটি কাঁদে১২। ‘আছ তুমি প্রভু জগৎ মাঝারে’—এখানে ‘মাঝারে’ শব্দটি কী অর্থে ব্যবহূত হয়েছে?ক) বাইরে খ) মধ্যে গ) ব্যাপ্তি ঘ) সঙ্গে১৩। ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলা হয়?ক) কার খ) ফলা গ) সংবৃত ঘ) হলন্ত বর্ণ১৪। ‘চিরসুখী’-এর ব্যাসবাক্য কোনটি?ক) চির সুখী যে খ) চিরদিনের সুখী গ) চিরকাল ব্যাপিয়া সুখী ঘ) চিরকাল সুখী১৫। বাংলায় পুরুষ ও স্ত্রীবাচক শব্দ মূলত কতভাগে বিভক্ত?ক) দুই ভাগে খ) চার ভাগে গ) তিন ভাগে ঘ) পাঁচ ভাগে১৬। প্রাচীন বাংলা রীতিতে প্রথম পুরুষের অনুজ্ঞায় ক্রিয়ার সাথে কী যোগ করার নিয়ম ছিল?ক) হ খ) ঊন গ) এন ঘ) তে১৭। কোনটি অপত্য অর্থ প্রকাশ করে?ক) মেধা+বিন=মেধাবী খ) মনু+ষ=মানবগ) গুরু+ষ=গৌরব ঘ) পৃথিবী+ষ=পার্থিব১৮। বাংলা বর্ণমালা কোন লিপি থেকে উদ্ভব হয়েছে?ক) ব্রাহ্মী লিপি খ) খরোষ্টি লিপি গ) বঙ্গ লিপি ঘ) রোমান লিপি১৯। ‘আ’ প্রত্যয়ান্ত স্ত্রীবাচক শব্দ কোনটি?ক) গায়িকা খ) মলিনা গ) জেনানা ঘ) সাধনা২০। প্রত্যেক ভাষারই চারটি মৌলিক অংশ থাকে। অংশগুলো কী কী?ক) ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ খ) শব্দ, সন্ধি, সমাস, ধ্বনিগ) অনুসর্গ, উপসর্গ, শব্দ, ধ্বনি ঘ) ধ্বনি, শব্দ, বর্ণ, বাক্য২১। ‘তারিখ’ কোন ভাষার শব্দ?ক) ফারসি খ) আরবি গ) তুর্কি ঘ) পর্তুগিজ২২। শান্তর বিপরীত শব্দ— ক) অসান্তখ) অশান্ত গ) অস্ত ঘ) স্থবির২৩। ‘কুসুম’ শব্দের সঙ্গে বহুবচনের কোন চিহ্নটি ব্যাকরণসিদ্ধ?ক) রাশি খ) মালা গ) দাম ঘ) রাজি২৪। যে ক্রিয়া একজনের প্রয়োজনায় অন্য কর্তৃক অনুষ্ঠিত হয় সেই ক্রিয়াকে কী বলে?ক) যৌগিক ক্রিয়া খ) মিশ্র ক্রিয়া গ) প্রযোজ্য ক্রিয়া ঘ) প্রযোজক ক্রিয়া২৫। ‘পড়’, ‘চল্’—এ দুটি কোন ধাতু?ক) স্বয়ং সিদ্ধ ধাতু খ) স্বয়ংক্রিয় ধাতু গ) সংস্কৃত মূল ধাতু ঘ) সাধিত ধাতু।# সঠিক উত্তর ছাপা হবে আগামীকাল