এসএসসি পরীক্ষার মডেল টেস্ট-২৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী অংশ১. শব্দে ব্যঞ্জনধ্বনি পরিবর্তিত হয়ে নতুন ব্যঞ্জনধ্বনি ব্যবহূত হলে তাকে কী বলে?ক. ব্যঞ্জন চ্যুতি খ. দ্বিত্ব ব্যঞ্জন গ. ব্যঞ্জন বিকৃতি ঘ. অন্তর্হতি২. পাকা>পাক্কা কিসের উদাহরণ?ক. ব্যঞ্জন চ্যুতি খ. দ্বিত্ব ব্যঞ্জন গ. ব্যঞ্জন বিকৃতি ঘ. অন্তর্হতি৩. পাশাপাশি সম-উচ্চারণের দুটি ব্যঞ্জনধ্বনির একটি লোপ হলে তাকে কী বলে?ক. ব্যঞ্জন চ্যুতি খ. দ্বিত্ব ব্যঞ্জন গ. ব্যঞ্জন বিকৃতি ঘ. অন্তর্হতি৪. ‘উ’ কার কিংবা ‘ঐ’ কারের পর অন্য স্বর থাকলে সন্ধিতে কী হয়?ক. য ফলা খ. ৎ গ. ব ফলা ঘ. ঙ৫. নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি? ক. কুলটা খ. উদ্ধার গ. কৃষ্টি ঘ. ষাঢ্ ‘ঞ’৬. ‘পশু + অধম’-এর শুদ্ধ সন্ধি কী? ক. পশ্বধম খ. পশ্বাধম গ. পশুধম ঘ. পশাধম৭. পরবর্তী স্বর সংবৃত ওষ্ঠ্য হলে শব্দের আদি ‘অ’ কী হয়?ক. বিবৃত খ. স্বাভাবিক গ. অবিবৃত ঘ. সংবৃত৮. শব্দের ‘অ’ ধ্বনির কয় রকম উচ্চারণ পাওয়া যায়? ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫৯. বর্তমানে পৃথিবীতে কতটি ভাষা প্রচলিত আছে?ক. সাড়ে তিন হাজারের ওপর খ. দুই হাজারের ওপর গ. আড়াই হাজারের ওপর ঘ. চার হাজারের ওপর১০. ভাষার মূল উপকরণ কী? ক. ধ্বনি খ. বাক্য গ. শব্দ ঘ. বর্ণ১১. আহ্বান-এর প্রকৃত উচ্চারণ কোনটি?ক. আহবান খ. আহ্বান গ. আওভান ঘ. আবহান১২. ঋ, র, ষ-এর পর তৎসম মূর্ধন্য ‘ণ’ ব্যবহূত হয়। এই সূত্রের বাইরের উদাহরণ কোনটি?ক. কৃষ্ণ খ. হরিণ গ. বিশেষণ ঘ. ব্যাকরণ১৩. নিচের কোন শব্দে স্বাভাবতই ‘ণ’-এর ব্যবহার হয়েছে?ক. তৃণ খ. বর্ণ গ. রামায়ণ ঘ. পাণি১৪. বিদেশি ও তদ্ভব শব্দের বানানে কোন বর্ণের ব্যবহার পাওয়া যায় না?ক. শ, খ. ণ গ. স ঘ. হ১৫. নিচের কোনগুলো পর্তুগিজ শব্দ?ক. আলমারি, গুদাম খ. চাহিদা, শিখ গ. চা, চিনি ঘ. কুপন, ডিপো ১৬. বাংলা ভাষার রীতি কয়টি?ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি১৭. ভাষাভাষীদের দিক থেকে পৃথিবীতে বর্তমানে বাংলা ভাষার স্থান কততম?ক. চতুর্থ খ. পঞ্চম গ. ষষ্ঠ ঘ. সপ্তম১৮. কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম?ক. পালি খ. উড়িয়া গ. হিন্দি ঘ. বঙ্গ কামরূপী১৯. কোনটি দেশি শব্দ?ক. হরতাল খ. চাহিদা গ. চাকর ঘ. কুলা২০. বাংলা ব্যাকরণের প্রধান অংশ কয়টি?ক. চারটি খ. পাঁচটি গ. ছয়টি ঘ. দশটি২১. ‘পকেটমার’ শব্দটি কোন শ্রেণীর?ক. তৎসম খ. দেশি গ. বিদেশি ঘ. মিশ্র২২. বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন?ক. প্রাচীন যুগ খ. মধ্য যুগ গ. অন্ধকার যুগ ঘ. আধুনিক যুগ২৩. শ, ষ, স—এ তিনটি কোন বর্ণ?ক. উষ্ম বর্ণ খ. বর্গীয় বর্ণ গ. কণ্ঠ বর্ণ ঘ. পশ্চাৎ বর্ণ২৪. যে বর্ণের উচ্চারণের সময় বাতাসের চাপের স্বল্পতা থাকে, তাকে কী বর্ণ বলে?ক. ঘোষ বর্ণ খ. অঘোষ বর্ণ গ. মহাপ্রাণ বর্ণ ঘ. অল্পপ্রাণ বর্ণ২৫. কোনটি মৌলিক স্বরধ্বনি? ক. ঔ খ. ই গ. ঐ ঘ. সব কটি।# সঠিক উত্তর ছাপা হবে আগামীকালএসএসসি পরীক্ষার প্রস্তুতি: সঠিক উত্তর: মডেল টেস্ট-২৭: ১. ক ২. ঘ ৩. ঘ ৪. ক ৫. ঘ ৬. গ ৭. ক ৮. গ ৯. গ ১০. খ ১১. ঘ ১২. গ ১৩. খ ১৪. ঘ ১৫. গ ১৬. খ ১৭. ক ১৮. গ ১৯. খ ২০. গ ২১. খ ২২. খ ২৩. ঘ ২৪. ঘ ২৫. ক।