সিনিয়র শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকাবহুনির্বাচনী অংশ পূর্ণমান-২৫১। কোন বাচ্যের ক্রিয়া অকর্মক হলে, তাকে কোন বাচ্য বলে? ক) কর্মবাচ্য খ) কর্তৃবাচ্য গ) ভাববাচ্য ঘ) কর্মকর্তৃবাচ্য২। সংযুক্ত বর্ণের কোন রূপটি সঠিক নয়? ক) ঞ+জ=ঞ্জ খ) ক্+ষ=ক্ষ গ) ষ+ণ=ষ্ণ ঘ) হ্+ণ=হ্ন৩। তিনি গতকাল হাটে যাননি—ক্রিয়াটি কোন কালের?ক) পুরাঘটিত বর্তমান খ) পুরাঘটিত অতীত গ) সাধারণ বর্তমান ঘ) ঐতিহাসিক বর্তমান৪। বিশেষণের বিশেষণ-এর উদাহরণ কোন বাক্যের উদাহরণ?ক) ঘিয়ের চেয়ে দুধ বেশি উপকারী খ) সে এ ব্যাপারে অতিশয় দুঃখিত গ) গভীর নিশিথে প্রকৃতি সুপ্ত ঘ) এ এক বিরাট সত্য৫। ‘পত্র’ শব্দটির অভিধানিক অর্থ কী? ক) চিহ্ন বা স্মারক খ) যোগাযোগ গ) সংযোগ ঘ) বিনিময়৬। কোন অংশকে পত্রের গর্ভাংশ বলা হয়?ক) সম্বোধন অংশকে খ) ঠিকানা অংশকে গ) মূল বিষয় অংশকে ঘ) লেখকের স্বাক্ষর অংশকে৭। ‘রেজিস্টার্ড’ বুকপোস্ট—ইত্যাদি প্রয়োজনীয় শব্দগুলো চিঠির কোন অংশে লিখতে হয়?ক) চিঠির ওপরে ডান কোণে খ) খামের ওপরে ডান কোণে গ) সম্বোধনের পূর্ব পাশে ঘ) খামের ওপরে খালি অংশে৮। আদান-প্রদান ও ক্রয়-বিক্রয় সংক্রান্ত পত্রের নাম কী? ক) কাবিননামা খ) স্মারকপত্র গ) চুক্তিপত্র ঘ) ব্যবসাসংক্রান্তপত্র ৯। সুলিখিতপত্র অনেক সময় কিসের মর্যাদা লাভ করে?ক) আভিধানিক খ) সামাজিক গ) ঐতিহাসিক ঘ) সাহিত্যিক১০। অনুবাদের সময় কোন ভাষারীতি অনুসরণীয়?ক) সাধু খ) চলিত গ) সাধু ও চলিত ঘ) বিষয় অনুসারে যেকোনো একটি১১। Your star is asccedling-এর অনুবাদ কোনটি?ক) তোমার শুকতারা উঠেছে খ) তোমার ভাগ্য সুপ্রসন্ন গ) তোমার ভাগ্যতারা সুপ্রসন্ন ঘ) তোমার ভাগ্যতারা উপরে উঠেছে ১২। Character is the crown-এর সঠিক বঙ্গানুবাদ কোনটি?ক) চরিত্রই সম্পদ খ) চরিত্রই শক্তি গ) চরিত্রই মুকুট ঘ) চরিত্রের অপর নাম মুকুট১৩। To carry coal to new castle-এর বাংলা অনুবাদ কোনটি?ক) মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত খ) তেলামাথায় তেল দেওয়া গ) আয় বুঝে ব্যয় করা ঘ) উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে১৪। অনুবাদ কিসের সহায়ক?ক) জ্ঞানচর্চার খ) বহুভাষাবিদ হওয়ার গ) অন্য ভাষা-প্রীতির ঘ) বিদেশি সাহিত্য-প্রীতির১৫। কোন বাক্যের কাল স্থায়ী সত্য প্রকাশ করছে? ক) আমি রোজ সকালে বেড়াই খ) চার আর তিনে সাত হয় গ) সকলেই যেন সভায় হাজির থাকে ঘ) এখন তবে আসি ১৬। বাংলা সাহিত্যে চলিত ভাষারীতির প্রবর্তক কে?ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খ) রবীন্দ্রনাথ ঠাকুর গ) প্যারীচাঁদ মিত্র ঘ) প্রমথ চৌধুরী১৭। বিদেশী উপসর্গযোগে গঠিত শব্দ কোনটি? ক) সাজোয়ান খ) বরবাদ গ) আবডাল ঘ) অভিসার১৮। সমাসবদ্ধ শব্দে দুপদের অর্থে প্রাধান্য থাকলে ণ-ত্ব বিধান খাটে না, এরূপ ক্ষেত্রে ন হয়। এর উদাহরণ কোনটি? ক) অনুসঙ্গ খ) যতন গ) রতন ঘ) ত্রিনয়ন১৯। সঠিক সময় কাজে না লাগালে অসময়ে পথে ফেরানো কঠিন—সঠিক প্রবচন কোনটি? ক) উঠন্তি মুলো পত্তনেই চেনা যায় খ) নির্গুণ পুরুষের ভোজন সার, করেন সদাই মার মারগ) নদী, নারী, শৃঙ্গীধারী—এর তিনে না বিশ্বাস করি ঘ) কাচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস২০। ‘অভিযান’ শব্দের ‘অভি’ উপসর্গটি কোন অর্থে ব্যবহূত?ক) অতিশয্য খ) ক্ষুদ্র গ) গমন ঘ) গতি ২১। মৌলিক ধাতুর পর প্রেরণার্থে ‘আ’ প্রত্যয়যোগে যে ধাতু গঠিত হয় তাকে কী বলে?ক) সাধিতধাতু খ) সংযোগমূলকধাতু গ) নামধাতু ঘ) প্রযোজকধাতু২২। ‘অনুধাবন’ শব্দের সঠিক ব্যাসবাক্য কোনটি? ক) অনুরূপধাবন খ) অনুতে যে ধাবন গ) অনু ও ধাবন ঘ) পশ্চাৎ ধাবন২৩। নিচে কোন যতিচিহ্নের ক্ষেত্রে থামার প্রয়োজন নেই? ক) বিস্ময় চিহ্ন খ) ইলেক গ) ড্যাস ঘ) কমা ২৪। এখানে কী মন্দটা তুমি দেখলে—এ বাক্যের ‘মন্দটা’ কোন পদ? ক) বিশেষ্য খ) বিশেষণ গ) অব্যয় ঘ) বিশেষণের বিশেষণ২৫। আশ্রিত খণ্ড বাক্যের ক্রিয়ার কাল পরোক্ষ উক্তিতে সবসময় মূল বাক্যাংশের কিসের ওপর নির্ভর করে? ক) ভাবের খ) ক্রিয়ার গ) ক্রিয়ার কালের ঘ) পুরুষের। # সঠিক উত্তর ছাপা হবে আগামীকালএসএসসি পরীক্ষার মডেল টেস্ট-২: সঠিক উত্তর: ১। ক, ২। ক, ৩। গ, ৪। ঘ, ৫। খ, ৬। ক, ৭। ক, ৮। ঘ, ৯। ঘ, ১০। ঘ, ১১। গ, ১২। ক, ১৩। ঘ, ১৪। ক, ১৫। ঘ, ১৬। ক, ১৭। গ, ১৮। খ, ১৯। ঘ, ২০। খ, ২১। ক, ২২। ঘ, ২৩। ক, ২৪। ঘ, ২৫। খ।