মান-৪০, সময়-৩৫ মিনিট১। ‘সতত তোমার কথা ভাবি এ বিরলে’—এখানে কবি মাইকেল মধুসূদন দত্ত কার কথা ভাবেন? ক) কপোতাক্ষ নদ খ) বাংলাদেশ গ) সাগরদাঁড়ি ঘ) তিতাস২। ‘স্থূল’ কথাটি পরিষ্কার হয় কীসের মাধ্যমে?ক) উদাহরণের খ) ব্যাখ্যার গ) মর্মার্থের ঘ) বিশ্লেষণের৩। সৈয়দ মুজতবা আলী রচিত ‘রসগোল্লা’ রচনাটি কোন ধরনের?ক) জীবনীমূলক খ) ব্যঙ্গ কাহিনি গ) ভ্রমণ কাহিনি ঘ) রম্য রচনা৪। ‘মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না’—বই পড়া প্রবন্ধে মনের দাবি বলতে বোঝানো হয়েছে— i. সাহিত্যচর্চা ii. শিক্ষা লাভ iii. জ্ঞান অর্জনকোনটি সঠিক? ক) i খ) ii ও iii গ) i ও iii ঘ) iii৫। ‘নিজের হীনতা এবং দৈন্য তাহাকে মাটির সহিত মিশাইয়া ফেলিল’— ‘ছুটি’ গল্পে কার প্রসঙ্গে কথাটি বলা হয়েছে?ক) মাখন খ) ফটিক গ) বিশ্বম্বর বাবু ঘ) ১৩-১৪ বছরের ছেলেমেয়ে ৬। ‘বঙ্গবাণী’ কবিতায় কবি আবদুল হাকিম সেই সব ব্যক্তিদের জন্ম-পরিচয় সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন যারা— i. মাতৃভাষাকে অবজ্ঞা করে ii. বাংলা ভাষাকে হিন্দুয়ানী বলে গণ্য করে iii. বাংলা ভাষার প্রতি অনুরাগ দেখায় না।কোনটি সঠিক? ক) i খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii৭। ‘সুপ্তি ত্যাজি বরি লও তারে’। কাকে বরণ করে নেবে?ক) স্বাধীনতাকে খ) নবযুগকে গ) নিখিল বন্দীকে ঘ) অধিকার-বঞ্চিতদেরকে৮। ‘বৃক্ষ’ কবিতায় মৃত্তিকার মুক্তি বলতে কী বোঝানো হয়েছে?ক) মেঘের বারিবর্ষণ খ) বৃক্ষের প্রাণরস আহরণ গ) বৃক্ষের জন্মদান ঘ) সুন্দরের প্রতিষ্ঠা৯। বন্ধুর পথ একদা তাদের পদতলে কী মেলে ধরে?ক) নব জীবনের আনন্দ খ) সম্ভাবনার দুয়ার গ) জয় গৌরব ঘ) আনন্দ শতদলনিচের অনুচ্ছেদটি পড় এবং ১০ এবং ১১ প্রশ্নগুলোর উত্তর দাও।দেশী ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়/ দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনেবাংলার মাটি কত ভালবাসি১০। উপরের পঙিক্ত তিনটির মধ্যে দিয়ে যে মিল খুঁজে পাওয়া যায় তা হলো—ক) ভাষাপ্রীতি খ) প্রকৃতিপ্রেম গ) স্বদেশপ্রেম ঘ) স্বজনপ্রীতি১১। ১৯৭১ সালের ডিসেম্বরের ১০ তারিখে রণতরীগুলো কোন দিকে অগ্রসর হচ্ছিল? ক) চট্টগ্রাম বন্দরের দিকে খ) নারায়ণগঞ্জ বন্দরের দিকে গ) খুলনা বন্দরের দিকে ঘ) মংলা বন্দরের দিকেনিচের অনুচ্ছেদটি পড় এবং ১২ এবং ১৩ প্রশ্নগুলোর উত্তর দাও।কিছু কিছু টিভি নাটকে এবং রেডিওর কোনো কোনো অনুষ্ঠানে আজকাল বাংলা ভাষার বিকৃত ব্যবহার দেখে মনটা খারাপ হয়ে যায়, অথচ এই স্বদেশ ও স্বভাষার জন্য অনেকের আত্মত্যাগ অনস্বীকার্য।১২। উপরের অনুচ্ছেদের সঙ্গে তোমার পাঠ্যসূচির সাদৃশ্যপূর্ণ বিষয়টি হলো—i. বঙ্গবাণী ii. কবর iii. বাংলা আমারকোনটি সঠিক? ক) i খ) iii গ) i ও ii ঘ) ii ও iii.১৩। ‘কেউবা রঙ্গিন কাঁথায় মেলিয়া বুকের স্বপনখানি, তারে ভাষা দেয় দীঘল সূতার মায়াবী আখর টানি।’—এখানে বর্ণিত শিল্প কর্মটি হলো—i . পোশাক শিল্প ii . সূচি শিল্প iii . মৃৎ শিল্পকোনটি সঠিক? ক. i খ. ii গ. i ও ii ঘ. ii ও iiiনিচের অনুচ্ছেদটি পড় এবং ১৪ এবং ১৫ প্রশ্নগুলোর উত্তর দাও।বাংলাদেশের দক্ষিণাঞ্চলে ভয়াবহ এক প্রাকৃতিক দুর্যোগ সিডরের সময় বিভিন্ন সংস্থাগুলো বিমানভর্তি সাহায্য নিয়ে আর্ত-পীড়িতদের পাশে এসে দাঁড়াল। ইতিপূর্বে যুক্তরাষ্ট্র যুদ্ধবিমান দিয়ে ইরাকের ওপর গোলাবর্ষণ করে সবকিছু তছনছ করে ছিল। ১৪। উপরের দৃশ্যকল্পটির সঙ্গে তোমার পঠিত কোন রচনার বিষয়বস্তুর মিল রয়েছে?ক) দুরন্ত পথিক খ) রসগোল্লা গ) মহেশ ঘ) মহাপতঙ্গ১৫। শিক্ষার আসল কাজ কী?ক) জ্ঞান দান খ) সংস্কৃতিচর্চা গ) মূল্যবোধ সৃষ্টি ঘ) জীবসত্তার চর্চানিচের অনুচ্ছেদটি পড় এবং ১৬ এবং ১৭ প্রশ্নগুলোর উত্তর দাও।সাম্প্রতিক প্রকাশিত প্রথম আলো পত্রিকার খবর—‘মাদককাসক্ত পুত্রকে পুলিশের হাতে তুলে দিলেন পিতা।’১৬। এ পিতার চারিত্রিক কোন বৈশিষ্ট্যের সঙ্গে তোমার পঠিত হযরত উমর ফারুক (রা.)-এর চারিত্রিক বৈশিষ্ট্যের মিল খুঁজে পাওয়া যায়?ক) সাহসিকতার খ) ন্যায়পরায়ণতার গ) বিচক্ষণতার ঘ) দৃঢ়তার ১৭। ‘হয় আমার প্রাণ তাহাকে দিব। নয় তাহার প্রাণ আমি লইব’—উক্তিটির দ্বারা বোঝায় হোসেনের—ক) ভ্রাতৃত্ববোধ খ) প্রতিশোধের স্পৃহা গ) কঠোর মনোভাব ঘ) শারীরিক শক্তি প্রদর্শন১৮। ‘পাতিসেরি’ অর্থ কী?ক) কেক-রুটির দোকান খ) চায়ের দোকান গ) রেস্তোরাঁ ঘ) ফলের দোকান১৯। ‘দুর্মর’ কবিতায় কবি মূল ভাবটি ফুটিয়ে তুলেছেন—ক) কবিতার আঙ্গিক গঠনে খ) প্রকাশভঙ্গির নৈপুণ্যে গ) বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদে ঘ) তারুণ্যের জয়গানে২০। সে দেশ আমার নয় গো আপন যে দেশে বাঙালি নাই। ‘বাঙালি নাই’ কথাটি দ্বারা কবি বুঝিয়েছেন—ক) বাঙালিরা অনুপস্থিত খ) বাঙালি বসবাসের অনুপযুক্ত গ) বাঙালি বিদ্বেষী ঘ) অবাঙালি ২১। ভারতীয় রণতরীর নাম কী? ক. পাভেল খ. পদ্মা গ. পলাশ ঘ. শিমুল২২। ‘রাঙা পোস্টার’ কী অর্থে ব্যবহূত হয়েছে?ক. স্বাধীনতার খ. পরাধীনতার গ. সংগ্রামী চেতনা ঘ. মিছিল২৩। ‘তিতাস’ কবিতায় কোনটি যৌবনের প্রতীক?ক. পাল তোলা নৌকা খ. উড়ন্ত পাখি গ. নদীর স্রোত ঘ. সলিমের বউ২৪। ‘ঈশ্বরই তাহার বিচার করিবেন’—এ কথাটির মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে—স্ত্রীর প্রতি আনুগত্য ii. হাসানের আফসোস iii. সৃষ্টিকর্তার প্রতি অগাধ বিশ্বাসকোনটি সঠিক? ক. i খ. iii গ. i ও ii ঘ. iii২৫. ‘সবচেয়ে মোর শ্রেষ্ঠ যে ধন জানি তাহা আমি জানি’ এখানে শ্রেষ্ঠ ধন— ক. সিংহাসন খ. মুকুট গ. জীবন ঘ. সম্পত্তি২৬। ‘পল্লী সাহিত্যচর্চা ও সংরক্ষণ জরুরি।’ কারণ এটি—i. আত্ম পরিচয় বিধৃত করে ii. নৃতাত্ত্বিক উপাদান সমৃদ্ধ iii. শতকরা আশি ভাগ জনগণের প্রতিনিধিত্ব করেকোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii.নিচের অনুচ্ছেদ থেকে ২৭ ও ২৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।আমার মা সকালে উঠে সব কাজকর্ম নিজ হাতে করেন। সবাইকে খাবার পরিবেশন করা, বাচ্চা লালনসহ সব কাজ তাঁর। মা না হলে আমাদের সংসার চলে না। অথচ সংসারে তাঁর কোনো গুরুত্বই ছিল না।২৭। ‘জাগো গো ভগিনী’—অবলম্বনে আমার মায়ের এই দুর্দশা থাকত না যদি আমার মা—i. প্রকৃত শিক্ষিত হতেন ii. স্নেহময়ী হতেন iii.অধিকার সচেতন হতেনকোনটি সঠিক? ক. i খ. ii ও iii গ. iii ঘ. i ও iii২৮। উপরিউক্ত অনুচ্ছেদের আলোকে আমার মায়ের যথার্থ সম্মান নিশ্চিত হতেন, যদি তিনি—ক. সৃজনশীল হতেন খ. পরিশ্রমী হতেন গ. বুদ্ধিবৃত্তির অনুশীলন করতেন ঘ. শ্রম-বিভাজন করতেননিচের অনুচ্ছেদটি পড় এবং ২৯ এবং ৩০ প্রশ্নগুলোর উত্তর দাও।যোদ্ধারা বিপ্লবের অগ্নিমন্ত্রে দীক্ষিত। কেউ জোর করেনি তবুও দেশের বিপদে ঝাঁপিয়ে পড়েছেন। অনেকেই শহীদ হয়েছেন। তবুও আমরা বলি, তোমরা মরোনি। তোমরা আবার এসো।২৯। উদ্ধৃতাংশে ‘দুরন্ত পথিক’ প্রবন্ধের যে দিকটি স্পর্শ করে তা হচ্ছে—i. তারুণ্যের গৌরব ii. পূর্বসূরিদের আহ্বান iii. অনুসারীদের জাগরণ কোনটি সঠিক? ক. i খ. ii গ. i ও iii ঘ. ii ও iii৩০। ‘যে বলিবে হজরত মুহাম্মদ (সা.) মরিয়াছেন, তাহার মাথা যাইবে’—হযরত উমর ফারুক (রা.)-এর এ রকম উক্তির কারণ—ক. হজরত মুহাম্মদ (সা.) মৃত্যুকে মেনে নেননি বলে খ. সবার প্রতি রাগান্বিত হয়ে গ. ভীষণ কষ্টের মধ্যে ছিলেন বলে ঘ. তাঁর মতে হজরত মুহাম্মদ (সা.) মরতে পারেন না বলে৩১। কবির কাছে ‘প্রাণময় মহৎ কবিতা’ কী?ক. শহীদের রক্তস্নাত বাংলাদেশ খ. শত্রুর বিরুদ্ধে অস্ত্র ধারণ গ. শত্রু হননের আহ্বান ঘ. মুক্তিযোদ্ধার আত্মদান৩২। ‘জনপদে কী অধির কোলাহল মায়াবী এ নদী এনেছে’-এর অর্থ—ক. ঘনবসতিপূর্ণ জনপদ খ. দুই পাড়ের বসতি গ. মানুষের হইচই ঘ. নদীর তীরের সভ্যতা৩৩। ‘কপোতাক্ষ নদ’ সনেটের ষষ্টকে কোন ভাব পরিণতি লাভ করেছে?ক. নদ যেন তাঁকে ভুলে না যায় খ. নদ যেন বাঙালির কাছে তাঁর কথা বলে গ. বাঙালি যেন তাঁর কথা স্মরণ করে ঘ. বাংলা ও বাঙালির সঙ্গে মিলনের বাসনা৩৪। যা লেখা হয় তা যেন লোকে বুঝতে পারে—এটি হলো রচনার—ক. সৌন্দর্য খ. প্রাঞ্জলতা গ. অর্থব্যক্তি ঘ. উপযুক্ততা৩৫। ‘সত্যের প্রসাদ পিয়ে লভ অমৃতের স্বাদ’—পঙিক্ততে ‘অমৃতের স্বাদ, বলতে বোঝায়, যা পান—ক. করলে সত্য-মিথ্যা যাচাই করা যায় খ. করে মানব জীবনকে শাশ্বত করা যায় গ. করে বন্দীদের মুক্ত করা যায় ঘ. করে মনের স্বাদ পাওয়া যায়৩৬। ‘ছুটি’ গল্পে ফটিকের অন্তিম পরিণতির কারণ—i. পরিবেশ বিচ্যুতি ii. পরাধীন জীবন iii. বয়ঃসন্ধিকালকোনটি সঠিক? ক. i খ. ii গ. i ও ii ঘ. ii ও iii৩৭। ঘুমপাড়ানী গান ও ছড়া সম্পর্কে লেখকের মন্তব্য—‘এগুলো সরস প্রাণের জীবন্ত উৎস’—কারণ এগুলো— i. ভাষা ও ছন্দে প্রাণবন্ত ii. শিশুদের কাছে প্রিয় iii. বিষয়বস্তু বৈচিত্র্যপূর্ণ। কোনটি সঠিক? ক. i খ. i ও iii গ. i ও ii ঘ. iii৩৮। ‘এ হিঁদুর গাঁ ব্রাহ্মণ জমিদার, সে খেয়াল আছে?’ উদ্ধৃতিতে কোন ভাবটি ফুটে উঠেছে?ক. ধর্মানুভূতি খ. হিংস্রতা গ. সামান্তবাদ ঘ. সাম্প্রদায়িকতা।৩৯। রুমানিয়াকে শ্রমের বিনিময়ে পারি কী দেয়? ক. অর্থ খ. অন্ন গ. বস্ত্র ঘ. চিকিৎসা৪০। বাংলা নববর্ষের কোন অনুষ্ঠানটি ধর্মের ও মর্মের?ক. মেলা ও জলভিক্ষা খ. হালখাতা ও জলভিক্ষা গ. মেলা ও পুণ্যাহ ঘ. হালখাতা ও পুণ্যাহ।# সঠিক উত্তর ছাপা হবে আগামীকাল