এসএসসি পরীক্ষার মডেল টেস্ট-৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিনিয়র শিক্ষক, সেন্ট গ্রেগরী হাইস্কুল, ঢাকাবহুনির্বাচনী অংশ  পূর্ণমান-১৫১। ‘পল্লী সাহিত্য চর্চা ও সংরক্ষণ জরুরি।’ কারণ এটি—i. আত্মপরিচয় বিধৃত করে ii. নৃতাত্ত্বিক উপাদানসমৃদ্ধ iii শতকরা আশি ভাগ জনগণের প্রতিনিধিত্ব করেকোনটি সঠিক? (ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii# নিচের অনুচ্ছেদ পড়ে ২৭ ও ২৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।আমার মা পরিবারের সবার আগে ঘুম থেকে জেগে ওঠেন। খাবার তৈরি করা, সবাইকে খাবার পরিবেশন করা, বাড়িঘর পরিষ্কার-পরিছন্ন করা সহ সব কাজ তাঁর। অথচ খাবার বেলায় তার খাবার জোটে কি জোটে না, কেউ তা খেয়াল করে না। তিনি টাকা উপার্জন করেন না ঠিকই কিন্তু মা না হলে আমাদের সংসার একদিনও চলে না। কিন্তু সংসারে তাঁর কোনো সম্মানই নেই।২। ‘জাগো গো ভাগিনী’—অবলম্বনে আমার মায়ের এই দুর্দশা থাকত না যদি আমার মা—i. প্রকৃত শিক্ষিত হতেন ii. স্নেহময়ী হতেন iii অধিকার সচেতন হতেনকোনটি সঠিক? (ক) i (খ) ii ও iii (গ) iii (ঘ) i ও ii৩ উপরিউক্ত অনুচ্ছেদের আলোকে আমার মায়ের যথার্থ সম্মান নিশ্চিত হতো, যদি তিনি—(ক) সৃজনশীল হতেন (খ) পরিশ্রমী হতেন (গ) বুদ্ধিবৃত্তির অনুশীলন করতেন (ঘ) শ্রম-বিভাজন করতেন# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।যোদ্ধারা বিপ্লবের অগ্নিমন্ত্রে দীক্ষিত। কেউ জোর করেনি তবুও দেশের বিপদে ঝাঁপিয়ে পড়েছেন। অনেকেই শহীদ হয়েছেন। তবুও আমরা বলি—তোমরা মরনি। তোমরা আবার এসো।৪। উদ্ধৃতাংশে দূরন্ত পথিক প্রবন্ধের যে দিকটি স্পর্শ করে তা হচ্ছে—i. তারুণ্যের গৌরব ii. পূর্বসূরিদের আহ্বান iii. অনুসারীদের জাগরণকোনটি সঠিক? (ক) i (খ) ii (গ) i ও iii (ঘ) i ও iii৫। ‘যে বলিবে হজরত মুহাম্মদ (সা.) মরিয়াছেন তাহার মাথা যাইবে’—হজরত ওমর (রা.)-এর এ রকম উক্তির কারণ—(ক) হজরত মুহাম্মদ (সা.)-এর মৃত্যুকে তিনি মেনে নেননি বলে(খ) সবার প্রতি রাগান্বিত হয়ে (গ) ভীষণ কষ্টের মধ্যে ছিলেন বলে(ঘ) তাঁর মতে হজরত মুহাম্মদ (সা.) মরতে পারেন না বলে৬। কবির কাছে ‘প্রাণময় মহৎ কবিতা’ কী?(ক) শহীদের রক্তস্নাত বাংলাদেশ (খ) শত্রুর বিরুদ্ধে অস্ত্রধারণ(গ) শত্রু হননের আহ্বান (ঘ) মুক্তিযোদ্ধার আত্মদান৭। ‘জনপদে কী অধীর কোলাহল মায়াবী এ নদী এনেছে’-এর অর্থ—(ক) ঘনবসতিপূর্ণ জনপদ (খ) দুপারের বসতি (গ) মানুষের হইচই (ঘ) নদীতীরের সভ্যতা৮। ‘কপোতাক্ষ নদ’ সনেটের ষষ্ঠকে কোন ভাব পরিণতি লাভ করেছে?(ক) নদ যেন তাঁকে ভুলে না যায় (খ) নদ যেন বাঙালির কাছে তাঁর কথা বলে(গ) বাঙালি যেন তাঁর কথা স্মরণ করে (ঘ) বাংলা ও বাঙালির সঙ্গে মিলনের বাসনা৯। ‘যা লেখা হয় তা যেন লোকে বুঝতে পারে’—এটি হলো রচনার—(ক) সৌন্দর্য (খ) প্রাঞ্জলতা (গ) অর্থব্যক্তি (ঘ) উপযুক্ততা১০। ‘সত্যের প্রসাদ গিয়ে লভ অমৃতের স্বাদ’—পঙিততে অমৃত্যের স্বাদ বলতে বোঝায়, যা পান—(ক) করলে সত্য-মিথ্যা যাচাই করা যায় (খ) করে মানবজীবনকে শাশ্বত করা যায়(গ) করে বন্দিদের মুক্ত করা যায় (ঘ) করে মনের স্বাদ পাওয়া যায়১১। ‘ছুটি’ গল্পে ফটিকের অন্তিম পরিণতির কারণ—i. পরিবেশ বিচ্যুতি ii. পরাধীন জীবন iii. বয়ঃসন্ধিকালকোনটি সঠিক? (ক) i (খ) ii (গ) i ও ii (ঘ) ii ও iii১২। ঘুমপাড়ানী গান ও ছড়া সম্পর্কে লেখকের মন্তব্য— ‘এগুলো সরস প্রাণের জীবন্ত উৎস’ কারণ এগুলো—i. ভাষা ও ছন্দে প্রাণবন্ত ii. শিশুদের কাছে প্রিয় iii. বিষয়বস্তু বৈচিত্র্যপূর্ণকোনটি সঠিক? (ক) i (খ) i ও iii (গ) i ও ii (ঘ) iii১৩। ‘এ হিদুর গাঁ ব্রাহ্মণ জমিদার, সে খেয়াল আছে?’ উদ্ধৃতিতে কোন ভাবটি ফুটে উঠেছে?(ক) ধর্মানুভূতি (খ) হিংস্রতা (গ) সামন্তবাদ (ঘ) সাম্প্রদায়িকতা১৪। রুমানিয়াকে শ্রমের বিনিময়ে পারী কী দেয়?(ক) অর্থ (খ) অন্ন (গ) বস্ত্র (ঘ) চিকিৎসা১৫। বাংলা নববর্ষের কোন অনুষ্ঠানটি ধর্মের ও মর্মের?(ক) মেলা ও জলভিক্ষা (খ) হালখাতা ও জলভিক্ষা (গ) মেলা ও পুণ্যাহ (ঘ) হালখাতা ও পুণ্যাহ।# সঠিক উত্তর ছাপা হবে আগামীকাল