প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরীক্ষা আসন্ন বলে সন্তানকে এমন কোনো চাপ সৃষ্টি করবেন না, যাতে সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। প্রস্তুতি ভালোভাবে নেওয়ার জন্য রাত জাগতে না দিয়ে বরং তাকে মানসিকভাবে সাহস জোগাতে হবে। জানা বিষয়গুলো আগে রিভিশন দিয়ে পড়ে অবশিষ্ট সময়ে দুর্বল অধ্যায়গুলো পড়বে। বিশেষ করে যা পড়বে, তা যেন পূর্ণাঙ্গ হয়। তবেই প্রতিটি উত্তর নির্ভুলভাবে লিখতে পারবে। এখন পড়াশোনা খুবই প্রতিযোগিতামূলক। এ কারনে প্রশ্ন বাছাই করে পড়ার চিন্তা একদমই বাদ দিতে হবে এবং পুরো বই পুঙ্খানুপুঙ্খভাবে বুঝে পড়তে হবে। বিশেষ করে সব বিষয়ে সব অধ্যায়ে সমান যত্ন নেবে।