এসএসসি পরীক্ষায় সৃজনশীল প্রশ্নপদ্ধতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অংশ-১এসএসসি পরীক্ষায় সৃজনশীল পদ্ধতি যাতে সফলভাবে প্রয়োগ করা যায় সেজন্য প্রশ্নপদ্ধতির বিভিন্ন ধাপ, এবং তার মূল্যায়নে সকলের স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। এ পদ্ধতির প্রয়োগ এবং বাস্তবায়নে নিয়োজিত শিক্ষকদের মধ্যে কোনো কোনো ক্ষেত্রে অস্পষ্টতা থাকা উচিত নয়। যেমন: প্রয়োগের ক্ষেত্রে গাণিতিক সমস্যায় উত্তর না মিললে শূন্য (০) দেওয়া হচ্ছে, উত্তরে অনুধাবন আছে কিন্তু জ্ঞানমূলক নেই বলে ২-এর মধ্যে ১, ৩-এ ২ বা ৪-এ ২ দেওয়া হচ্ছে। একটা ধারণা চালু আছে, উচ্চতর দক্ষতায় চার পেতে হলে নাকি মডেল উত্তরে যেভাবে চারটি অংশ আছে সেভাবে লিখলেই শুধু চার দেওয়া হবে অর্থাৎ উচ্চতর দক্ষতার উত্তরে চারটি অংশই থাকতে হবে, যা সম্পূর্ণ ভুল। এটা বাস্তবে সম্ভব নয় যে একজন শিক্ষার্থীর জ্ঞান ছাড়া অনুধাবন থাকতে পারে বা জ্ঞান, অনুধাবন বা প্রয়োগ ব্যতীত উচ্চতর দক্ষতা থাকতে পারে। বোর্ড থেকে একটি মডেল উত্তর সরবরাহ করা হবে শুধু পরীক্ষককে একটি ধারণা দেওয়ার জন্য। শিক্ষার্থী ইচ্ছামতো উত্তর দেওয়ার পর পরীক্ষক খাতা পড়ে দেখবেন উত্তরটি কোন স্তরে আছে। এটিই একমাত্র সঠিক উত্তর নয়, শুধু মডেল উত্তর। এমনকি মডেল উত্তরে তথ্যের কোনো ঘাটতি থাকতে পারে এবং মডেল উত্তরের চেয়েও উৎকৃষ্ট উত্তর শিক্ষার্থীর খাতায় থাকতে পারে। তোমাদের তথ্য ও যুক্তি যত বেশি সঠিক হবে, তোমরা তত বেশি নম্বর পাবে। নম্বর বণ্টন নিচে দেওয়া হলো। জ্ঞান অনুধাবন প্রয়োগ উচ্চতর দক্ষতা মোট ক) জ্ঞান ১ ১ খ) অনুধাবন ১ ১ ২ গ) প্রয়োগ ১ ১ ১ ৩ ঘ) উচ্চতর দক্ষতা ১ ১ ১ ১ ৪ শতকরা ৪০% ৩০% ২০% ১০% ১০০% অর্থাৎ প্রশ্নের ৪০% জ্ঞান, ৩০% অনুধাবন, ২০% প্রয়োগ এবং ১০% উচ্চতর দক্ষতা। কিন্তু প্রশ্ন করার কৌশল দেখে মনে হয় আসলে ৪০% উচ্চতর দক্ষতা, যা সম্পূর্ণ ভুল। যদি কোনো শিক্ষার্থীর শুধু মুখস্থ করার যোগ্যতা থাকে তাহলে সে রসায়নে (৪০ নম্বরের মধ্যে) ন্যূনতম ১৬ পাবে, বোঝার ক্ষমতা থাকলে ২৮ (১৬+১২), যদি প্রয়োগ করার ক্ষমতা থাকে ৩৬ (১৬+১২+৮) আর যদি তার কোনো নতুন বিষয়ের ওপর যুক্তি প্রদর্শন করার ক্ষমতা থাকে তাহলে পুরো ৪০-ই দেওয়া হবে। সৃজনশীল প্রশ্নের একটা বড় সুবিধা হলো রচনামূলক প্রশ্নের তুলনায় এ ধরনের প্রশ্নে নম্বর প্রদান নৈর্ব্যক্তিক এবং অনেক বেশি নির্ভরযোগ্য হয়। অসম্পূর্ণ উত্তরের জন্য কোনো আংশিক নম্বর (ভগ্নাংশ) দেওয়া যাবে না। তবে প্রধান পরীক্ষক একান্ত প্রয়োজন মনে করলে তিনি তা ব্যবহার করতে পারেন। নম্বর প্রদানের ক্ষেত্রে ক অংশের উত্তর শুদ্ধ হলে ১ পাবে, ভুল হলে নম্বর পাবে না। খ অংশে উত্তর শুদ্ধ হলে ২ পাবে অথবা ১ বা ০ পাবে। জ্ঞান-দক্ষতা যাচাইয়ে শুধু জ্ঞান-দক্ষতা (১) যাচাই করে নম্বর দেওয়া হবে। অনুধাবন-দক্ষতা যাচাই প্রশ্নে জ্ঞান-দক্ষতা (১) ও অনুধাবন-দক্ষতা (১) যাচাই করে নম্বর দেওয়া হবে। প্রয়োগ-দক্ষতা যাচাই প্রশ্নে জ্ঞান-দক্ষতা (১), অনুধাবন-দক্ষতা (১) ও প্রয়োগ-দক্ষতা (১) যাচাই করে নম্বর দেওয়া হবে। উচ্চতর চিন্তন-দক্ষতা যাচাই প্রশ্নে জ্ঞান-দক্ষতা (১), অনুধাবন-দক্ষতা (১), প্রয়োগ-দক্ষতা (১) ও উচ্চতর চিন্তন-দক্ষতা (১) যাচাই করে নম্বর দেওয়া হবে। তোমাদের জন্য সুখবর হলো নম্বর কম দেওয়ার কোনো সুযোগ নেই। উত্তর হবে ‘হ্যাঁ’ বা ‘না’, প্রতিটি প্রশ্নের একটি উদ্দেশ্য আছে, উত্তর সঠিক হলে পূর্ণ নম্বর পাবে, না হলে শূন্য পাবে, মোটামুটি বা আংশিক এগুলোর কোনো স্থান এ পদ্ধতিতে নেই। প্রশ্ন এমন হবে যে অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ৮০ শতাংশের বেশি, মাঝারি মেধার শিক্ষার্থী ৫০ থেকে ৫৯ শতাংশ এবং নিম্ন মেধার শিক্ষার্থী ৩৩ থেকে ৩৯ শতাংশ নম্বর পাবে আশা করা যায়। তোমাদের সুবিধার জন্য নিচে একটি নমুনা উদ্দীপক, প্রশ্ন এবং উত্তর কাঠামো দেওয়া হলো।নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।নবম শ্রেণীর ছাত্র বিপ্লব রসায়ন পরীক্ষাগারে 46 গ্রাম সোডিয়াম ধাতুকে প্রমাণ অবস্থায় রক্ষিত ক্লোরিন গ্যাসের মধ্যে চালনা করল। কিছুক্ষণ পরে সে 117 গ্রাম বর্ণহীন স্ফটিকাকার কঠিন পদার্থ দেখতে পেল, যা পানিতে অতিমাত্রায় দ্রবণীয়।(ক) প্রমাণ অবস্থা কী? ১(খ) সোডিয়াম পরমাণুর পর্যায় সারণিতে অবস্থান উল্লেখ করো। ২(গ) উদ্দীপকের বিক্রিয়ায় কতটি ক্লোরিন পরমাণু ব্যবহূত হয়েছিল তা নিরূপণ করে দেখাও। ৩(ঘ) যুক্তি দিয়ে দেখাও যে জারণ-বিজারণের আধুনিক মতবাদ অনুসারে উদ্দীপকের বিক্রিয়াটি একটি রিডক্স বিক্রিয়া। ৪# বাকি অংশ ছাপা হবে আগামীকাল