এসএসসিতে নতুন পদ্ধতি বাতিলের দাবিতে মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসএসসি পরীক্ষা পদ্ধতিতে নব সংযোজনের প্রতিবাদে আজ চট্টগ্রাম নগরে মিছিল করে বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ছবিটি নগরের জামালখান এলাকা থেকে আজ সোমবার দুপুর ১২টার দিকে তোলা। ছবি: জুয়েল শীল

২০১৭ সালের এসএসসি পরীক্ষার জন্য চালু করা নতুন পদ্ধতি বাতিলের দাবিতে মিছিল করেছে চট্টগ্রাম নগরের তিনটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাব থেকে কাজীর দেউড়ি পর্যন্ত মিছিল করে তারা।

আজকের মিছিলে কলেজিয়েট স্কুল, সরকারি মুসলিম উচ্চবিদ্যালয় ও বাংলাদেশ মহিলা সমিতি বালিকা (বাওয়া) উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় তারা ‘জুলুম জুলুম চলবে না, ৭টা মোরা লিখব না’, ‘নতুন পরীক্ষা পদ্ধতি বাতিল করো, পুরাতন পরীক্ষা পদ্ধতি বহাল রাখো’, ‘মানি না মানব না, ৭টা সৃজনশীল লিখব না’, ‘আমাদের ওপর শিক্ষা জুলুম, মানি না মানব না’—এসব স্লোগানযুক্ত প্ল্যাকার্ড বহন করে।

মিছিলে অংশ নেওয়া সরকারি মুসলিম উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ইশতিয়াক আহমেদ বলেন, বর্তমানে প্রতিটি বিষয়ে দুই ঘণ্টায় শিক্ষার্থীদের ছয়টি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হয়। ২০১৭ সাল থেকে সাতটি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে। কিন্তু সময় বাড়ানো হয়েছে মাত্র ১০মিনিট। এই অল্প সময়ে সাতটি সৃজনশীল প্রশ্ন লেখা কঠিন হয়ে পড়বে। তাই এই পদ্ধতি বাতিলের দাবি জানাতে মিছিল করেছে শিক্ষার্থীরা।