এসএসসির পরে, কলেজে ভর্তির আগে
২০১০ সালের এসএসসি পরীক্ষা শেষ হলো এ মাসেই। এসএসসি পাস মানেই এইচএসসির দুনিয়ায় প্রবেশ। একটানা পড়াশোনা আর পরীক্ষার পর শিক্ষার্থীদের বিশ্রাম নেওয়া সময়। পরীক্ষার শেষ দিন থেকে ফলাফল ও কলেজে ভর্তির মধ্যে প্রায় তিন মাস সময়। এ সময় শুধু বেড়িয়ে না কাটিয়ে কিছু কাজ করা যেতে পারে। যাতে আগামী সময়টা হবে আরও স্বপ্নময়। কী করা যেতে পারে—এ বিষয়ে লিখেছেন ঢাকা ট্রাস্ট কলেজের অধ্যক্ষ বশির আহমেদ ভূঁইয়াঅনেক শিক্ষার্থীর স্বপ্ন থাকে দেশের নামকরা কলেজে ভর্তি হয়ে পড়াশোনা করার। মেধাবী শিক্ষক আর স্বাপ্নিক সাংস্কৃতিক পরিবেশের মধ্যে থেকে কলেজজীবনকে শেষ করার। কখনো ছোট ছোট ভুলের কারণে শিক্ষার্থীদের সেই স্বপ্নের বাস্তবায়ন হয় না। কলেজে ভর্তির আগেই এ বিষয়ে সঠিক ধারণা নেওয়া প্রয়োজন।কলেজে ভর্তির খোঁজএসএসসি পাসের পর একাদশ শ্রেণীতে ভর্তির ব্যাপারে সঠিক গাইডলাইন জানা থাকা দরকার। পছন্দের তালিকায় কয়েকটি কলেজ থাকলে, সেসব কলেজের ব্যাপারে খোঁজখবর রাখতে হবে। এসএসসির ফলাফল, আর্থিক সংগতি, যাতায়াতব্যবস্থাসহ অন্যান্য সুযোগ-সুবিধার কথা বিবেচনা করে কোন কলেজে ভর্তি হওয়া যায়, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া উচিত। বিশেষ করে, ওই কলেজে কবে ভর্তির ফরম বিতরণ শুরু করবে তা জেনে নেওয়া। প্রতিবছর হাজার হাজার যোগ্য শিক্ষার্থী তাদের পছন্দের কলেজে ভর্তি হতে পারে না শুধু সঠিক তথ্য না জানার কারণে। মনে রেখো, সাধারণত ঢাকার নটর ডেম কলেজ সবার আগে ভর্তির ফরম বিতরণ শুরু করে। ফরম বিতরণের সময়ও থাকে বেশ কম। কম্পিউটার কোর্স করোএসএসসির পর কিছুদিন বিশ্রাম নাও এবং ঘুরে বেড়াও। তার পরই কিন্তু কম্পিউটারের ওপর কোর্স করে নিতে পারো। কম্পিউটারের কোর্স বলতে অনেকে কঠিন কোনো কিছুকে বুঝে থাকে। আসলে কিন্তু তা নয়। মনে রেখো, কম্পিউটার শিক্ষাটা খুবই সহজ। তুমি এমএস ওয়ার্ড শিখে ইন্টারনেট ব্রাউজিং করা, বিভিন্ন বিষয়ে প্রাথমিক ধারণা নিতে পারো। ভবিষ্যতে এই প্রাথমিক ধারণাটুকুই অনেক কাজে আসবে।ইংরেজি ভাষা শেখোইংরেজি ভাষার ওপর ভালো দক্ষতা না থাকলে কলেজের ক্লাস করার সঙ্গে এগোতে পারবে না। তুমি নবম-দশম শ্রেণীর ইংরেজি বইটির বিভিন্ন অনুশীলনী রয়েছে, সেগুলো পড়ে নিজেই অনেক কিছু শিখতে পারো। বইটিতে গ্রুপ স্টাডি করার অনেক বিষয় রযেছে, যা ক্লাসে তোমাদের পড়ানো হয়নি—সেগুলো পড়তে পারো। কারণ ভালো ফলাফলের জন্য সেগুলো না পড়লেও চলে। এখন এই অবসরে এগুলো অনুশীলন করলে তোমার ইংরেজি অনেক সহজ লাগবে। স্পোকেন ইংরেজির জন্য নিয়মিত ইংরেজি খবর শোনো, ইংরেজি পত্রিকা পড়ো এবং গ্রুপ স্টাডি করো।বই পড়ো, সংবাদপত্রওএসএসসির পর কলেজে ভর্তি। দুই বছর পড়াশোনা। তারপর কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি। সে জন্য নিজেকে গড়ে তোলো উচ্চশিক্ষার জন্য। সৃজনশীল বাংলা বইগুলো পড়ে নাও এ অবসরে। সাধারণ জ্ঞানের পরিধি বাড়াতে নিয়মিত সংবাদপত্র পড়তে পারো। ইংরেজি ভোকাবুলারি বাড়াতে ইংরেজি ডিকশনারি খুব সহায়তা করবে। অনেক শিক্ষার্থী আবার বাংলা বানানের ক্ষেত্রে দুর্বল থাকে। তাদের উচিত বাংলা অভিধানের সহায়তা নিয়ে দুর্বলতা কাটিয়া ওঠা।এইচএসসির জন্য প্রস্তুতিএসএসসিতে ভালো পরীক্ষা দিয়ে অনেকে অতিরিক্ত আত্মবিশ্বাসের মধ্যে পড়ে যায়। তারা কলেজে গিয়ে পড়াশোনা নিয়ে খুব একটা সিরিয়াস হয় না। কলেজে ক্লাস শুরুর পর পড়াশোনা করব—এমন চিন্তা করে ইচ্ছেমতো সময় কাটায়। অথচ যারা ভালো কলেজে পড়াশোনা করে ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, তারা এসএসসির পর সময়কে সঠিকভাবে কাজে লাগিয়েছে। কেউ কেউ কলেজের সিলেবাসের ইংরেজি, বাংলাসহ অন্যান্য বিষয়ও আয়ত্ত করে থাকে। এতে করে প্রথম বর্ষেই তারা অনেক এগিয়ে থাকে। শেষ পর্যন্ত এইচএসসি পরীক্ষা দেওয়ার আগে তারা ভালো করে প্রস্তুতি নিতে পারে।নিয়ম ও শৃঙ্খলা শেখোস্কুলজীবনে মা-বাবার কাছ থেকেই লেখাপড়া শেষ করেছ। তাই না! কলেজজীবনে কিন্তু দূরে গিয়েও পড়তে হতে পারে। পরিবারের বাইরে সবার সঙ্গে মানিয়ে নিয়ে চলতে গিয়ে অনেক শিক্ষার্থী সমস্যায় পড়ে যায়। এ জন্য অভিভাবকদের উচিত শিক্ষার্থীদের নতুন পরিবেশ সম্পর্কে আগে থেকেই ধারণা দিতে হবে। শেখাতে হবে নিয়মকানুন ও শৃঙ্খলাবোধ।