এসএসসির প্রস্তুতি: হিসাববিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, আজ হিসাববিজ্ঞান বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

নিচের উদ্দীপকটি পড়ে ১৬৮ থেকে ১৭০ নম্বর প্রশ্নের উত্তর দাও।

আবুল এন্টারপ্রাইজ অফিসে ব্যবহারের জন্য ৫০,০০০ টাকার আসবাব ক্রয় করে তা ভুলবশত ক্রয় হিসাবে লিপিবদ্ধ করে।

১৬৮। উদ্দীপকে কোন ধরনের ভুল সংঘটিত হয়েছে?

ক. পরিপূরক খ. নীতিগত গ. বেদাখিলার ঘ. লেখার

১৬৯। আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতের সুবিধার্থে কোনটি প্রস্তুত করা হয়?

ক. জাবেদা খ. সমাপনী দাখিলা গ. রেওয়ামিল ঘ. নগদান বই

১৭০। হিসাবের গাণিতিক নির্ভুলতা যাচাই করা রেওয়ামিলের—

ক. প্রধান উদ্দেশ্য খ. মূল উদ্দেশ্য

গ. মুখ্য উদ্দেশ্য ঘ. অন্যতম প্রধান উদ্দেশ্য

১৭১। রেওয়ামিলের কোনো স্বীকৃত কী নেই—

ক. পদ্ধতি খ. ছক গ. শিরোনাম ঘ. আইন

১৭২। রেওয়ামিলের ডেবিট দিকে বসবে—

i. যাবতীয় দায় হিসাবের উদ্বৃত্ত

ii. যাবতীয় ব্যয় হিসাবের উদ্বৃত্ত

iii. যাবতীয় অগ্রিম প্রদত্ত খরচ হিসাবের উদ্বৃত্ত

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৭৩। প্রদত্ত ঋণের সুদ রেওয়ামিলের কোন দিকে বসে?

ক. ডেবিট দিকে খ. ক্রেডিট দিকে

গ. উভয় দিকে ঘ. যেকোনো একদিকে

১৭৪। কোনটি রেওয়ামিলের ডেবিট দিকে বসে?

ক. ঋণপত্র খ. বিনিয়োগের সুদ

গ. প্রাপ্য বিল ঘ. ক্রয় ফেরত

১৭৫। IASC এর পূর্ণ রূপ কোনটি?

ক. International Auditing Standard Committee

খ. International Accounting Standard Committee

গ. International Associotion of Standard Committee

ঘ. International Acceptable Standard Committee

১৭৬। প্রাপ্ত বা প্রদত্ত উল্লেখ না থাকলে প্রদত্ত হিসাবে ধরতে হবে—

i. বাট্টা ii. কমিশন iii. সুদ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৭৭। কোন ভুলগুলো রেওয়ামিলে ধরা পড়ে না?

ক. বাদ পড়ার ভুল খ. লেখার ভুল ও বাদ পড়ার ভুল

গ. নীতিগত ভুল ও পরিপূরক ভুল

ঘ. বাদ পড়ার ভুল, লেখার ভুল, নীতিগত ভুল ও পরিপূরক ভুল

১৭৮। কর্মচারী ও কর্মকর্তাদের অসাবধানতা যে ভুলের সৃষ্টি করে তাকে বলে?

ক. লেখার ভুল খ. সম্পূরক ভুল

গ. বাদ পড়ার ভুল ঘ. নীতির ভুল

১৭৯। হিসাবরক্ষকের অজ্ঞাতসারে একটি ভুল অন্য একটি দাখিলা দ্বারা উভয় দিক সমান হয়ে গেলে ওই ভুলকে বলা হয়—

ক. বাদ পড়ার ভুল খ. লেখার ভুল

গ. সম্পূরক ভুল ঘ. পরিপূরক ভুল

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

শিক্ষক

মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা

উত্তর

হিসাববিজ্ঞান

১৬৮. খ ১৬৯. গ ১৭০. গ ১৭১. খ ১৭২. গ ১৭৩. খ ১৭৪. গ ১৭৫. খ ১৭৬. ঘ ১৭৭. ঘ ১৭৮. ক ১৭৯. ঘ