এসএসসির প্রস্তুতি: হিসাববিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ হিসাববিজ্ঞান বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

১৮০। আর্থিক বিবরণীর ধাপ কোনটি?
ক. ক্রয়-বিক্রয় হিসাব খ. আয়-ব্যয় হিসাব
গ. নগদান হিসাব ঘ. মালিকানাস্বত্ব
১৮১। রাহি স্টোরের রেওয়ামিলে ১০ মাসের বেতন ৯০,০০০ টাকা দেওয়া আছে। ওই প্রতিষ্ঠানের বার্ষিক বেতনের পরিমাণ কত?
ক. ৭,৫০০ টাকা খ. ৯,০০০ টাকা
গ. ১৮,০০০ টাকা ঘ. ১,০৮,০০০ টাকা
১৮২। চলতি দায়ের উদাহরণ কোনটি?
ক. ঋণপত্র খ. ঋণ গ. মূলধন ঘ. প্রদেয় বিল
১৮৩। পেটেন্ট, ট্রেডমার্ক কী?
ক. চলতি সম্পদ খ. দৃশ্যমান সম্পদ
গ. অদৃশ্যমান সম্পদ ঘ. অস্থায়ী সম্পদ
১৮৪। আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হয়—
i. মাসের শেষে ii. বছরের শেষে iii. একটি নির্দিষ্ট সময় শেষে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৮৫। কোনটি অপরিচালন ব্যয়?
ক. বিক্রয় পরিবহন খ. ব্যাংক চার্জ গ. বেতন ঘ. ক্রয় পরিবহন
১৮৬। আন্তর্জাতিক হিসাবমান-১ অনুযায়ী আর্থিক বিবরণী কয়টি অংশে প্রস্তুত করা হয়?
ক. ৩ খ. ৪ গ. ৫ ঘ. ৬
নিচের উদ্দীপকটি পড়ে ১৮৭ ও ১৮৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
রাত্রি ট্রেডার্সের ২০১৬ সালের সমাপ্ত বছরের বিক্রীত পণ্যের ব্যয় ১,৮৫,০০০ টাকা, মোট মুনাফা ১,২৫,০০০ টাকা, মোট মুনাফা ১,২৫,০০০ টাকা কিন্তু পরিচালন ক্ষতি ১০,০০০ টাকা।
১৮৭। রাত্রি ট্রেডার্সের নিট বিক্রয় কত?
ক. ৩,১০,০০০ টাকা খ. ৩,০০,০০০ টাকা
গ. ১,৯৫,০০০ টাকা ঘ. ১,৩৫,০০০ টাকা
১৮৮। উদ্দীপকের ব্যবসায়টির আয়-ব্যয়ের চিত্র হলো—
i. বিক্রয় থেকে বিক্রীত পণ্যের ব্যয় কম
ii. পরোক্ষ পরিচালন আয় অপেক্ষা ব্যয় বেশি
iii. পরোক্ষ পরিচালন ব্যয় ১,৩৫,০০০ টাকা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৮৯। ব্যবসায়ের মূল পরিচালন কোনটি?
ক. প্রাপ্ত বাট্টা খ. ব্যাংক সুদ
গ. সম্পদ বিক্রয়লব্ধ অর্থ ঘ. পণ্য বিক্রয়লব্ধ অর্থ
 বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা
উত্তর
হিসাববিজ্ঞান
১৮০. ঘ ১৮১. ঘ ১৮২. ঘ ১৮৩. গ ১৮৪. গ ১৮৫. খ ১৮৬. গ ১৮৭. ক ১৮৮. ঘ ১৮৯. ঘ