এসএসসির প্রস্তুতি: হিসাববিজ্ঞান
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ হিসাববিজ্ঞান বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
নিচের উদ্দীপকটি পড়ে ১৯১ ও ১৯২ নম্বর প্রশ্নের উত্তর দাও।
দেনাদার ২০,০০০ টাকা, নতুন কুঋণ ৩,০০০ টাকা, কুঋণ সঞ্চিতি ৫% এবং বাট্টা সঞ্চিতি ২%।
১৯১। উপর্যুক্ত ক্ষেত্রে প্রকৃত দেনাদারের পরিমাণ কত হবে?
ক. ৩৭৫ টাকা খ. ৩৪০ টাকা
গ. ৩২৩ টাকা ঘ. ৮৫০ টাকা
১৯২। প্রত্যক্ষ খরচ কোনটি?
ক. ডক চার্জ খ. ব্যাংক চার্জ
গ. রপ্তানি শুল্ক ঘ. বিক্রয় পরিবহন
১৯৩। কোনটি চলতি সম্পদ?
ক. ভূমি খ. যন্ত্রপাতি
গ. আসবাব
ঘ. সমাপনী মজুত পণ্য
১৯৪। আর্থিক অবস্থা বিবরণীর ইংরেজি রূপ কী?
ক. Balance Sheet
খ. Financial Statement
গ. Statement of Financial Position ঘ. Statement of comprehensive Income
১৯৫। পাওনাদারের বাট্টা সঞ্চিতি বিশদ আয় বিবরণীতে দেখানো হয়—
ক. অপরিচালন আয়
খ. পরিচালন আয়
গ. পরিচালন ব্যয়
ঘ. অপরিচালন ব্যয়
১৯৬। বিশদ আয় বিবরণী কয়টি ধাপে প্রস্তুত করা হয়?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
১৯৭। স্থায়ী সম্পত্তি কত প্রকার?
ক. ৫ প্রকার খ. ৪ প্রকার
গ. ২ প্রকার ঘ. সম্পত্তিকে এক ভাগে দেখানো হয়
১৯৮। স্পর্শনীয় সম্পদ কোনটি?
ক. ভূমি খ. সুনাম
গ. ট্রেডমার্ক ঘ. পেটেন্ট
১৯৯। কোন নীতি অনুসারে মালিক কর্তৃক সরবরাহকৃত মূলধন ব্যবসায়ের একটি দায়?
ক. ব্যবসায়িক সত্তা নীতি
খ. চলমান প্রতিষ্ঠান নীতি
গ. হিসাবকাল ধারণা নীতি
ঘ. দ্বৈত সত্তার নীতি
২০০। প্রত্যক্ষ খরচ হলো—
i. পরিবহন ii. বিমা iii. কুলি মজুরি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২০১। মুখ্য ব্যয় + কারখানা উপরি ব্যয় = কী?
ক. রূপান্তর ব্যয় খ. মোট ব্যয়
গ. বিক্রয়মূল্য ঘ. উত্পাদন ব্যয়
২০২। দালানকোঠা নির্মাণের ক্ষেত্রে আরোপযোগ্য খরচ কোনটি?
ক. সিমেন্ট ক্রয় খ. রড ক্রয়
গ. নকশা প্রণয়ন ব্যয়
ঘ. শ্রমের মজুরি
২০৩। উত্পাদন ব্যয় ও বিক্রয় উপরি ব্যয়ের যোগফল হলো—
ক. মুখ্য ব্যয় খ. কারখানা ব্যয়
গ. মোট ব্যয় ঘ. উত্পাদন ব্যয়
২০৪। বিক্রয় উপরি ব্যয়ের অন্তর্ভুক্ত—
i. বিজ্ঞাপন খরচ ii. বিমা খরচ
iii. নমুনা বিতরণ খরচ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ২০৫ ও ২০৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।
জামিল ফার্নিচার ২০টি চেয়ার তৈরির জন্য ২০,০০০ টাকার কাঠ ক্রয় করে। এই কাজে কারিগরকে মজুরি প্রদান করে ৫,০০০ টাকা এবং বিক্রয়কর্মীকে বেতন প্রদান করে ৭,০০০ টাকা।
২০৫। জামিল ফার্নিচারের মুখ্য ব্যয়ের পরিমাণ কত টাকা?
ক. ২০,০০০ টাকা
খ. ২৫,০০০ টাকা
গ. ২৭,০০০ টাকা
ঘ. ৩২,০০০ টাকা
২০৬। জামিল ফার্নিচারের তৈরি করা প্রতিটি চেয়ারের মোট ব্যয় কত টাকা?
ক. ১,৬০০ টাকা খ. ১,৩৫০ টাকা গ. ১,২৫০ টাকা ঘ. ১,০০০ টাকা
নিচের উদ্দীপকটি পড়ে ২০৭ ও ২০৮ প্রশ্নের উত্তর দাও।
প্রিন্স বেকারি ৫০০ পিচ রুটি তৈরির জন্য ২,০০০ টাকার ময়দা ক্রয় করে। এ ছাড়া কারিগরের মজুরি প্রদান ১,৫০০ টাকা এবং কারখানার উপরি ব্যয় ১,০০০ টাকা।
২০৭। প্রিন্স বেকারির মুখ্য ব্যয় কত?
ক. ২,০০০ টাকা
খ. ৩,০০০ টাকা
গ. ৩,৫০০ টাকা
ঘ. ৪,৫০০ টাকা
২০৮। প্রিন্স বেকারির রূপান্তর ব্যয় কত?
ক. ১,৫০০ টাকা
খ. ২,৫০০ টাকা
গ. ৩,৫০০ টাকা
ঘ. ৪,৫০০ টাকা
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা
উত্তর
হিসাববিজ্ঞান
১৯১. ঘ ১৯২. ক ১৯৩. ঘ ১৯৪. গ ১৯৫. খ ১৯৬. খ ১৯৭. গ ১৯৮. ক ১৯৯. ক ২০০. ঘ ২০১. ঘ ২০২. গ ২০৩. গ ২০৪. খ ২০৫. খ ২০৬. ক ২০৭. গ ২০৮. খ