এসএসসির প্রস্তুতি: হিসাববিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ হিসাববিজ্ঞান বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

২৩০। কোনটি আয়-ব্যয় বিবরণীতে অন্তর্ভুক্ত হবে?
ক. গয়না ক্রয় খ. খাদ্যসামগ্রী ক্রয় গ. ফ্রিজ ক্রয় ঘ. ব্যাংকে জমা
নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৩১ ও ২৩২ নম্বর প্রশ্নের উত্তর দাও।
জনাব নাজমুল একজন গায়ক। তাঁর বার্ষিক আয় ২,৪০,০০০ টাকা।
২৩১। পারিবারিক বাজেটের নমুনায় শিক্ষা খাতে জনাব নাজমুলের আনুমানিক ন্যূনতম ব্যয় কত টাকা?
ক. ২৪,০০০ খ ৩৬,০০০ গ. ৪৮,০০০ ঘ. ৬০,০০০
২৩২। জনাব নাজমুলের পারিবারিক ব্যয়ের খাতওয়ারি বণ্টন কিসের ওপর নির্ভর করা যুক্তিযুক্ত?
ক. পারিবারিক তহবিল খ. পারিবারিক মুনাফা
গ. পারিবারিক কাঠামো ঘ. পারিবারিক সচ্ছলতা
২৩৩। পরিবার হচ্ছে—
i. অমুনাফাভোগী প্রতিষ্ঠান ii. সেবামূলক প্রতিষ্ঠান
iii. পরিবার প্রধান থেকে পৃথক প্রতিষ্ঠান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৩৪। পারিবারিক হিসাব-নিকাশের ক্ষেত্রে নিচের কোনটি নেই?
ক. জবাবদিহি খ. বিচার-বিশ্লেষণ
গ. সরকারের নিকট ঘ. কারও নিকট নয়
২৩৫। পারিবারিক বাজেট প্রস্তুতের পদক্ষেপ কয়টি?
ক. ৮টি খ. ৭টি গ. ৬টি ঘ. ৫টি
২৩৬। পারিবারিক আয়ের ১০%-১৫% কোন খাতে ব্যয় করা উচিত?
ক. খাদ্য খাতে খ. বস্ত্র খাতে
গ. বাসস্থান খাতে ঘ. শিক্ষা খাতে
২৩৭। প্রাপ্তি প্রদান হিসাব থেকে কী জানা যায়?
ক. প্রারম্ভিক সম্পদসমূহ খ. প্রারম্ভিক দায়সমূহ
গ. সমাপনী সম্পদসমূহ ঘ. নগদ প্রবাহ
২৩৮। আয়ের চেয়ে যদি ব্যয় বেশি হয় তবে কোনটি সৃষ্টি হয়?
ক. ব্যয়-অতিরিক্ত আয় খ. আয়-অতিরিক্ত ব্যয় বা ঘাটতি
গ. নিট মুনাফা ঘ. নিট ক্ষতি
নিচের উদ্দীপকটি পড়ে ২৩৯ ও ২৪০ নম্বর প্রশ্নের উত্তর দাও।
আবুল সাহেব চাকরি করে প্রতি মাসে ২,০০০ টাকা বেতন পান। এ ছাড়া পার্টটাইম ব্যবসা করে বছরে ৫০,০০০ টাকা আয় করেন। তিনি প্রতি মাসে শিক্ষায় ১,০০০ টাকা ও অন্যান্য খাতে ২০০ টাকা করে ব্যয় করেন।
২৩৯। আবুল সাহেবের বার্ষিক আয়ের পরিমাণ কত?
ক. ২৪,০০০ টাকা খ. ৩৮,০০০ টাকা
গ. ৬০,০০০ টাকা ঘ. ৭৪,০০০ টাকা
২৪০। আবুল সাহেবের সমাপনী থেকে নগদের পরিমাণ কত?
ক. ৪৯,০০০ টাকা খ. ৫৯,০০০ টাকা
গ. ৬০,০০০ টাকা ঘ. ৭৪,০০০ টাকা
২৪১। ফ্রিজ ক্রয় কোন জাতীয় ব্যয়?
ক. মূলধনজাতীয় ব্যয় খ. মুনাফাজাতীয় ব্যয়
গ. নিয়মিত ব্যয় ঘ. মোট ব্যয়
শিক্ষক
মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা
উত্তর
হিসাববিজ্ঞান
২৩০. খ ২৩১. ক ২৩২. গ ২৩৩. খ ২৩৪. ক ২৩৫. খ ২৩৬. ঘ ২৩৭. ঘ ২৩৮. খ ২৩৯. ঘ ২৪০. খ ২৪১. ক
গতকাল প্রকাশিত মডেল টেস্টের সঠিক উত্তর
এসএসসি পরীক্ষার প্রস্তুতি: মডেল টেস্ট-৪: গণিত
১. ক ২. গ ৩. ঘ ৪. খ ৫. খ ৬. ক ৭. খ ৮. গ ৯. গ ১০. ঘ ১১. খ ১২. ঘ ১৩. খ ১৪. ঘ ১৫. ঘ ১৬. খ ১৭. ক ১৮. গ ১৯. গ ২০. ঘ ২১. ক ২২. খ ২৩. ক ২৪. গ ২৫. গ ২৬. খ ২৭. ঘ ২৮. খ ২৯. গ ৩০. খ।