এসএসসির প্রাক-নির্বাচনী পরীক্ষার প্রস্তুতি-৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 সময়: ৪০ মিনিট \ মান: ৪০১। মানুষ জীবনে কিসের মাধ্যমে উন্নতি করতে পারে?(ক) উদ্যম ও পরিশ্রম (খ) দৃষ্টি ও মনোযোগ (গ) সততা ও সাধুতা (ঘ) জ্ঞান ও সাধনা২। স্থূল কথাটি পরিষ্কার হয় কিসের মাধ্যমে?(ক) উদাহরণের (খ) ব্যাখ্যায় (গ) মর্মার্থে (ঘ) বিশ্লেষণে৩। সৈয়দ মুজতবা আলী রচিত ‘রসগোল্লা’ রচনাটি কোন ধরনের?(ক) জীবনীমূলক (খ) ব্যঙ্গকাহিনি। (গ) ভ্রমণকাহিনি (ঘ) রম্যরচনা৪। ‘মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না’—বই পড়া প্রবন্ধে মনের দাবি বলতে কী বোঝানো হয়েছে?i. সাহিত্যচর্চা ii. শিক্ষালাভ iii জ্ঞানার্জন নিচের কোনটি সঠিক?(ক) i (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) iii৫। ‘নিজের হীনতা এবং দৈন্য তাহাকে মাটির সহিত মিশাইয়া ফেলিল’—‘ছুটি’ গল্পে কার প্রসঙ্গে কথাটি বলা হয়েছে?(ক) মাখন (খ) ফটিক (গ) বিশ্বম্ভর বাবু (ঘ) তের-চৌদ্দ বছরের ছেলেমেয়ে৬। ‘বঙ্গবাণী’ কবিতায় কবি আবদুল হাকিম সেসব ব্যক্তিদের জন্ম-পরিচয় সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন যারা—(ক) মাতৃভাষাকে অবজ্ঞা করে (খ) আরবি ভাষাকে হিংসা করে(গ) অন্য ভাষার প্রাধান্য দেখায় (ঘ) বাংলা ভাষাকে হিন্দুয়ানি বলে গণ্য করে৭। ‘সুপ্তি ত্যাজি বরি লও তারে’। কাকে বরণ করে নেবে?(ক) নবযুগকে (খ) স্বাধীনতাকে (গ) নিখিল বন্দিকে (ঘ) অধিকার বঞ্চিতদের৮। ‘বৃক্ষ’ কবিতায় মৃত্তিকার মুক্তি বলতে বোঝায়—(ক) বৃক্ষের জন্মদান (খ) বৃক্ষের প্রাণরস আহরণ(গ) মেঘের বারি বর্ষণ (ঘ) সুন্দরের প্রতিষ্ঠা৯। বন্ধুর পথ একদা তাদের পদতলে কী মেলে ধরে?(ক) আনন্দ শতদল (খ) সম্ভাবনার দুয়ার(গ) জয়গৌরব (ঘ) নবজীবনের আনন্দ১০। দেশী ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়/দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে/বাংলার মাটি কত ভালোবাসি—ওপরের পঙিক্ত তিনটির মধ্য দিয়ে যে মিল খুঁজে পাওয়া যায় তা হলো—(ক) ভাষাপ্রীতি (খ) প্রকৃতিপ্রেম (গ) স্বদেশপ্রেম (ঘ) স্বজনপ্রীতি১১। ডিসেম্বরের ১০ তারিখে রণতরীগুলো কোন দিকে অগ্রসর হচ্ছিল?(ক) চট্টগ্রাম বন্দরের দিকে (খ) নারায়ণগঞ্জ বন্দরের দিকে (গ) খুলনা বন্দরের দিকে (ঘ) মংলা বন্দরের দিকে# নিচের অংশটি পড়ো এবং ১২ নং প্রশ্নের উত্তর দাও।স্যাটেলাইটের কল্যাণে বাংলাদেশের মানুষ আজ সারা বিশ্বের বিভিন্ন চ্যানেলের অনুষ্ঠান দেখতে পায়। ফলে হিন্দি, ইংরেজি ভাষার অনুষ্ঠানের প্রতি তাদের ঝোঁক প্রবণতা দিনদিন বাড়ছে। নিজেরা কথপোকথনের সময়ও ব্যবহার করছে বিচিত্র সব শব্দ। ফলে স্বকীয়তা হারাচ্ছে বাংলা ভাষা। অথচ এই স্বদেশ ও স্বভাষার জন্য অনেকে জীবন দিয়েছেন।১২। অনুচ্ছেদের সঙ্গে তোমার পাঠ্যসূচির কোন বিষয়টির মিল পাওয়া যায়—i. বঙ্গবাণী ii. কবর iii.বাংলা আমারনিচের কোনটি সঠিক?(ক) i. (খ) iii (গ) i ও ii (ঘ) ii ও iii১৩। ‘কেউ বা রঙিন কাঁথায় মেলিয়া বুকের স্বপ্নখানি,/তারে ভাষা দেয় দীঘল সূতার মায়াবী আখর টানি।’—এখানে বর্ণিত শিল্প কর্মটি হলো—i. পোশাকশিল্প ii. সুচিশিল্প iii. মৃৎশিল্পনিচের কোনটি সঠিক?(ক) i (খ) ii (গ) i ও ii (ঘ) ii ও iii১৪। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে ভয়াবহ এক প্রাকৃতিক দুর্যোগ সিডরের সময় বিভিন্ন সংস্থাগুলো বিমানভর্তি সাহায্য নিয়ে আর্তপীড়িতদের পাশে এসে দাঁড়াল। ইতিপূর্বে যুক্তরাষ্ট্র যুদ্ধবিমান দিয়ে ইরাকের ওপর গোলাবর্ষণ করে সবকিছু তছনছ করেছিল। এ দৃশ্যকল্পটির সঙ্গে তোমার পঠিত কোন রচনার বিষয়বস্তুর মিল রয়েছে—(ক) দূরন্ত পথিক (খ) পারী (গ) মহেশ (ঘ) মহাপতঙ্গ১৫। শিক্ষার আসল কাজ কী?(ক) জ্ঞানদান (খ) সংস্কৃতি চর্চা (গ) মূল্যবোধ সৃষ্টি (ঘ) বইপড়া১৬। বেশ কিছুদিন আগে প্রকাশিত একটি জাতীয় পত্রিকার খবর—‘মাদকাসক্ত পুত্রকে পুলিশের হাতে তুলে দিলেন পিতা।’ এ পিতার চারিত্রিক কোন বৈশিষ্ট্যের সঙ্গে তোমার পঠিত হজরত উমর ফারুক (রা.)-এর চারিত্রিক বৈশিষ্ট্যের মিল খুঁজে পাওয়া যায়—(ক) সাহসিকতার (খ) ন্যায়পরায়ণতার (গ) বিচক্ষণতার (ঘ) দৃঢ়তার১৭। ‘হয় আমার প্রাণ তাহাকে দিব। নয় তাহার প্রাণ আমি লইব।’—উক্তিটির দ্বারা বোঝায় হোসেনের—(ক) ভ্রাতৃত্ববোধ (খ) প্রতিশোধের স্পৃহা(গ) কঠোর মনোভাব (ঘ) শারীরিক শক্তি প্রদর্শন১৮। ‘পাতিসেরি’ অর্থ কী?(ক) কেক-রুটির দোকান (খ) চায়ের দোকান (গ) রেস্তোরাঁ (ঘ) ফলের দোকান১৯। ‘দুর্মর’ কবিতায় কবি মূলভাবটি ফুটিয়ে তুলেছেন—(ক) কবিতার আঙ্গিক গঠনে (খ) প্রকাশভঙ্গির নৈপুণ্যে(গ) বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদে (ঘ) তারুণ্যের জয়গানে২০। ‘সে দেশ আমার নয় গো আপন যে দেশে বাঙালি নাই।’ ‘বাঙালি নাই’- কথাটি দিয়ে কবি কী বুঝিয়েছেন?(ক) বাঙালিরা অনুপস্থিত (খ) বাঙালি বসবাসের অনুপযুক্ত (গ) বাঙালি বিদ্বেষী (ঘ) অবাঙালি২১। ভারতীয় রণতরীর নাম কী?(ক) পাভেল (খ) পদ্মা (গ) পলাশ (ঘ) শিমুল২২। ‘রাঙা পোস্টার’ কী অর্থে ব্যবহূত হয়েছে?(ক) স্বাধীনতার (খ) পরাধীনতার (গ) সংগ্রামী চেতনা (ঘ) মিছিল২৩। ‘তিতাস’ কবিতায় কোনটি যৌবনের প্রতীক?(ক) পাল তোলা নৌকা (খ) উড়ন্ত পাখি (গ) নদীর স্রোত (ঘ) সলিমের বউ২৪। ‘ঈশ্বরই তাহার বিচার করিবেন’—এ কথাটির মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে—i. স্ত্রীর প্রতি আনুগত্য ii. হাসানের আফসোস iii. সৃষ্টিকর্তার প্রতি অগাধ বিশ্বাসনিচের কোনটি সঠিক?(ক) i (খ) iii (গ) i ও ii (ঘ) ii ও iii২৫। ‘সবচেয়ে মোর শ্রেষ্ঠ যে ধন জানি তাহা আমি জানি’ এখানে শ্রেষ্ঠধন—(ক) সিংহাসন (খ) মুকুট (গ) জীবন (ঘ) সম্পত্তি২৬। ‘পল্লী সাহিত্য চর্চা ও সংরক্ষণ জরুরি।’ কারণ এটি—i. আত্মপরিচয় বিধৃত করে ii. নৃতাত্ত্বিক উপাদানসমৃদ্ধ iii শতকরা আশি ভাগ জনগণের প্রতিনিধিত্ব করেনিচের কোনটি সঠিক?(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii# নিচের অনুচ্ছেদ থেকে ২৭ ও ২৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।আমার মা পরিবারের সবার আগে ঘুম থেকে জেগে ওঠেন। খাবার তৈরি করা, সবাইকে খাবার পরিবেশন করা, বাচ্চা লালন-পালন, বাড়িঘর পরিষ্কার-পরিছন্ন করা সহ সব কাজ তাঁর। অথচ খাবার বেলায় তার খাবার জোটে কি জোটে না, কেউ তা খেয়াল করে না। তিনি টাকা উপার্জন করেন না ঠিকই কিন্তু মা না হলে আমাদের সংসার একদিনও চলে না। কিন্তু সংসারে তাঁর কোনো সম্মানই নেই।২৭। ‘জাগো গো ভাগিনী’—অবলম্বনে আমার মায়ের এই দুর্দশা থাকত না যদি আমার মা—i. প্রকৃত শিক্ষিত হতেন ii. স্নেহময়ী হতেন iii অধিকার সচেতন হতেননিচের কোনটি সঠিক?(ক) i (খ) ii ও iii (গ) iii (ঘ) i ও ii২৮। উপরিউক্ত অনুচ্ছেদের আলোকে আমার মায়ের যথার্থ সম্মান নিশ্চিত হতো, যদি তিনি—(ক) সৃজনশীল হতেন (খ) পরিশ্রমী হতেন(গ) বুদ্ধিবৃত্তির অনুশীলন করতেন (ঘ) শ্রম-বিভাজন করতেন।# নিচের অংশটুকু পড়ো এবং ২৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।একাত্তরের মুক্তিযোদ্ধারা বিপ্লবের অগ্নিমন্ত্রে দীক্ষিত। কেউ জোর করেনি তবুও দেশের বিপদে ঝাঁপিয়ে পড়েছেন। অনেকেই শহীদ হয়েছেন। তবুও আমরা বলি—তোমরা মরনি। তোমরা আবার এসো।২৯। উদ্ধৃতাংশে দূরন্ত পথিক প্রবন্ধের যে দিকটি স্পর্শ করে তা হচ্ছে—i. তারুণ্যের গৌরব ii. পূর্বসূরিদের আহ্বান iii. অনুসারীদের জাগরণনিচের কোনটি সঠিক?(ক) i (খ) ii (গ) i ও iii (ঘ) i ও iii৩০। ‘যে বলিবে হজরত মুহাম্মদ (সা.) মরিয়াছেন তাহার মাথা যাইবে’—হজরত ওমর (রা.)-এর এ রকম উক্তির কারণ—(ক) হজরত মুহাম্মদ (সা.)-এর মৃত্যুকে তিনি মেনে নেননি বলে(খ) সবার প্রতি রাগান্বিত হয়ে(গ) ভীষণ কষ্টের মধ্যে ছিলেন বলে(ঘ) তাঁর মতে হজরত মুহাম্মদ (সা.) মরতে পারেন না বলে৩১। কবির কাছে ‘প্রাণময় মহৎ কবিতা’ কী?(ক) শহীদের রক্তস্নাত বাংলাদেশ (খ) শত্রুর বিরুদ্ধে অস্ত্রধারণ(গ) শত্রু হননের আহ্বান (ঘ) মুক্তিযোদ্ধার আত্মদান৩২। ‘জনপদে কী অধীর কোলাহল মায়াবী এ নদী এনেছে’-এর অর্থ—(ক) ঘনবসতিপূর্ণ জনপদ (খ) দুপারের বসতি(গ) মানুষের হইচই (ঘ) নদীতীরের সভ্যতা৩৩। ‘কপোতাক্ষ নদ’ সনেটের ষষ্ঠকে কোন ভাব পরিণতি লাভ করেছে?(ক) নদ যেন তাঁকে ভুলে না যায় (খ) নদ যেন বাঙালির কাছে তাঁর কথা বলে (গ) বাঙালি যেন তাঁর কথা স্মরণ করে (ঘ) বাংলা ও বাঙালির সঙ্গে মিলনের বাসনা৩৪। ‘যা লেখা হয় তা যেন লোকে বুঝতে পারে’—এটি হলো রচনার—(ক) সৌন্দর্য (খ) প্রাঞ্জলতা (গ) অর্থব্যক্তি (ঘ) উপযুক্ততা৩৫। ‘সত্যের প্রসাদ গিয়ে লভ অমৃতের স্বাদ’—পঙিততে অমৃত্যের স্বাদ বলতে বোঝায়, যা পান—(ক) করলে সত্য-মিথ্যা যাচাই করা যায় (খ) করে মানবজীবনকে শাশ্বত করা যায় (গ) করে বন্দিদের মুক্ত করা যায় (ঘ) করে মনের স্বাদ পাওয়া যায়৩৬। ‘ছুটি’ গল্পে ফটিকের অন্তিম পরিণতির কারণ—i. পরিবেশ বিচ্যুতি ii. পরাধীন জীবন iii. বয়ঃসন্ধিকালনিচের কোনটি সঠিক?(ক) i (খ) ii (গ) i ও ii (ঘ) ii ও iii৩৭। ঘুমপাড়ানী গান ও ছড়া সম্পর্কে লেখকের মন্তব্য— ‘এগুলো সরস প্রাণের জীবন্ত উৎস’ কারণ এগুলো—i. ভাষা ও ছন্দে প্রাণবন্ত ii. শিশুদের কাছে প্রিয় iii. বিষয়বস্তু বৈচিত্র্যপূর্ণনিচের কোনটি সঠিক?(ক) i (খ) i ও iii (গ) i ও ii (ঘ) iii৩৮। ‘এ হিদুর গাঁ ব্রাহ্মণ জমিদার, সে খেয়াল আছে?’ উদ্ধৃতিতে কোন ভাবটি ফুটে উঠেছে?(ক) ধর্মানুভূতি (খ) হিংস্রতা (গ) সামন্তবাদ (ঘ) সাম্প্রদায়িকতা৩৯। রুমানিয়াকে শ্রমের বিনিময়ে পারী কী দেয়?(ক) অর্থ (খ) অন্ন (গ) বস্ত্র (ঘ) চিকিৎসা৪০। বাংলা নববর্ষের কোন অনুষ্ঠানটি ধর্মের ও মর্মের?(ক) মেলা ও জলভিক্ষা (খ) হালখাতা ও জলভিক্ষা(গ) মেলা ও পুণ্যাহ (ঘ) হালখাতা ও পুণ্যাহ।এসএসসির প্রাক নির্বাচনী পরীক্ষার প্রস্তুতি-৬ (ব্যবসায় পরিচিতি)-এর সঠিক উত্তর: ১। ঘ ২। খ ৩। ঘ ৪। ক ৫। গ ৬। গ ৭। ক ৮। ক ৯। ক ১০। ঘ ১১। ক ১২। ক ১৩। খ ১৪। গ ১৫। ঘ ১৬। গ ১৭। গ ১৮। ক ১৯। গ ২০। খ ২১। গ ২২। ক ২৩। ক ২৪। ঘ ২৫। খ ২৬। ঘ ২৭। ক ২৮। ঘ ২৯। ক ৩০। গ ৩১। খ ৩২। ক ৩৩। গ ৩৪। খ ৩৫। খ ৩৬। ক ৩৭। খ ৩৮। ঘ ৩৯। ঘ ৪০। খ।