এসএসসির প্রাক-নির্বাচনী পরীক্ষার প্রস্তুতি-৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 সময়: ৪০ মিনিট \ মান: ৪০১। যাকাতের মাসারিফ কয়টি?ক) ৮টি খ) ১৮টি গ) ৪টি ঘ) ৫টি২। কেন মুশরিকরা বলতে শুরু করল যে হজরত মুহাম্মদ (সা.) কে তার আল্লাহ তাআলা পরিত্যাগ করেছে এবং তার প্রতি রুষ্ট হয়েছে?ক) হজরত জিব্রাইল (আ.)-এর সঙ্গে তাদের দেখা না হওয়ায় খ) তিন দিন ওহি নাজিল বন্ধ থাকায়গ) অনুসারীদের হতাশ করার জন্য ঘ) মানুষের কাছে হজরত মুহাম্মদ (সা.) কে পরিচিত করার জন্য৩। ‘জিন ও মানব জাতিকে আমি আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি।’—এটি আল-কোরআনের কোন সূরার অন্তর্গত?ক) আল-যারিয়াত খ) আলে ইমরানগ) আল-বাকারা ঘ) আল-আনফাল# নিচের অনুচ্ছেদটি পড় এবং ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও।মোহাম্মদ লুৎফর রহমান বলেছেন, ‘চরিত্র তোমার নিষ্কলঙ্ক—সামান্য কাজ করে পয়সা উপার্জন করো, তাতে জাত যাবে না। চুরি অন্যায়ের সাহায্যে যে বাঁচতে চেষ্টা করে, তারই জাত যায়, অসৎ উপায়ে আয়করো না, মিথ্যার আশ্রয়নিও না।’ কাজেই আমাদের সৎ ব্যক্তিদের জীবনাদর্শন অনুসরণ করা উচিত।৪। ‘সাফা’ শব্দের অর্থ কী?ক) পবিত্রতা খ) পরিশুদ্ধ গ) ক্রটিমুক্ত ঘ) নির্ভেজাল৫। কোনটি ব্যতীত ইলমে তাসাউফের উচ্চতর সোপানে পৌঁছানো সম্ভব নয়?i. প্রয়োজনীয় জ্ঞান ব্যতীত, ii. সাধনা ব্যতীত iii. আত্মার পরিশুদ্ধি ব্যতীতকোনটি সঠিক? ক) i খ) ii গ) iii ঘ) i, iii৬। কার নাম শুনলে কাফিরদের মনে ত্রাস সৃষ্টি হতো?i. হজরত আবু বকর (রা.) ii. হজরত উমর (রা.) iii. হজরত আলী (রা.)কোনটি সঠিক? ক. i খ. ii.গ. iii ঘ. ii ও iii৭। ‘জামিউল বায়ান ফি তাফিসর আল-কোরআন’ গ্রন্থখানা কে রচনা করেন?ক) ইব্ন জারির তাবারি খ) ইবন সিনাগ) আবু বকর আল-রাজি ঘ) হাসান ইবন হাইসাম৮। বিদ্যার্জন ও জ্ঞান আহরণে যথার্থভাবে ব্রতী হলে জ্ঞানের দ্বার তার জন্য অবারিত হয়। এটি কোন সূরার শিক্ষা?ক. আদ-দুহা খ. আল-কাদর গ. আল-ইনশিরাহ গ. আত-তিন৯। ‘যে ব্যক্তি অণু পরিমাণ সৎকর্ম ও অসৎকর্ম করবে তাও সে দেখতে পাবে’—এ কথা কোন সূরায় বলা হয়েছে?ক) সূরা আল-বাকারায় খ) সূরা আল-যিলযালেগ) সূরা আল-কাদরে ঘ) সূরা আত-তিনে১০। মাক্কি সূরার বৈশিষ্ট্য?i. তাওহিদ ও রিসালাতের প্রতি আহ্বান জানানো হয়েছে ii. আয়াত ও সূরা দীর্ঘiii. এতে শরীয়াতের সাধারণ নীতিমালা এবং উত্তম চরিত্র ও বৈশিষ্ট্যের বর্ণনা রয়েছে।কোনটি সঠিক? (ক) i, খ) ii. গ) ii ও iii ঘ. i ও iii ১১। একজন মুসলিমকে পিতা-মাতার অনুগত হতে হবে কেন?i. দুনিয়ার জীবনে শান্তি লাভের জন্য ii. আখেরাতের জীবনে শান্তি লাভের জন্য iii. দুনিয়া ও আখেরাতের জীবনে সুখ ও শান্তি লাভের জন্যকোনটি সঠিক? ক. i খ. ii. গ. iii ঘ. i, ii ও iii১২। প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রাখলে—i. সামাজিক নিরাপত্তা নিশ্চিত হয় ii. ধনসম্পদ বৃদ্ধি পায় iii. পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পায়।কোনটি সঠিক? ক. i খ. ii গ. i, ii ঘ. i, iii# নিচের অনুচ্ছেদটি পড় এবং ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।রাসেল ও সোহেল দুই ভাই। রাসেল শুদ্ধভাবে আল-কোরআন তিলাওয়াত করতে পারে না। কিন্তু সে আল-কোরআন তিলাওয়াত সম্পর্কে জানতে আগ্রহী। তাই রাসেল তার ভাইকে জিজ্ঞেস করল আল-কোরআন তিলাওয়াত কী? তাই সোহেল উত্তর দিল, ‘আল-কোরআন তিলাওয়াত হলো উত্তম ইবাদত।১৩। আল-কোরআন মাজিদ দেখে দেখে পড়াকে কী বলা হয়?ক. নাজিরা তিলাওয়াত খ. সহিহ তিলাওয়াত গ) কারিআনা তিলাওয়াত ঘ) কোনটিই নয়১৪। আল-কোরআন তিলাওয়াত হলো সর্বোত্তম ইবাদত। তুমি কীভাবে আল-কোরআন তিলাওয়াত করবে?i. তাজবিদ সহকারে ii. সুললিত কণ্ঠে iii. দেখে দেখেকোনটি সঠিক?ক. i খ. i ও ii গ) ii এবং iii ঘ. i, ii এবং iii# নিচের অনুচ্ছেদটি পড় এবং ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দাও।মামুন তার এক গরিব সহপাঠীকে বই কিনে দিয়েছিল। এ ব্যাপারে তার বাবা তাকে সাহায্য করেছিল। তিনি বলেছিলেন এটা খিদমতে খালক।১৫। মামুন কেন তার গরিব বন্ধুকে বই কিনে দিয়েছিল?ক) তার প্রতি সহানুভূতিশীল হয়ে খ) মামুন বিত্তশালী বলেগ) সম্মান পাওয়ার জন্য ঘ) ক্যাপ্টেন হওয়ার জন্য১৬। একজন মানুষের উচিত—i. গরিবের প্রতি সহানুভুতিশীল হওয়াii. সামর্থ্য অনুসারে গরিবের সাহায্য করাiii. নিজের সব ধনসম্পদ বিলিয়ে দেওয়াকোনটি সঠিক?ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii এবং iii১৭। তাকওয়া অর্জনের উদ্দেশ্যে তুমি— i.ফরজসহ বেশি করে নফল নামাজ পড়বেii. হারাম বর্জন করবে এবং হালাল গ্রহণ করবেiii. হাক্কুল্লাহ এবং হাক্কুল ইবাদত নিয়ে চিন্তা ও গবেষণা করবেকোনটি সঠিক?ক. i খ. i ও ii গ. ii, iii ঘ) i, ii এবং iii১৮। ‘আর মানুষ তাই পায়, যা সে করে’—এটি আল-কোরআনের কোন সূরার আয়াত?ক) সূরা আল-নাজম খ) সূরা আল-আরাফ গ) সূরা আল-বাকারা ঘ) সূরা আল-রা’দ১৯। সূরা আদ-দুহা হতে আমরা শিক্ষা পাই—i. জ্ঞানীদের কর্তব্য অন্যদের অজ্ঞানতার অভিশাপ থেকে মুক্ত করা ii. ভিক্ষুকদের তিরস্কার না করে যথাসম্ভব সাহায্য করা iii. আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের কখনো বর্জন করেন নাকোনটি সঠিক?ক. i খ. i ও ii গ. ii, iii, ঘ. i, ii, এবং iii২০। মিথ্যা বলার জন্য তুমি তোমার বন্ধুর ব্যাপারে কোন সিদ্ধান্ত নেবে?i. তারা বন্ধুর মিথ্যা বলাকে ঘৃণা করে এবং তাকে সংশোধনের সুযোগ দেবে ii. ব্যক্তিগতভাবে, সমষ্টিগতভাবে, অভিভাবকগণকে বলবে এবং সর্বশেষ সংশোধিত না হলে তাকে এড়িয়ে চলবে iii. তাকে ব্যক্তিগতভাবে তিরস্কার করবে এবং প্রকাশ্যে নিন্দা করবেকোনটি সঠিক? (ক) i (খ) ii (গ) iii (ঘ) i এবং iii২১। কী করলে আমরা দুনিয়া ও আখিরাতে শান্তি পাব?(ক) সমাজসেবা (খ) পারিবারিক ও সামাজিক সম্পর্ক ছিন্ন করে ইবাদত করলে (গ) বৈরাগ্যবাদ গ্রহণ করলে(ঘ) আল্লাহ তাআলা ও তাঁর রাসূল (সা.)-এর নির্দেশিত পথে দায়িত্ব ও কর্তব্য পালন করলে২২। কাফির, মুশরিক, ইহুদি ইত্যাদি ইসলামের শত্রুদের মূল লক্ষ্য কোনটি?(ক) প্রচার মাধ্যমের সাহায্যে ইসলামকে হেয় প্রতিপন্ন করা (খ) মুসলমানদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল লাগিয়ে রাখা (গ) ইসলামকে দুনিয়া থেকে মুছে ফেলা (ঘ) মুসলমানদের অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া২৩। রোমীয় বাহিনীর বিরুদ্ধে মুসলিম বাহিনীকে শক্তিশালী করার জন্য হজরত উসমান (রা.) কী দান করেন?(ক) এক হাজার দিনার (খ) এক হাজার উট(গ) এক হাজার ঘোড়া (ঘ) এক হাজার তলোয়ার২৪। ধূমপানের ফলে নির্গত ধোঁয়া কীভাবে আমাদের ক্ষতি করে?i. চারপাশের বায়ু দূষিত করে ii. পানি দূষিত করেiii. খাদ্য দূষিত করেকোনটি সঠিক?(ক) i (খ) ii (গ) iii (ঘ) i এবং iii২৫। আল-কোরআন বিশ্বমানবের ইহকাল ও পরকালের সামগ্রিক কল্যাণের পথপ্রদর্শক। কারণ—i. এতে অতীতের পয়গম্বরগণের কার্যকলাপ ও কৃতিত্বের নিখুঁত বিবরণ রয়েছে ii. এটি একটি সর্বজনীন, শাশ্বত ও পূর্ণাঙ্গ জীবন বিধান iii. এতে সৃষ্টি বৈচিত্র্যের বৈজ্ঞানিক মত উদঘাটিত হয়েছেকোনটি সঠিক?(ক) i (খ) ii এবং iii (গ) i এবং iii (ঘ) i, ii এবং iii২৬। কোন গ্রন্থটিকে ইউনানি ও জারবি চিকিৎসাশাস্ত্রের বৃহৎ সংহতি বলা হয়?(ক) কিতাবুল মানাজির (খ) ফিরদাউস আল-হিকমাহ ফিততিব (গ) আল-জুদারি ওয়াল হাসবাহ (ঘ) কানুন ফিততিব২৭। বালক হজরত মুহাম্মদ (সা.) চাচার সংসারে মেষ চরাতেন—i. দরিদ্রদের সাহায্য করার জন্য ii. পেশাগত অভিজ্ঞতা অর্জনের জন্যiii. সাংসারিক সহযোগিতার জন্য কোনটি সঠিক? (ক) i (খ) ii (গ) iii (ঘ) i, ii এবং iii# নিচের অনুচ্ছেদটি পড় এবং ২৮ ও ২৯ নং প্রশ্নের উত্তর দাও।আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) কাফিরদের অত্যাচারে প্রিয় জন্মভূমি মক্কা ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। যাওয়ার সময় তিনি বারবার মক্কার দিকে, কাবার দিকে ফিরে তাকাচ্ছিলেন।২৮। দেশপ্রেমিক হিসেবে তোমার করণীয় কী?i. বিদেশে বাড়িঘর তৈরি করা ii. দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ত্যাগ স্বীকারiii. দেশের মানুষকে ভালোবাসা কোনটি সঠিক? (ক) i (খ) ii (গ) ii ও iii (ঘ) i এবং iii২৯। আল-হাদিসে আছে, ‘যারা দেশরক্ষার উদ্দেশ্যে সীমান্ত পাহারায় বিনিদ্র রজনী কাটায় তাদের জন্য রয়েছে জান্নাত।’ এর দ্বারা কী প্রকাশ পেয়েছে?(ক) দেশপ্রেম (খ) বিনিদ্র রজনী যাপন (গ) কর্তব্যপরায়ণতা (ঘ) সততা৩০। মসজিদে নববীর উত্তর-পূর্বদিকে উঁচু স্থানে মহানবী হজরত মুহাম্মদ (সা.) যে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন তার নাম কী ছিল?(ক) দারুল আরকাম (খ) সুফফা(গ) মাদরাসাতুন নবী (ঘ) বায়তুল ইলম৩১। ‘দুই হাতের উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য কেউ কোনো দিন খায়নি’—কোন হাদিসগ্রন্থ থেকে সংকলিত?(ক) সহিহ আল-বুখারি (খ) সহিহ আল-মুসলিম (গ) জামে তিরমিজি (ঘ) সুনানে আবু দাউদ ৩২। সরকার কীভাবে মাদকের প্রতিকার ও প্রতিরোধ করতে পারে?(ক) স্নেহ মমতা দিয়ে কাজে রেখে (খ) বেকার ভাতা চালু করে (গ) ওয়াজ। নসিহত ও উপদেশের মাধ্যমে(ঘ) কঠোর আইন প্রণয়ন, প্রয়োগ ও দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে৩৩। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আবির্ভাবের আগে মানুষের আচার-আচরণ বর্বর ও মানবতাবিরোধী ছিল কেন?i. দুনিয়ার মানুষ আল্লাহ তাআলার বিধান ভুলে গিয়েছিল ii. আল্লাহ তাআলা ও নবী-রাসূলগণের বিধান ও আদর্শ ভুলে গিয়েছিলiii. নবী-রাসূলগণের আদর্শ ভুলে গিয়েছিল কোনটি সঠিক?(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii এবং iii৩৪। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ইন্তেকালের পর মুসলিম রাষ্ট্র কোন কোন সমস্যার সম্মুখীন হয়?i. মিথ্যা নবুওয়্যাতের দাবি করে ii. যাকাত দিতে অস্বীকৃতি জানায়iii. ইসলাম ত্যাগ করে কোনটি সঠিক?(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii এবং iii# নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩৫ ও ৩৬ নং প্রশ্নের উত্তর দাও।প্রাক-ইসলামি যুগে আরবের মানুষ আল্লাহ তাআলার বিধান ও নবী-রাসূলদের আদর্শ ভুলে গিয়ে নানা ধরনের পাপ কাজে জড়িয়ে পড়ে। তারা আল্লাহর ইবাদত বন্দেগি না করে বিভিন্ন দেব-দেবীর পূজা করতে থাকে। ফলে আরব দেশে নেমে আসে অরাজকতা ও বিশৃঙ্খলা।৩৫। বিশৃঙ্খলাপূর্ণ অবস্থা থেকে আরববাসীর ফিরিয়ে আনার জন্য আবির্ভাব হয়—(ক) আল-কোরআনে (খ) ফেরেশতাদের(গ) নবী হজরত মুহাম্মদ (সা.)-এর (ঘ) মহান শাসকের৩৬। নিচের কোন তথ্যটি প্রাক ইসলাম আরবের নারীদের ক্ষেত্রে প্রযোজ্য ছিল।(ক) যোগ্য অধিকার থেকে বঞ্চিত করা হতো না(খ) নারীরা পণ্যের ন্যায় কেনাবেচা হতো(গ) মৃত্যুর পর স্বামীর সম্পত্তিতে অধিকার ছিল (ঘ) কোনটিই নয়# নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩৭ ও ৩৮ নং প্রশ্নের উত্তর দাও।মুস্তাফিজ নিয়মিত নামাজ আদায় করে। সে দিনরাত পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের মাধ্যমে জীবনের প্রতি মুহূর্তে আল্লাহ তাআলার দেওয়া জীবন-বিধানের ওপর অবিচল থাকার অনুপ্রেরণা লাভ করে। শরিয়তের অনুমোদিত কোনো কারণ ছাড়া কোনো অবস্থাতেই সে নামাজ ত্যাগ করে না।৩৭। নিয়মিত নামাজ আদায়ের মধ্য দিয়ে মুস্তাফিজ—i. আল্লাহ তাআলার আইন মেনে চলার উৎসাহ পায়ii. অশ্লীল ও খারাপ থেকে বিরত থাকার অনুপ্রেরণা লাভ করেiii. নিজেকে অহঙ্কারী হিসেবে চিহ্নিত করে কোনটি সঠিক?(ক) i (খ) ii (গ) i ও ii (ঘ) i, ii এবং iii৩৮। নামাজকে মুমিনের মিরাজ বলা হয় কেন?(ক) নামাজে আল্লাহ তাআলার আনুগত্য ঘোষণা করা হয়(খ) নামাজে আল্লাহ তাআলার আনুগত্য প্রকাশ পায়(গ) পাপ অশ্লীলতা থেকে দূরে থাকা যায়(ঘ) আল্লাহ তাআলার সঙ্গে মুমিনের সরাসরি সাক্ষাৎ ঘটে৩৯। ইসলামের দৃষ্টিতে নারীকে কীভাবে কাজ করার কথা বলা হয়েছে?i. আন্তরিকভাবে ii. ঘরেই বসে iii. শালীনতা বজায় রেখেকোনটি সঠিক?(ক) i (খ) ii (গ) iii (ঘ) i এবং iii৪০। আল-কোরআনের সূরাগুলো মাক্কী ও মাদানী দু’ভাগে বিভক্ত। সূরাগুলোর মধ্যে মাক্কী সূরার সংখ্যা কত?ক) ২৮টি খ) ৮৬টি গ) ৭৮টি ঘ) ৭৫টি।# সঠিক উত্তর ছাপা হবে আগামীকালএসএসসির প্রাক নির্বাচনী পরীক্ষার প্রস্তুতি-৭ (বাংলা ১ম পত্র)-এর সঠিক উত্তর: ১. ক ২. ক ৩. ঘ, ৪. ক ৫. খ ৬. ক, ৭. গ ৮. ক ৯. ক ১০. গ ১১. গ ১২. ক ১৩. ক. ১৪. ঘ ১৫. গ ১৬. খ ১৭. ক ১৮. ক ১৯. গ ২০. ক ২১. ক ২২. গ ২৩. ক ২৪. খ ২৫ গ ২৬. খ ২৭. ঘ ২৮. গ ২৯. গ ৩০. ক ৩১. ক ৩২. ঘ ৩৩. ঘ ৩৪. খ ৩৫. খ ৩৬. গ ৩৭. খ ৩৮. ঘ ৩৯ গ, ৪০. গ।