এসএসসির সম্ভাব্য সূচি প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতামত নেওয়ার জন্য ২০১৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার সম্ভাব্য সয়মসূচি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ সূচিতে ২ ফেব্রুয়ারি পরীক্ষা শুরু করে তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা ১০ মার্চ শেষ করতে বলা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই সূচি প্রকাশ করা হয়েছে।

এ সময়সূচির বিষয়ে ১ নভেম্বর পর্যন্ত মতামত নেওয়া হবে। ds_sec1@ moedu.gov.bd—এই ই-মেইলে মতামত পাঠানো যাবে। এরপর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।