ওএমআর সংশোধন: এসএসসি পাস আরও ১১৪১ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে এসএসসি পরীক্ষার ওএমআর সংশোধন করা হয়েছে। এতে দেখা গেছে, হিন্দু ধর্ম পরীক্ষায় অকৃতকার্য ১১৪১ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮৯ জন। আজ শনিবার বরিশাল শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে।

বরিশাল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বুধবার প্রকাশিত এসএসসির ফলাফলে বরিশাল বোর্ডে পাশের হার ছিল ৭৯ দশমিক ৪১ ভাগ। জিপিএ-৫ পেয়েছিল তিন হাজার ১১৩ জন।