চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০০৯-১০ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া সব ছাত্রছাত্রী ও ভর্তিচ্ছু সবার অবগতির জন্য জানানো হয়েছে যে তাদের প্রথম লেভেলের ওরিয়েন্টেশন আগামী ৮ মার্চ সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে এবং ৯ মার্চ মঙ্গলবার থেকে তাদের নিয়মিত ক্লাস শুরু হবে। হলে সিট বণ্টন ৪ মার্চের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.cuet.ac.bd) এবং বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি ফলকে দেওয়া হবে। যারা হলে থাকার সুযোগ পাবেন, তাঁদের ৭ মার্চ রোববার বিকেল তিনটায় সংশ্লিষ্ট হল-অফিসে রিপোর্ট করতে হবে। আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং বিভাগে সিট খালি থাকাসাপেক্ষে ২৩টি খালি লিটে মেধাক্রম অনুসারে অপেক্ষমাণ তালিকা থেকে ২৩, ২৫ ও ২৮ ফেব্রুয়ারি, ২ মার্চ এবং ৪ মার্চ ভর্তি করা হবে। নির্ধারিত তারিখে ডাকা প্রার্থীরা রিপোর্ট না করলে মেধাক্রম অনুসারে পরবর্তী প্রার্থী ভর্তির সুযোগ পাবেন।