ওয়ার্কশিটে ওপর থেকে নিচের দিকে চলে আসা ঘরের সমষ্টিকে কলাম বলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন অংশ-৩প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, প্রশ্নপত্র পর্যবেক্ষণ করে দেখা গেছে কম্পিউটার শিক্ষা পাঠ্যবই থেকে জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নের উত্তর লিখতে হয়। গতকালের ধারাবাহিকতায় আজ কম্পিউটার শিক্ষা বইয়ের গুরুত্বপূর্ণ জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া হলো।অধ্যায়-৫অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: টাইপ করার পর বিষয়বস্তু কেন সেভ করে নিতে হয়?উত্তর: একটি অনুচ্ছেদ বা ১০-১৫ লাইন টাইপ করার পর টাইপ করা বিষয়বস্তু সংরক্ষণ বা সেভ করে নিতে হয়। না হলে বিভিন্ন কারণে বিশেষ করে হঠাৎ বিদ্যুৎ চলে গেলে টাইপ করা বিষয়বস্তু মুছে যাওয়ার ভয় থাকে। সেভ বা সংরক্ষণ করতে হয় ফাইল হিসেবে এবং ফাইলটির একটি নাম দিতে হয় যেন পরবর্তী সময়ে ওই ফাইল নিয়ে কাজ করার প্রয়োজন হলে নির্দিষ্ট ফাইলটি খুঁজে পেতে কোনো অসুবিধা না হয়।প্রশ্ন: এডিট মেনুর আনডু কমান্ডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন?উত্তর: এডিট মেনুর আনডু কমান্ডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভুলক্রমে ব্যাকস্পেস বা অন্য কোনো বোতামে চাপ লাগার ফলে সিলেক্ট করা কোনো অংশ অনাকাঙ্ক্ষিতভাবে মুছে যেতে পারে। আবার কোনো শব্দ, অনুচ্ছেদ বা অংশ কাট বা কপি করা হলে বা অন্য কোনো একটি ভুল কাজ করার সঙ্গে সঙ্গে যদি মনে হয় সে কাজটি করা ঠিক হয়নি সে ক্ষেত্রে আনডু কমান্ড দিলে মুছে যাওয়া, কাট বা কপি করা বিষয়বস্তু ফিরে আসবে।প্রশ্ন: লেখালেখির কাজে কম্পিউটার কী ধরনের পরিবর্তন এনেছে?উত্তর: কম্পিউটারে লেখালেখির কাজ করার সযোগ সৃষ্টি হওয়ার পর থেকে বইপত্রসহ অন্যান্য প্রকাশনা এবং পত্রপত্রিকার আমূল পরিবর্তন সাধিত হয়েছে। আগে প্রকাশনা কাজের জন্য সিসার টাইপ বা অক্ষর ব্যবহার করে হাতে কাজ করা হতো যা অনেক সময়সাপেক্ষ ছিল। ছাপার কাজ সুন্দর এবং আকর্ষণীয় হতো না এবং অস্পষ্ট ও ভাঙা থাকার কারণে অনেক ক্ষেত্রে পড়তে অসুবিধা হতো। কম্পিউটারে লেখালেখির কাজ করার সুযোগ সৃষ্টি হওয়ার পর থেকে এসব অসুবিধা দূর হয়েছে। আর প্রকাশনার মানও আগের চেয়ে উন্নত ও আকর্ষণীয় হয়েছে।অধ্যায়-৬জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: কলাম কী?উত্তর: ওয়ার্কশিটে ওপর থেকে নিচের দিকে চলে আসা ঘরের সমষ্টিকে কলাম বলে।প্রশ্ন: সারি বা Row কী?উত্তর: ওয়ার্কশিটে বাঁ দিক হতে ডান দিকে পাশাপাশি চলে যাওয়া ঘরের সমষ্টিকে সারি বা Row বলে।প্রশ্ন: স্প্রেডশিট প্রোগ্রাম কী?উত্তর: কম্পিউটারে খুব সহজে এবং নির্ভুলভাবে সূক্ষ্ম ও জটিল হিসাব-নিকাশের কাজ করার প্রোগ্রামকে বলা হয় স্প্রেডশিট প্রোগ্রাম।প্রশ্ন: একটিভ সেল কী?উত্তর: কোনো ঘরে মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করলে ওই ঘরটি সক্রিয় হয় এবং ঘরটির আয়তাকার অংশ মোটা রেখাসম্পন্ন হয়। একেই সক্রিয় ঘর বা Active Sell বলে।প্রশ্ন: রেঞ্জ কী?উত্তর: স্পেডশিট প্রোগ্রামে হিসাব-নিকাশের কাজ করার সময় নির্দিষ্ট কাজের জন্য বেশ কয়েকটি সেল একসঙ্গে সিলেক্ট করে নিতে হয়। সিলেক্ট করা ওই সম্পূর্ণ এলাকাকে একসঙ্গে রেঞ্জ বলা হয়।অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: স্প্রেডশিট প্রোগ্রাম ব্যবহার করা কেন প্রয়োজনীয়?উত্তর: স্প্রেডশিট প্রোগ্রাম ব্যবহার করে খুব সহজে এবং নির্ভুলভাবে সূক্ষ্ম ও জটিল হিসাব নিকাশের কাজ করা যায়। আবার স্প্রেডশিট প্রোগ্রামের সাহায্যে বাজার প্রবণতার বিশ্লেষণ ও ভবিষ্যদ্বাণী করা যায়। এ ছাড়া স্প্রেডশিট প্রোগ্রামের সাহায্যে ও বিভিন্ন প্রকার জরিপমূলক কাজের ফল চার্ট বা গ্রাফ আকারে উপস্থাপন করা যায়। এসব কারণে স্প্রেডশিপ প্রোগ্রাম ব্যবহার করা প্রয়োজনীয়।প্রশ্ন: ফর্মুলা ও ফাংশনের মধ্যে পার্থক্য কী?উত্তর: ওয়ার্কশিটের বিভিন্ন সেলের অ্যাড্রেস ব্যবহার করে গাণিতিক যুক্তিমূলক বা অন্যান্য কোনো কাজের জন্য যে সমস্ত সূত্র ব্যবহূত হয় তা হচ্ছে ফর্মুলা। আর ফর্মুলার সংক্ষিপ্ত রূপ হচ্ছে ফাংশন। ফর্মুলার সাহায্যে কঠিন ও জটিল হিসাবের কাজ সহজে করা যায় না। কিন্তু ফাংশনের সাহায্যে এসব সহজে করা যায়। ফর্মুলা সংক্ষিপ্ত আকারে লিখা যায় না, কিন্তু ফাংশন সংক্ষিপ্ত আকারে লিখা যায়। ফর্মুলার উদাহরণ: C1+C2+C3+C4+C5। অন্যদিকে ফাংশনের উদাহরণ -SUM (C1:C5)।প্রশ্ন: চার্টের প্রয়োজনীয়তা কী?উত্তর: চার্ট বা গ্রাফে বিভিন্ন প্রকার জরিপমূলক কাজের ফল উপস্থাপিত থাকে। ফলে চার্ট দেখে যে কেউ উপস্থাপিত বিষয় সম্পর্কে একটি প্রাথমিক ধারণা লাভ করতে পারেন এবং সহজভাবে বুঝতে পারেন।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল